প্রাচীন ভারতবর্ষের পূর্ণাঙ্গ ইতিহাস আজও রচনা করা সম্ভব হয়নি, আজও অনেক মূল্যবান ঐতিহাসিক তথ্য আমাদের অজানা থেকে গেছে।
ভারতবর্ষের জ্ঞানইগুণী অনেক ঋষি ও মহাঋষিদের জন্ম দিয়ে থাকলেও কোনো পূর্ণাঙ্গ ঐতিহাসিক তথ্য সৃষ্টি করতে পারেনি। এই কারণেই আজও আমরা অন্ধকারের পথে হেটে চলেছি।
তবে সান্তনার কথা এই যে বিভিন্ন উপাদানের মাধ্যমে প্রাচীন ভারতের ইতিহাস এখনো আমরা কিছু কিছু আয়ত্ত করতে পেরেছি। যে সমস্ত উপাদানের মাধ্যমে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে তার মধ্যে লিপি ও মুদ্রার স্থান বিশেষ উল্লেখযোগ্য।
প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব [Importance of Scripts and Coins in History Writing]
প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব অপরিসীম।
প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন লিপি ও মানুষের ব্যবহৃত মুদ্রা থেকে তৎকালীন সমাজের সামগ্রিক চিত্র সম্পর্কে প্রমাণ করা যায়। নিম্নে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্বগুলি আলোকপাত করা হল —
ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব
প্রাচীন ভারতের লিপিগুলিকে দেশি ও বিদেশি এই দুই ভাগে ভাগ করা যায়–
- ভারতীয় লিপি হিসেবে অন্যতম হল সিন্ধু সভ্যতার লিপি। এই লিপি আজও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাই এই লিপি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় না। তবে বিভিন্ন লিপি গুলির মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ লিপি, সম্রাট অশোকের শিলালিপি ও স্তম্ব।
- পশ্চিম এশিয়াতে প্রাপ্ত শিলালিপি থেকে আর্যদের অবস্থান সম্পর্কে উল্লেখ পাওয়া যায় প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কলিঙ্গ রাজ্যের হাতিগুম্পা লিপি সাতবাহন রাজা গৌতম পুত্র সাতকর্ণী নাসিক প্রস্তুতি চালু লিপি বিশেষভাবে উল্লেখযোগ্য।
1.রাজনৈতিক ঘটনা
লিপি থেকে বিভিন্ন সময়ের রাজনৈতিক ঘটনা, রাজাদের যুদ্ধ- বিগ্রহ, রাজ্যসীমা, রাজার নাম, পরিচয়, তাঁর শাসনকাল সহ বিভিন্ন কীর্তি কাহিনী জানা যায়। যেমন–
- সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ রচিত “এলাহাবাদ প্রশস্তি” থেকে গুপ্ত যুগের ও তৎকালীন ভারতের রাজনৈতিক চিত্রও প্রতিভাত হয়। মধ্যভারত ও রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় যে তখন প্রজাতান্ত্রিক উপজাতির শাসন বলবৎ ছিল এবং গুপ্ত সাম্রাজ্যবাদের আঘাতে তা ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল তা এই প্রশস্তি থেকে বোঝা সম্ভবপর হয়।
- গোয়ালিয়র প্রশস্তি তে “মিহির ভোজের’ রাজনৈতিক কর্মকাণ্ডের কথা চিত্রিত হয়েছে।
- পাল শাসক ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে, পাল বংশ শুরুর প্রাক্কালে বাংলায় অরাজকতা তথা মাৎস্যন্যায়ের উল্লেখ আছে।
- দেওপাড়া প্রশস্তি তে বিজয় সেনের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা জানা যায়।
2.বৈদেশিক সম্পর্ক
বিদেশে প্রাপ্ত লিপি গুলি থেকে ভারতের সঙ্গে দেশগুলির রাজনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, পরিচয়ের কথা জানা যায় —
- ইরানে দারায়ুসের “পারসিপোলিস” ও “নাকস-ই- রুস্তম” লেখ এ আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে প্রাচীন ইরানের সঙ্গে ভারতবর্ষের ঘনিষ্ঠ সংযোগের ইঙ্গিত দেয়।
- বেহিস্তান লেখ থেকে জানা যায়, উত্তর পাঞ্জাব ও গন্ধার পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
- এশিয়া মাইনরে হিটাইট রাজাদের লেখ থেকে আর্য রাজাদের পরিচয় ও বিভিন্ন সন্ধির উল্লেখ পাওয়া যায়।
3.অর্থনীতির ধারণা
লিপি সমকালীন বিভিন্ন রাজ্যের ভূমি রাজস্ব ব্যবস্থা ও অর্থনীতির সম্যক ধারণা দেয় —
- সাতবাহন ও গুপ্ত যুগের তাম্রফলকে জমি বিক্রি বা জমি দান সংক্রান্ত বিষয় গুলি লিপিবদ্ধ থাকত। এছাড়া ভূমি দানের উদ্দেশ্য, ভূমি রাজস্ব, এবং ভূমি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থাকে। রাজস্ব এবং ভূমি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থাকে তাম্রফলকগুলি। জমি বিক্রয় ও জমি দানের মাধ্যমে তাম্রশাসনগুলি জমি হস্তান্তরের স্পষ্ট ইঙ্গিত দেয়।
- গুপ্ত আমলে বাংলার বিভিন্ন প্রান্ত বিশেষত “পুন্ড্রবর্ধনভুক্তি” বা উত্তরবঙ্গ এলাকায় প্রাপ্ত তাম্রশাসন গুলি থেকে বিভিন্ন ধরনের জমি বা জমি মাপার পদ্ধতির কথা জানা যায়।

4.বাণিজ্যিক পরিস্থিতি
লিপিগুলি থেকে রাজাদের অন্তবাণিজ্য ও বহির্বাণিজ্যের পরিচয় মেলে এবং বাণিজ্যিক সূত্রে কোনো অঞ্চলের ওপর অন্যান্য অঞ্চলের রাজার আধিপত্যের ধারণা পাওয়া যায় —
- ইরানে দারায়ুসের “পারসিপোলিস” ও “নাকস-ই-রুস্তম” লেখ এ আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে প্রাচীন ইরানের সঙ্গে ভারতবর্ষের ঘনিষ্ঠ সংযোগের ইঙ্গিত দেয়।
- চম্পা, যবদ্বীপ, কম্বোডিয়া প্রভৃতি অঞ্চলে প্রাপ্ত লেখ থেকে জানা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক যোগাযোগের কথা।
- “বেহিস্তান” লিপি থেকে জানা যায়, গন্ধার পারস্যের অন্তর্ভুক্ত ছিল।
5.সাহিত্যের পরিচয়
এমন কিছু লেখ আছে যেগুলি উচ্চ শ্রেণীর সাহিত্যের পর্যায়ে পড়ে —
- হরিষেণ রচিত এলাহাবাদ প্রশস্তি ও রবিকীর্তীর আইহোল প্রশস্তি।
- তামিলনাড়ুর কুডুমিয়ামালাইয়ে সঙ্গীতের স্বরলিপি।
- রাজস্থানের উদয়পুরে নানা স্বর্গে বিভক্ত রাজ প্রশস্তি কাব্য এবং
- আজমীরে “ললিত বিগ্রহরাজ” ও “হরিকেল” নাটক উৎকীর্ণ অবস্থায় পাওয়া গেছে।
লিপির কিছু সীমাবদ্ধতা
লিপি গুলির গুরুত্ব স্বীকার করে নিলেও বলা যায় যে, লিপির কিছু সীমাবদ্ধতা রয়েছে —
- অনেক সময় লিপি গুলির বর্ণনায় অসম্পূর্ণতা, অসামঞ্জস্য ও বিভ্রান্তি ধরা পড়ে; ফলে লিপিতে উৎকীর্ন বিষয়বস্তুর প্রকৃত অর্থ বোঝা যায় না।
- সমাজে অপেক্ষাকৃত কম মর্যাদাবান গোষ্ঠীর মানুষদের সম্পর্কে লিপি নিরব থাকায় এদের সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না।
- অধিকাংশ লিপি সমকালীন শাসকদের নির্দেশ মেনে বা শাসকের প্রশংসা করে খোদিত হওয়ায় সেগুলি থেকে সঠিক তথ্য জানা নিয়ে সন্দেহ দেখা দেয়, কারণ এগুলিতে অতিশয়োক্তি বা কাল্পনিক গুন আরপের সম্ভাবনা থাকে।
- দুর্বোধ্য অক্ষরে খোদাই করা লিপিতে অনেক সময় সন, তারিখের স্পষ্ট উল্লেখ না থাকায় ঘটনার প্রকৃত তাৎপর্য বোঝা যায় না। ফলে সেগুলির পাঠোদ্ধার করা কঠিন হয়ে পড়ে এবং পণ্ডিতদের মধ্যে
- কয়েক শতাব্দী পূর্বে উৎকীর্ন হওয়ায় দীর্ঘদিন ধরে রৌদ্র, ঝড়, জলে অবলুপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব
প্রাচীন ভারতের ইতিহাস রচনায়, লিখিত উপাদানের অভাবের কারণে মুদ্রার ওপর নির্ভর করতে হয়। তাই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা নিম্নে আলোচনা করা হল —
1.কাল পরস্পরা নির্ণয়ে সাহায্য
বিভিন্ন রাজবংশের কাল পরস্পরা নির্ণয়ে মুদ্রার গুরুত্ব অপরিসীম। এছাড়া মুদ্রায় খোদিত সন তারিখ থেকে রাজার শাসনকাল সম্পর্কে জানা যায়। যেরূপ বলা যায —
- প্রথম কুমার গুপ্তের রাজত্বের সূচনায় নিশ্চিত তারিখ ৪১৫ খ্রিষ্টাব্দ এ থেকে বোঝা যায়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরবর্তী শাসক প্রথম কুমার গুপ্ত।
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় সন তারিখ থেকে বোঝা যায়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ৪০৯-৪১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
2.ব্যক্তিগত কৃতিত্বের পরিচয়
মুদ্রা বিভিন্ন বংশের রাজাদের ব্যক্তিগত কৃতিত্বের ও পরিচায়ক। যেমন —
- সমুদ্রগুপ্তের মুদ্রায় বিনাবাদনরত মূর্তি তাঁর সংগীত বিদ্যার পারদর্শিতার পরিচয় দেয়।
3.অর্থনৈতিক অবস্থার ইঙ্গিত
মুদ্রা থেকে সংশ্লিষ্ট যুগের অর্থনৈতিক মান নির্ণয় করা সম্ভব।—
- উন্নত মানের স্বর্ণমুদ্রা যেমন অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষণ। তেমনি নিম্নমানের তাম্র বা সীসার মুদ্রা অর্থনৈতিক সংকটের নির্দেশক।
- মুদ্রায় খাদের পরিমাণ হ্রাস বৃদ্ধির ওপরেও সংশ্লিষ্ট যুগের উন্নতি-অবনতি নির্ভর করে। যেমন, স্কন্দগুপ্তের সময় পর্যন্ত যে গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি বজায় ছিল, তা বোঝা যায় সেই যুগের উন্নত মানের মুদ্রাগুলি ও সমস্ত শ্রেণীর মুদ্রায় খাদের পরিমাণের স্বল্পতা দেখে।

4.বাণিজ্যিক সম্পর্ক
এক দেশের মুদ্রা অপর দেশে পাওয়া গেলে উভয় দেশের মধ্যেকার বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে অনুমান করা যায়, যেমন —
- কুষাণ যুগে ও শখ সাতবাহন আমলে রোম তথা পাশ্চাত্যের সঙ্গে ভারতবর্ষের যে সমৃদ্ধশালী বাণিজ্য চলত তা ভারতে প্রাপ্ত ওই সময়ের অসংখ্য রোমান মুদ্রা থেকে সমর্থিত হয়।
5. শাসকদের পরিচায়ক
রাজার নাম, তাঁর বংশ পরিচয়, শাসন ব্যবস্থা রাজ্যসীমা এবং রাজনীতির পরিচয় মেলে মুদ্রা থেকে, যেমন —
- দ্বিতীয় ও প্রথম খ্রিস্টপূর্বাব্দে আফগানিস্তান ও উত্তর-পশ্চিম ভারতের রাজত্বকারী “ইউথিডেমাস” “প্যান্টালিয়ন” প্রমুখ ৩০ জন ব্যাকট্রিক গ্রিক শাসকদের ইতিহাস মুদ্রা থেকেই জানা যায়।
6.রাজ্য সীমানা ও জয়-পরাজয়ের সাক্ষ্য
মুদ্রার প্রাপ্তিস্থান থেকে রাজ্য বা রাজবংশের রাজ্যসীমা সম্পর্কে জানা যায়। এছাড়া মুদ্রা কখনো কখনো এক রাজার জয়লাভ বা অন্যজনের পরাজয়ের সাক্ষ্য দেয় । যেমন —
- জোগালথাম্বিতে প্রাপ্ত নহপালের মুদ্রায় তাঁর নাম কেটে ফেলা হয়েছে। এ থেকে অনুমান করা হয়, সাতবাহন রাজ্য গৌতমীপুত্র সাতকর্ণী নহপালকে (১২৪-১২৫ খ্রিস্টাব্দে) পরাজিত করেন।
7.শিল্প ও শিল্পকলার ধারণা
- প্রাচীন ভারতের মুদ্রা গুলি প্রধানত সিসা, কাঁসা, তামা, রুপা, সোনা দিয়ে তৈরি। এ থেকে সেই যুগের ধাতব শিল্পের ধারণা পাওয়া যায়।
- প্রাচীন ভারতীয় স্বর্ণ ও রৌপ্য মুদ্রা গুলি থেকে প্রস্তুতকারকের শিল্প নৈপুণ্য ও সৌন্দর্য জ্ঞানের পরিচয় পরিস্ফুট হয়ে ওঠে।
মুদ্রার কিছু সীমাবদ্ধতা
মুদ্রা থেকে এত সব কিছু জানা গেলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলি নিম্নরুপ —
- অনেক সময় মুদ্রাতে রাজার নামের স্পষ্ট উল্লেখ থাকে না, ফলে সঠিক পাঠোদ্ধার করা যায় না।
- মুদ্রায় অনুকরণ জনিত প্রবণতা লক্ষ্য করা যায়। গুপ্ত স্বর্ণমুদ্রার আদলে বাংলায় ষষ্ঠ- সপ্তম শতকে নিকৃষ্টমানের মুদ্রার প্রচলন লক্ষ্য করা যায়।
- লিপির প্রাপ্তিস্থান থেকে যেমন সেই দেশের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সংস্কৃতির আভাস মেলে, মুদ্রা থেকে তা সেভাবে মেলে না।
- বাণিজ্যিক সূত্রে এক দেশের মুদ্রা অন্য দেশে পাওয়া যেত। তাই মুদ্রার প্রাপ্তির স্থান, মুদ্রা প্রস্তুতকারী রাজার অধিকারে ছিল বলা যায় না।
উপসংহার
পরিশেষে বলা যায় যে, প্রাচীন ভারতের ইতিহাস রচনা ক্ষেত্রে উপাদান হিসেবে বিভিন্ন লিপি ও বিভিন্ন মুদ্রার ভূমিকা অনস্বীকার্য। কেননা, অন্যান্য উপাদানের তুলনায় প্রদয় বা লিপি ও মুদ্রা থেকে সহজে সমকালীন সময়ের সমাজজীবন,ধর্মীয়জীবন, রাজত্ব,অর্থনৈতিক পরিকাঠামো, বিনোদন সম্পর্কে সহজে আলোকপাত করা যায়।







