দাস বংশের প্রতিষ্ঠাতা- কুতুবউদ্দিন আইবক।[1206-1210 AD]

মহম্মদ ঘুরী, অপুত্রক ছিলেন। উত্তরাধিকারির  প্রসঙ্গে তাঁর বিখ্যাত উক্তি-“একজন  নয়, কয়েক শ- পুত্র -রেখে  গেলাম,  যারা  আমার  সাম্রাজ্যকে  কায়েম রাখবে  এবং তাদের মধ্যেই আমি বেঁচে থাকব।” মহম্মদ ঘুরী, মৃত্যুর আগে তার সাম্রাজ্যকে (চার) ৪ জন প্রতিনিধির হাতে তুলে দেন। 1. কুতুবউদ্দিন আইবক (লাহোর এবং দিল্লি অঞ্চল) 2. বখতিয়ার খলজী (বাংলা এবং বিহার) 3. কুবাচা (কচ্ছ ও সিন্ধু অঞ্চল) 4. ইয়ালদৌজ (গজনী)

মহম্মদ ঘুরীর বিশ্বস্ত অনুচর ও সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবক, তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি ইলবারী তুর্কি বংশের, তুর্ক আফগান যুগের প্রতিষ্ঠাতা। কারণ ৩২০ বছরের সুলতানি শাসনের (পাঁচ) ৫ টি রাজবংশ রাজত্ব করেছিল। তাদের চারটি বংশ যথা- দাস, খলজি, তুঘলক ও সৈয়দ বংশের শাসকরা ছিলেন তুর্কি বংশজাত। লোদীরা ছিলেন আফগান বংশজাত। তাই কুতুব-উদ্দীনকে সুলতানি যুগের প্রতিষ্ঠাতার পাশাপাশি মধ্য যুগেরও প্রতিষ্ঠাতা বলা হয়। কারণ সুলতানি (১২০৬-১৫২৬) ও শক্তিশালী মুঘল যুগকে (১৫২৬-১৭০৭) একত্রে মধ্যযুগ বলা হয়। 

কুতুবউদ্দিন আইবক।[1206-1210 AD]

মধ্য এশিয়ার কোনাে এক স্থানে কুতুবউদ্দিন  আইবক জন্ম গ্রহন করেন। তার  পূর্ব  পুরুষরা ছিলেন তুর্কি। তুর্কি ভাষায় আইবক কথার অর্থ যারা চাঁদের মত সুন্দর। যদিও তার হাতের একটি আঙ্গুল কাটা ছিল তাই তার ডাকনাম দেওয়া হয়েছিল আইবকশাল বা হাতলুলা। ভাগ্য দোষে তিনি দাসে পরিণত হয়েছিলেন।

  • শিশুকালেই তাকে দাস বা গােলাম হিসাবে বিক্রি করে দেওয়া হয় ইরানের খোরাসান অঞ্চলের নিসাপুরে । নিশাপুর দাস বাজার থেকে কাজী ফখরুদ্দিন কুফী তাকে কিনে নিয়ে লালন পালন করেন।
  • কুফীর মৃত্যু হলে তিনি পুনরায় দাস হিসাবে বিক্রি হন, পারস্য- এর নিশাপুরের প্রধান কাজী আব্দুল আজিজ  কোকা – র কাছে। আব্দুল আজিজ কোকা, পবিত্রতার জন্য জনপ্রিয় ছিলেন। সেই জন্য আজিজ কোকা কে দ্বিতীয় আবু হানিফ বলা হত।
  • এই কাজী  (বিচারক)  তাঁকে  পুত্রের  মতই প্রতিপালন করেন। এখানেই  কুতুবউদ্দিন সাহিত্য ও সমরকৌশল  শিক্ষালাভ করেন। এছাড়াও তিনি আইবক কে ফার্সি ও আরবি ভাষায় দক্ষ  করে তােলেন। তীর চালনা ও অশ্বচালনা প্রশিক্ষনের মাধ্যমে তিনি আইবককে  করে তােলেন সমরবীর।
  • আজিজ কোকার মৃত্যুর পর তার ছেলেরা আইবককে গজনীর ঘুরীর কাছে বিক্রি করে দেন। মহম্মদ ঘুরী তাকে অশ্বশালার প্রধান বা আমির-ই-আখুর পদে  বসিয়ে  ছিলেন।

মহম্মদ ঘুরীর প্রতিনিধি হিসাবে কুতুব-উদ্দিন আইবকের  সামরিক  দক্ষতাঃ-

কুতুবউদ্দিন আইবক ছিলেন মহম্মদ ঘুরীর একজন বিশ্বস্ত প্রতিনিধি ও দক্ষ সেনাপতি। তাঁর সামরিক দক্ষতা বিশেষভাবে প্রকাশ পায় ভারত বিজয়ের সময়। তিনি শুধু দিল্লি ও আশপাশের অঞ্চল জয়ই করেননি,বরং ঘুরীর অনুপস্থিতিতে ও সফলভাবে উত্তর ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চল গুলো নিয়ন্ত্রণে রাখেন।

  • মহম্মদ ঘুরী পৃথবীরাজ চৌহানকে আক্রমন করলে পৃথবীরাজ চৌহানের  দাদা গােবিন্দ রাও তাঁর সামনে প্রতিরােধ গড়ে তােলে।চৌহানের দাদা গােবিন্দ রাও প্রথম তারাইনের যুদ্ধে গােবিন্দ রাও এর কাছে মহম্মদ ঘােরী পরাজিত হন এবং মারাত্বকভাবে আহত হন। এই  সময়  কুতুবউদ্দিন আইবক মহম্মদ ঘুরী কাছে পৌঁছে আহত ঘুরিকে  ঘােড়ার  পিঠে  চাপিয়ে নিয়ে দ্রুত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ  করেন।
  • তারাইনের দ্বিতীয় যুদ্ধে ঘােরী  সেনারা বিজয় লাভ করে  এবং  এই  যুদ্ধে  ঘুরি সৈন্যদের নেতৃত্ব দিয়েছিল কুতুবউদ্দীন আইবক। 
  • ১১৯২ সালে তারাইনের দ্বিতীয় যুদ্ধে জয় লাভ করার পর মহম্মদ ঘুরী তাঁর  বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন আইবক কে বিজিত  অঞ্চল সমূহের শাসনভার এবং ভারত  অভিযানের গুরুদায়িত্ব অর্পন করে  স্বদেশে প্রত্যাবর্তন করেন।
  • পৃথবীরাজ চৌহানের মৃত্যুর পর তাঁর পুত্র চতুর্থ গােবিন্দরাজকে আইবক,ঘুরীর সামন্ত রাজা রূপে  নিযুক্ত  করেন। মহম্মদ ঘােরীর আমলে আইবেক সেনাপতি রূপে যে রনথম্বাের দূর্গ অধিকার করে ছিলেন, সেই রণথম্বােরের  দায়িত্ব দেন কাওয়ামুল মুলুকে উপর পরবর্তীকালে পৃথবীরাজের ভাই হরিরাজা রণথম্বাের দূর্গ আক্রমন করলে আইবক হরিরাজকে রনথম্বাের তথা পূর্বের চাহমন রাজধানী অজয়মেরু (বর্তমানে – আজমীর)  থেকে  বিতাড়িত করে  রাজপুতদের  নামগন্ধ  নিশ্চিহ্ন  করে দেন।
  • এরপর আইবক ঘুরী রাজ্যের রাজধানী লাহাের থেকে দিল্লীতে স্থানান্তরিত করেন। ১১৯৪ সালে মহম্মদ  ঘােরী  পুনরায় ভারতে ফিরে আসেন। এই সময় ঘুরী, কুতুবউদ্দিনের সহায়তায় কনৌজের রাজা জয়চন্দ্রকে আক্রমন করে তাকে পরাজিত করেন। ১১৯৭ সালে কুতুবউদ্দীন এর  সহায়তায় মহম্মদ ঘুরী দ্বিতীয় ভীমদেব কে পরাজিত  করে গুজরাট অধিকার করেন। ১২০৬  খ্রিষ্টাব্দে অপুত্রক অবস্থায়  মহম্মদ ঘুরির  মৃত্যু হয়।

স্বাধীন শাসক হিসাবে কুতুবউদ্দিন আইবকের দক্ষতাঃ-

মহম্মদ ঘুরীর মৃত্যুর  পূর্বেই  কুতুবউদ্দিনকে তাঁর ভারত রাজ্যের উত্তরাধিকারী মনােনীত  করে “মালিক” উপাধিতে ভূষিত করেন।

  • মহম্মদ ঘুরির মৃত্যুর (1206 সালের 24  জুন)  3 মাস পর আনুষ্ঠানিকভাবে কুতুব- উদ্দীনের রাজ্যাভিষেক সম্পন্ন হয়। এ সময় হতেই দিল্লীর সুলতানী সাম্রাজ্যের শুরু হয়। কুতুবউদ্দীনের রাজ্যাভিষেকের দু বছর পর ঘুর সাম্রজ্যের অধিপতি এবং মহম্মদ ঘুরির ভ্রাতুস্পুত্র গিয়াসউদ্দীন মাহমুদ, কুতুবউদ্দীনকে এক  রাজকীয় ফরমানের দ্বারা “সুলতান” উপাধিতে  ভূষিত করেন।
  • স্বাধীন সুলতান হিসাবে দিল্লীর মসনদে বসার পর যাতে মহম্মদ ঘুরির অন্যান্য  অনুচরের সাথে প্রীতির সম্পর্ক স্থাপিত থাকে সেজন্য তিনি মহম্মদ-ঘুরির প্রধান সেনাপতি তাজউদ্দিন ইয়ালদৌজ  কন্যা কে বিবাহ  করেন।
  • কুতুবউদ্দিন নিজ ভগিনীর সাথে তাজ- উদ্দিন মহম্মদ ঘুরির অপর দাস সেনাপতি  নাসিরুদ্দিন কুবাচার  সাথে বিবাহ দেন এবং নিজ কন্যা কে তুর্কি দাস সেনাপতি ইলতুতমিশের সাথে দেন। কিন্তু এত সত্বেও কুতুবউদ্দীনকে, মহম্মদ ঘুরির অন্যতম প্রধান সেনাপতি তাজউদ্দীন ইয়ালদৌজ হঠাৎই গজনী আক্রমন করলে,খােয়ারিজম শাহের এর ভয়ে সসৈন্যে পাজ্ঞাবের দিকে অগ্রসর হন। খােয়ারিজম  শাহ,ইয়ালদৌজকে শাস্তি প্রদানের উদ্দেশ্যে পাজ্ঞাব পর্যন্ত অগ্রসর হলেদিল্লী  সালতানাত  বিপন্ন হতে পারে এই ভেবে।
  • কুতুব-উদ্দীন,ইয়ালদৌজের বিরুদ্ধে অস্ত্র- ধারন করে তাঁকে কেবলমাত্র পাজ্ঞাব থেকেই নহে ,গজনী  থেকে বিতাড়িত করেন।
  • কিন্তু মাত্র 4০ দিনের  মধ্যে গজনীর সাধারন মানুষের কাছে কুতুবউদ্দীন  অপ্রিয় হয়ে ওঠেন এবং দিল্লী  প্রত্যাবর্তন করেন। এই  সুযােগে  ইয়ালদৌজ  পুনরায়  গজনী  অধিকার  করেন। ইতিপূর্বে পরাজিত চান্দেলা  রাজপুতগন কালিজ্ঞরে,গাহড়বালরাজগন ফরুখবাদে এবং বাউনের কিছু অংশে  এবং প্রতিহারগন গােয়ালিয়রে মাথাচাড়া  দিয়ে উঠলে কুতুবউদ্দীন তাদের  প্রচেষ্টা কে নসাৎ করে দেন।
  • মাত্র 4 বছর  রাজত্বকাল  আয়িত্ব  হয়েছিল তাঁর। 1210  সালে নভেম্বর মাসে  লাহােরে চৌগান বা পােলাে খেলার সময় আকস্মিক ভাবে অশ্ব পৃষ্ঠ থেকে পড়ে গিয়ে কুতুব- উদ্দীন আইবক গুরুতর ভাবে আহত হন এবং সেই আঘাতেই তাঁর  জীবননাট্যের  যবনিকাপাত ঘটে।

স্থাপত্য শিল্পঃ-

কুতুবউদ্দীনের মূল কৃতিত্ব আসলে রাজ্য  বিস্তারের থেকেও ইসালমের প্রচার, প্রসার এবং  ইসলামী স্থাপত্য নির্মানের সূচনা করা।

  • ইতিহাসবিদ-গনের মতে কুতুবউদ্দিন আইবেক কমপক্ষে এক হাজার মন্দির ধ্বংস করে। সেই ভিত্তির  উপরেই অনুমান করা হয়,নতুন করে মসজিদ নির্মান করে, দিল্লীর জামে মসজিদের পূর্ব দিকের প্রবেশ পথে কোরানের আয়াত লেখা সােনার পাত গুলাে বানানাে হয়েছিল বিভিন্ন মন্দির থেকে লুট করা 27 টি সােনার প্রতিমা  গলিয়ে। 
  • 1191-92 সালে দিল্লীতে তিনি কুয়াত-উল-ইসলাম নামক মসজিদ নির্মান করেন, যেটি ছিল ভারতবর্ষের প্রথম মসজিদ। এছাড়াও তিনি আজমীরে ‘আড়াই দিন-কা ঝােপড়া নির্মান করেন।
  • দিল্লীর কুতুবমিনার ছিল আইবকের সর্ব শ্রেষ্ঠ কীর্তি। এটি  ছিল  তৎকালীন  বিশ্বের  সর্বোচ্চ মিনার। কুতুব- উদ্দিন তিনি দিল্লির বিখ্যাত কুতুবমিনার -এর নির্মাণ পরিকল্পনা ও নির্মাণকার্য শুরু করেন। কিন্তু এর নির্মাণ কাজ শেষ হয়েছিল ইলতুতমিশের সময়। এই মিনার সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন কাকীর সম্মানে নির্মিত হয়েছিল ।

উপসংহারঃ-

কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ও ভারতের মুসলিম শাসনের এক গুরুত্বপূর্ণ ভিত্তি নির্মাতা। তিনি শুধু একজন দক্ষ সেনাপতি নন, বরং সুবিচারক ও সহনশীল শাসক হিসেবেও ইতিহাসে স্মরণীয়। তাঁর শাসনকাল যদিও অল্পদিনের ছিল (1206–1210 খ্রিষ্টাব্দ), তবুও তিনি প্রশাসনিক স্থিতি, সামরিক শক্তি ও স্থাপত্যিক কীর্তির মাধ্যমে ভবিষ্যৎ শাসকদের জন্য একটি মজবুত ভিত্তি রচনা করেন। তাঁর নির্মিত কুতুব মিনার আজও তাঁর কৃতিত্বের এক অমর নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। সুতরাং বলা যায়,– কুতুবউদ্দিন আইবক ভারতের ইতিহাসে এক স্থায়ী ছাপ রেখে গেছেন, যিনি দিল্লি সালতানাতের সূচনা ও বিকাশের প্রথম পথপ্রদর্শক ছিলেন।

তথ্যসূত্রঃ-

  • “Medieval India: From Sultanat to the Mughals” (Part I) – ড. সতীশ চন্দ্র
  • “History of the Delhi Sultanate” – ড. ইশতিয়াক হুসেন কুরেশি
  • “The Slave Dynasty (Mamluk Dynasty)” – ড. স্যার উলফ্রেড ব্লান্ট
  • “A Comprehensive History of India, Vol. V” – সম্পাদক: ড.মোহাম্মদ হাবিব ও ড.খলীক আহমদ নিয়াজি
  • Online Source

প্রশ্ন:- কুতুবউদ্দিন আইবক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

উত্তর:– কুতুবউদ্দিন আইবক দাস রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ।

প্রশ্ন:– কুতুবউদ্দিন আইবক কীভাবে মারা যান ?

উত্তর:– 1210 সালে নভেম্বর মাসে  লাহােরে চৌগান বা পােলাে খেলার সময় আকস্মিক ভাবে ঘোড়ার পিঠ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

প্রশ্ন:– ইতিহাসে কুতুবউদ্দিন আইবকের গুরুত্ব কী ?

উত্তর:– তিনি ভারতের মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন এবং দিল্লি সালতানাতের ভবিষ্যৎ বিকাশের পথ প্রস্তুত করেন।

প্রশ্ন:– কুতুব মিনার কার নামে নামকরণ করা হয়েছিল ?

উত্তর:– এটি সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকী-এর নামে নামকরণ করা হয়।

প্রশ্ন:– কুতুবউদ্দিন আইবকের উপাধি কী ছিল ?

উত্তর:– তাঁকে “লাখ বখ্শ” বলা হতো, যার অর্থ “দাতা” বা “দয়ালু”, কারণ তিনি উদার প্রকৃতির ছিলেন।

Leave a Comment