সুলতান মাহমুদ [Sultan Mahmud] (998-1030 AD)

সুলতান মাহমুদ ছিলেন গজনভী সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক এবং মধ্যযুগীয় ইসলামী বিশ্বের একজন প্রভাবশালী নেতা। তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতি, বিচক্ষণ শাসক, ধর্মপ্রাণ মুসলমান এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক। তাঁর শাসনামলে গজনভী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয় এবং গজনি শহর এক গুরুত্বপূর্ণ জ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রে পরিণত হয়। সুলতান মামুদের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হলো তাঁর ভারত অভিযানের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার। তিনি মোট ১৭ বার ভারত আক্রমণ করেন (১০০০–১০২৭ খ্রিষ্টাব্দ), যার লক্ষ্য ছিল রাজনৈতিক দখল, ধনসম্পদ লুণ্ঠন এবং ইসলামের প্রচার। সোমনাথ মন্দির আক্রমণ ছিল তাঁর সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অভিযান, যেখানে তিনি বিপুল পরিমাণ স্বর্ণ-রত্ন লুট করেন।

সুলতান মামুদ নিজেকে “ইসলামের তরবারি” বলে পরিচয় দিতেন। তিনি ইসলাম ধর্মের প্রচার ও হিন্দু মন্দির ধ্বংসের মাধ্যমে নিজেকে ধর্মরক্ষক হিসেবে তুলে ধরতে চাইতেন। তবে এর পাশাপাশি তিনি সংস্কৃতি ও বিদ্যার পৃষ্ঠপোষক হিসেবেও বিখ্যাত।

সুলতান মামুদ [Sultan Mamud] (998-1030 AD)

সুলতান মাহমুদ গজনভী (৯৭১ – ১০৩০ খ্রি.) ছিলেন মধ্যযুগীয় ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ শাসক ও গজনভী সাম্রাজ্যের (৯৭৫ – ১১৮৭ খ্রি.) প্রতিষ্ঠাতা। তিনি ইসলামী সাম্রাজ্যের বিস্তার, ভারত অভিযানের কারণে বিশেষভাবে পরিচিত এবং ইতিহাসে এক প্রভাবশালী রাজা হিসেবে বিবেচিত।

পুরো নামঃ- ইয়ামিন আদ-দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সবুক্তগিন।

জন্মঃ- সুলতান মামুদ ২ নভেম্বর ৯৭১ সালে জাবুলিস্থান (বর্তামান আফগানিস্থানের) গজনী শহরে জন্ম গ্রহন করেন।

পিতাঃ- সবুক্তগিন (Sabuktigin) ছিলেন তুর্কি দাস সেনাপতি, যিনি ৯৭৭ সালে গজনীতে গজনী রাজবংশের ভিত্তি স্থাপন করেছিলেন। যা তিনি সামানিয়দের অধীনস্থ হিসেবে শাসন করেছিলেন,যারা খরাসান এবং ট্রান্স- অক্সিয়ানা শাসন করত। 

মাতাঃ- মামুদের মা ছিলেন জাবুলিস্তান অঞ্চলের একটি জমিদার অভিজাত পরিবারের একজন স্থানীয় মহিলা যিনি ইরানি বংশোদ্ভূত ছিলেন।

ধর্মবিশ্বাসঃ- মামুদ সুন্নি মতবাদের অনুসারী ছিলেন। তিনি হানাফি মাযহাব অনুসরণ করতেন, যা তৎকালীন পূর্ব ইসলামী সাম্রাজ্যে প্রচলিত ছিল। তিনি বাগদাদের আব্বাসীয় খলিফাকে তার ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে স্বীকার করতেন। ফলে খলিফা তাকে “সুলতান” উপাধি প্রদান করেন, যা তাকে ইসলামী দুনিয়ায় ধর্মীয় ও রাজনৈতিক বৈধতা দেয়।

প্রাথমিক কর্মজীবনঃ-

সুলতান মাহমুদের প্রাথমিক কর্মজীবন ছিল গজনভী সাম্রাজ্যের ভিত রচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি কৈশোর থেকেই রাজনীতি ও যুদ্ধনীতিতে দক্ষতা অর্জন করেন এবং তার পিতার রাজত্বকালেই নিজের সামরিক প্রতিভা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেন।

  • ৯৮৮ সালে, মাত্র পনের (১৫) বছর বয়সী মাহমুদ তার পিতা এবং জয়পালের মধ্যে লঘমানের প্রথম যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৯৯৪ খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহী ফাইকের কাছ থেকে খোরাসান দখলে, তার পিতা সবুক্তগীনের সাথে যোগ দেন। সুবক্তগীন তার সেবার স্বীকৃতি স্বরূপ তাকে সাইফুউদ দাওলা (রাষ্ট্রের তরবারি) উপাধিতে ভূষিত করেন এবং আবু আলী সিমজুরির স্থলে তাকে খোরাসানের সৈন্যদের কমান্ডার নিযুক্ত করেন।
  • সুবক্তগীন জীবিত থাকাকালে মামুদকে কিছু অঞ্চলের শাসনভার দেওয়া হয়। ফলে তিনি তরুণ বয়সেই প্রশাসনিক ও সামরিক অভিজ্ঞতা অর্জন করেন
  • পিতার জীবদ্দশায় মাহমুদ বিভিন্ন অভিযানে অংশ নেন। বিশেষ করে ভারত সীমান্তবর্তী অঞ্চল এবং সিস্তান, খোরাসান অঞ্চলে তার সামরিক অংশগ্রহণ তাকে প্রতিভাবান কৌশলবিদ হিসেবে প্রতিষ্ঠা করে।।

উত্তরাধিকার যুদ্ধঃ-

সুলতান মাহমুদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তার উত্তরাধিকার যুদ্ধ, যা পিতার মৃত্যুর পর শুরু হয় এবং তাকে গজনভী সিংহাসনে আরোহণের পথে স্থায়ী করে তোলে। এই যুদ্ধ তার রাজনৈতিক বিচক্ষণতা, সামরিক দক্ষতা এবং দৃঢ় মানসিকতার প্রতিফলন।

  • সবুক্তগিন মৃত্যুর পূর্বে তিনি তার ছোট ছেলে ইসমাইলকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করেন, যদিও মাহমুদ ছিলেন বড় ছেলে এবং যোগ্যতর।
  • সবুক্তগীনের মৃত্যুর পর মামুদের ভাই ইসমাইল গজনীর শাসক হিসেবে অধিষ্ঠিত হন। ইসমাইল ৭ (সাত) মাস রাজত্ব করেন। কিন্তু মাহমুদ ভাইয়ের শাসন মেনে নেননি।
  • তিনি নিজ বাহিনী গঠন করে ৯৯৮ খ্রিস্টাব্দে ইসমাইলকে পরাজিত করে গজনীর সিংহাসনে বসেন।
  • গজনভী সিংহাসনের উপর পুণ্য কর্তৃত্ব প্রতিষ্ঠাতার উদ্দেশ্যে, তিনি খলিফা আল কদর বিল্লাহ-র কাছে প্রচুর উপঢৌকন পাঠিয়ে তার সমর্থন লাভ করেন। খলিফা তাকে ‘ইয়ামিন উদ্-দৌল্লা’ (‘সাম্রাজ্যের দক্ষিণ হস্ত’) এবং “আমিন- উল-মিল্লাহ’ (ধর্মের রক্ষাক) উপাধিতে ভূষিত করেন। এই কারণে গজনীতে প্রতিষ্ঠিত তার বংশ ইয়ামিনি বংশ নামে পরিচিত।

খোরাসান বিজয়ঃ-

খোরাসান বিজয় ছিল সুলতান মাহমুদ গজনভীর সামরিক ও কৌশলগত সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিজয়ের মাধ্যমে তিনি পূর্ব ইসলামী বিশ্বের অন্যতম প্রভাবশালী অঞ্চল খোরাসানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং গজনভী সাম্রাজ্যকে পূর্ব ও পশ্চিমে সম্প্রসারিত করার ভিত্তি গড়ে তোলেন।

  • দশম শতকের শেষ দিকে সামনিদ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছিল। অভ্যন্তরীণ দুর্বলতা এবং বহিরাক্রমণের ফলে সামনিদ শাসকদের নিয়ন্ত্রণ অনেকটা সীমিত হয়ে পড়ে। এই সুযোগে মাহমুদ তার প্রভাব খোরাসানে বিস্তার করতে চান।
  • ৯৯৯ খ্রিস্টাব্দে, মাহমুদ খোরাসানে সামরিক অভিযান পরিচালনা করেন। তিনি সামনিদ সেনাবাহিনীকে পরাজিত করেন। খোরাসানের গুরুত্বপূর্ণ শহর নিশাপুর, তুস, সাবযার এবং অন্যান্য অঞ্চল তার অধীনে আসে।
  • খোরাসান জয়ের পর মাহমুদ বাগদাদের আব্বাসীয় খলিফার আনুগত্য প্রকাশ করেন। খলিফা তাকে খোরাসানের স্বীকৃত শাসক ঘোষণা করেন এবং “সুলতান” উপাধিতে ভূষিত করেন।
  • খোরাসান ছিল ইসলামী বিশ্বে মর্যাদাপূর্ণ এলাকা। এর নিয়ন্ত্রণ মাহমুদের ক্ষমতাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়। এই বিজয়ের ফলে গজনভী সাম্রাজ্য শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ থাকেনি, বরং ইরান ও মধ্য এশিয়ায়ও প্রভাব বিস্তার করে।
  • খোরাসান ছিল বাণিজ্য ও কৃষিতে সমৃদ্ধ অঞ্চল। এর দখল মাহমুদের রাজস্বভাণ্ডার সমৃদ্ধ করে। খোরাসানের শিক্ষিত জনগোষ্ঠী ও সাহিত্যিক পরিমণ্ডল গজনভী দরবারে জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশে সহায়তা করে।

সিস্তান বিজয়ঃ-

খোরাসান বিজয়ের পর মাহমুদের লক্ষ্য ছিল আশেপাশের ছোট রাজ্যগুলো দখল করে সাম্রাজ্যের নিরাপত্তা ও বিস্তার নিশ্চিত করা।সিস্তানের শাসক তখন গজনভী শাসনের আনুগত্য মানতে অস্বীকৃতি জানায় এবং স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করে।

মাহমুদ সিস্তানে সামরিক অভিযান পরিচালনা করেন, সম্ভবত ১০০২ খ্রিস্টাব্দের দিকে। সিস্তান বাহিনী গজনভী সেনার বিরুদ্ধে খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সিস্তানের স্থানীয় শাসককে পরাজিত করে মাহমুদ অঞ্চলটি দখল করেন এবং গজনভী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।

এই বিজয়ের ফলে মাহমুদের পূর্ব সীমান্ত আরও নিরাপদ ও সুসংহত হয়। সিস্তান বিজয় ছিল মাহমুদের দক্ষ রণনীতির আরেকটি উদাহরণ, যেখানে তিনি অল্প সময়ে বড় অঞ্চল দখলে সক্ষম হন। সিস্তান ছিল কৃষি ও বাণিজ্যে সমৃদ্ধ অঞ্চল, যা গজনভী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে।

Map of Sultan Mahmud's empire expansion.
সুলতান মাহমুদের সাম্রাজ্য বিস্তারের মানচিত্র।

কারা-খানিদ খানাতের সাথে যুদ্ধঃ-

সুলতান মাহমুদ গজনভীর শাসনামলে কারা-খানিদ খানাতের (Karakhanid Khanate) সাথে সংঘর্ষ ছিল মধ্য এশিয়ার প্রাধান্য নিয়ে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব। এই যুদ্ধ গজনভী সাম্রাজ্য এবং কারা-খানিদদের মধ্যকার সীমান্ত, ধর্মীয় আদর্শ ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়।

  • ১০০৬ খ্রিস্টাব্দে, ইলাক নাসর খান এবং কাদির খানের নেতৃত্বে কারা-খানিদরা গজনভি সাম্রাজ্যের দখলের জন্য খোরাসান আক্রমণ করে।
  • ১০০৬ খ্রিস্টাব্দে, ইলাক খানের বাহিনী সংক্ষিপ্ত সময়ের জন্য বালখ এবং হেরাত দখল করে নেয় , কিন্তু সুলতান মাহমুদ ১০০৬ সালের মাঝামাঝি সময়ে দ্রুত তাদের বিতাড়িত করে।
  • ১০০৮ খ্রিস্টাব্দে, ইলাক খান এবং কাদির খান ৫০,০০০ সৈন্যের একটি শক্তিশালী সেনাবাহিনীর নেতৃত্ব দেন, কিন্তু ৫ জানুয়ারী,১০০৮ খ্রিস্টাব্দে কাটারের যুদ্ধে মাহমুদের হাতির সমর্থিত বাহিনীর কাছে চূড়ান্তভাবে পরাজিত হন।
  • কারা-খানিদরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পালিয়ে যান এবং খোরাসানের উপর গজনভিদের নিয়ন্ত্রণ নিশ্চিত করেন।

খোয়ারাজম বিজয়ঃ-

সুলতান মাহমুদ গজনভীর খোয়ারাজম (Khwarazm) বিজয় ছিল তার সাম্রাজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ। এটি মধ্য এশিয়ায় গজনভীদের শক্তি প্রতিষ্ঠার পথে আরেকটি বড় সাফল্য, যা তাকে তুর্কিস্তান অঞ্চলেও প্রভাব বিস্তারের সুযোগ করে দেয়। খোয়ারাজম ছিল একটি সমৃদ্ধ ও প্রাচীন অঞ্চল, যা আজকের উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এর মধ্যে অবস্থিত।

  • খোয়ারাজম ছিল একটি সমৃদ্ধ ও প্রাচীন অঞ্চল, যা আজকের উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এর মধ্যে অবস্থিত। এটি আমু দরিয়া (Oxus) নদীর তীরে অবস্থিত ছিল এবং বাণিজ্য, কৃষি ও সংস্কৃতির জন্য বিখ্যাত। অঞ্চলটি কখনও স্বাধীনভাবে, কখনও পারস্য ও সামনিদ শাসকদের অধীনে পরিচালিত হতো।
  • সামনিদ সাম্রাজ্যের পতনের পর খোয়ারাজম একপ্রকার স্বাধীন শাসনব্যবস্থার অধীনে চলে যায়। গজনভীদের উত্থানের সময় খোয়ারাজম ছিল গজনভী সাম্রাজ্যের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মাহমুদ চাইছিলেন খোয়ারাজম দখল করে মধ্য এশিয়ার বাণিজ্য পথ ও ভূরাজনৈতিক ক্ষমতা দখল করতে।
  • আনুমানিক ১০১৭ খ্রিস্টাব্দে, সুলতান মাহমুদ খোয়ারাজমের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। সে সময় খোয়ারাজম শাসন করছিলেন আবু আলী মামুন ইবন মুহাম্মদ, যিনি গজনভীদের প্রতি আনুগত্য প্রকাশ করলেও পরবর্তীতে বিদ্রোহ করেন। মাহমুদ বিদ্রোহ দমন করতে সৈন্য প্রেরণ করেন এবং দ্রুত অঞ্চলটি দখল করেন।
  • মাহমুদ সেখানে একজন শাসনপ্রতিনিধি (গভর্নর) নিযুক্ত করেন, সম্ভবত নিজস্ব সেনাপতিদের মধ্যে থেকে। মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ সিল্ক রোডের একটি অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গজনভীরা অর্থনৈতিকভাবে লাভবান হয়। খোয়ারাজম নিয়ন্ত্রণের মাধ্যমে গজনভী সাম্রাজ্যের উত্তর সীমান্ত সুরক্ষিত হয় এবং কারা-খানিদদের বিরুদ্ধে কৌশলগত সুবিধা পায়। খোয়ারাজম বিজয় মাহমুদের মধ্য এশিয়ায় প্রভাব বৃদ্ধির পথ সুগম করে।

সুলতান মাহমুদের ভারত আক্রমণ

সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ২৭ বছর ধরে একনাগাড়ে ভারতের উপর আক্রমণ চালিয়ে যান। এই কাল পর্বে তিনি কতবার আক্রমণ হানেন এবং তার আক্রমণের উদ্দেশ্য কি ছিল, এ নিয়ে পন্ডিতরা একমত নন।

স্যার হেনরি ইলিয়ট (Sir Henry Elliot)-এর মতে তিনি মোট ১৭ বার ভারত আক্রমণ করেন অধিকাংশ ঐতিহাসিক এই বক্তব্য মেনে নিয়েছেন।

মোট ১৭ বার ভারতের বুকে আক্রমণ হানলেও ভারতের কিন্তু তিনি কোনও স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠায় উদ্যোগী হন নি এবং ভারতের অভ্যন্তরে তিনি কেবলমাত্র পাঞ্জাব ও মুলতান জয় করেন, অন্য কোন অঞ্চল নয় পাঞ্জাব ছিল ভারতের প্রবেশদ্বার তাই এই অঞ্চল জয় করে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশের দরজা নিজ দায়িত্বে রাখতে চেয়েছিলেন।

ভারত আক্রমণের উদ্দেশ্যঃ-

সুলতান মাহমুদ ১৭ বার ভারত আক্রমণ করেন তার আক্রমণের উদ্দেশ্য নিয়ে পন্ডিতদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য আছে।

ডঃ স্মিথ (Dr. A V Smith) এর মতে— “সুলতান মাহমুদ ছিলেন একজন ক্ষমতাশালী লুঠ্ঠনকারী,দস্যু। ভারতে তিনি নির্বিচারে লুণ্ঠন ও হত্যাকাণ্ড চালিয়ে গেছেন। ধনরত্ন লুন্ঠনের উদ্দেশ্যেই তিনি এদেশে এসেছিলেন এখানে কোন স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নি।

তার দরবারে, ঐতিহাসিক উতবী (Utbi) “তারিক – ই – ইয়ামিনি” গ্রন্থে মন্তব্য করেন যে, “ভারত অভিযানের দ্বারা মাহমুদ নিজ বিশ্বাস ও ধর্মের প্রতি মহৎ কর্তব্য পালন করেন। বলা হয় যে সুলতান মাহমুদ খলিফার দেওয়া উপাধি সম্মান রক্ষার্থে খলিফার কাছে শপথ গ্রহণ করেছিলেন যে তিনি হিন্দুদের বিরুদ্ধে নিয়মিত যুদ্ধ চালাবেন।

উতবীর এইসব উক্তির উপর ভিত্তি করে পরবর্তীকালের ঐতিহাসিকরা বলেন যে ধর্মীয় উন্মাদনার জন্যই তিনি ভারত অভিযানে আসেন এবং এজন্যই তিনি হিন্দু মাঠ মন্দিরগুলি লুণ্ঠন করতেন। ড. ঈশ্বরী প্রসাদ (Dr. Iswhari Proshad) বলেন যে– তার ভারত আক্রমণের যুগ্ম প্রেরণা ছিল লুণ্ঠন ও ধর্ম। তিনি লিখেছেন যে “রাজ্য নয়—- সম্পদ, বিজয় নয় —– পৌত্তলিকতার ধ্বংস সাধন করাই ছিল তার আক্রমণের লক্ষ্য।” বলা বাহুল্য, এই মত গ্রহণযোগ্য নয় । তিনি হিন্দু মাঠ মন্দিরগুলি লুণ্ঠন করতেন কারণ এই যুগে মন্দিরগুলি প্রভুত ধনরত্নে পূর্ণ ছিল। হিন্দু মন্দিরগুলি লুণ্ঠন করলেও তিনি হিন্দুদের ধর্মান্তরিত করার কোন চেষ্টা করেননি। এমনকি তার অধিকৃত সিন্ধু ও পাঞ্জাবে হিন্দুদের ধর্মেও তিনি হস্তক্ষেপ করেননি।

ড. মোহাম্মদ হাবিব (Dr. Md. Habib) বলেন যে তার ভারত আক্রমণের পশ্চাতে কোন ধর্মীয় প্রেরণা ছিল না ছিল লুন্ঠনের উন্মাদনা। তিনি মাহমুদ করতে হিন্দু মন্দির ও দেব মূর্তি ধ্বংসের তীব্র নিন্দা করে এই কাজকে ইসলাম বিরোধী বলে অভিহিত করেছেন।

অধ্যাপক জাফর (Prof. S.M. Jafor) বলেন তিনি যদি কোন হিন্দু মন্দির ভেঙে থাকেন তবে তা ধনরত্নের লোভে।

ড. রমেশ মজুমদার(Dr. Romesh Mojumder) এর মতে– মামুদ ছিলেন একজন বিশুদ্ধ আক্রমণকারী মাত্র। ধর্ম প্রচার বা সাম্রাজ্য বিস্তারের লক্ষ্য নিয়ে তিনি ভারতে আসেননি, তার অভিযান গুলির মূল উদ্দেশ্য ছিল ভারতের ধনসম্পদ লুণ্ঠন এবং ভারতীয় শাসক শ্রেণীর নৈতিক ধ্বংস সাধন।

ড. রমিলা থাপার (Romila Thapar) এর মতে– “মামুদের ভারত আক্রমণের লক্ষ্য ছিল এ দেশের অফুরন্ত ঐশ্চর্য।”

বরং বার ভারত আক্রমণ ও হিন্দু দেবদেবীর মূর্তি ভঙ্গ করার ফলে ইসলাম জগতে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তিনি বাৎ- সিকান বা মূর্তি ভঙ্গনকারী রূপে খ্যাতি অর্জন করেন সুতরাং কেবলমাত্র সম্পদ সংগ্রহ নয়, ইসলাম জগতে তিনি মর্যাদা বৃদ্ধির প্রশ্নটিও তার ভারত আক্রমণের সঙ্গে জড়িয়ে ছিল।

তার প্রকৃত উদ্দেশ্য ছিল, মধ্য এশিয়ায় সু বিস্তৃত সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করা এবং ইরানি সংস্কৃতির নবযুগের পৃষ্ঠপোষকের ভূমিকায় অবতীর্ন হওয়া। এজন্য প্রয়োজন ছিল প্রচুর অর্থ ও সম্পদ এই কারণেই তিনি ভারত অভিযানে অগ্রসর হন।

ভারত অভিযানের বিবরণঃ-

সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দে খাইবার গিরিপথ অঞ্চলে কয়েকটি নগর ও দুর্গ জয় করে ভারতে প্রবেশের পথ সুগম করেন।

  • ১০০১ খ্রিস্টাব্দে শাহী বংশীয় নরপতি জয়পাল এর বিরুদ্ধে অভিযান পাঠানো হয়। জয়পাল পরাজিত ও সপরিবারে বন্দী হন। তিনি প্রচুর অর্থ এবং রাজ্যের কিয়দংশ ছেড়ে দিয়ে মুক্তি লাভ করেন। পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হন। শাহী রাজ্যের সিংহাসনে বসেন পুত্র আনন্দ পাল।
  • ১০০৪-১০০৫ খ্রিস্টাব্দে ঝিলাম নদীর তীরে ভীরা রাজ্য তিনি দখল করেন।
  • ১০০৬ খ্রিস্টাব্দে মুলতান রাজ্যের বিরুদ্ধে অভিযান পাঠান। মুলতানের শাসনকর্তা আবুল ফাতাহ দাউদ পরাজিত হয়ে তার অনুগত্য মেনে নিন। শাহী রাজ জয়পাল এর পৌত্র ও ধর্মান্তরিত নেওয়াজ সাহেব (পূর্ব নাম সুখপাল) হাতে ভারতের বিজিত স্থানগুলির শাসনভার অর্পণ করা হয়।
  • সুলতান মাহমুদ গজনীতে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সুখ পাল ইসলাম ধর্ম ত্যাগ করে মাহমুদের কৃতিত্ব অস্বীকার করেন। এই কারণে ১০০৮ খ্রিস্টাব্দে অভিযান চালিয়ে তিনি মূলতান কে গজনীর অন্তর্ভুক্ত করেন।
  • শাহী রাজ আনন্দপাল গোয়ালিয়র, আজমির, কনৌজ, দিল্লি, উজ্জয়িনী প্রভৃতি অঞ্চলের নৃপতিদের ঐক্যবদ্ধ করে একটি শক্তি জোট গঠন করলে, সুলতান মাহমুদ ১০০৮-১০০৯ খ্রিস্টাব্দে আনন্দ পালের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। উন্দের কাছে এক ভয়াবহ যুদ্ধে আনন্দ পাল ও তার মিত্ররা শোচনীয়ভাবে পরাজিত হন। এই যুদ্ধের ফলে সিন্ধু নদ থেকে নগরকোট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল মামুদের অধিকারে আসে এবং তিনি প্রচুর ধন রত্ন লাভ করেন।
  • পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত কাংডা দুর্গ জয়ের উদ্দেশ্যে ১০০৯ খ্রিস্টাব্দে মামুদ ভারত আক্রমণ করেন। কাংড়া ও নগরকোট জয় করে তিনি প্রচুর ধনরত্ন লুন্ঠন করেন।
  • ১০১০ খ্রিস্টাব্দে মুলতানের বিশ্বাসঘাতক শাসনকর্তা দাউদকে শাস্তিদানের উদ্দেশ্যে তিনি মুলতান আক্রমণ করেন দাউদ পরাজিত ও বন্দী হন।
  • শাহী রাজ আনন্দপাল বরং বার পরাজিত হয়েও নতিস্বীকারে রাজি ছিলেন না তার মৃত্যুর পর তার পুত্র ত্রিলোচন পাল। চন্দনা নামক স্থানে শক্তি সঞ্চয়ে উদ্যোগী হন। মাহমুদের আতর্কিত আক্রমণে তিনি পরাজিত হন এবং কাশ্মীরে পলায়ন করেন শাহী বংশের শেষ সুরক্ষিত অঞ্চল চন্দনা দুর্গ মামুদের অধিকারে আসে।
  • ১০১৪ খ্রিস্টাব্দে মাহমুদ থানেশ্বর আক্রমণ করে বিখ্যাত চন্দ্র স্বামী মন্দিরটি ধ্বংস করেন এবং প্রচুর ধনরত্ন-সহ গজনীতে ফিরে যান। থানেশ্বর বিজয়ের ফলে হিন্দু শাহী বংশের অবসান প্রায় নিশ্চিত হয়ে যায়।
  • ১০১৫ খ্রিস্টাব্দে তিনি কাশ্মীর আক্রমণ করেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য নানা কারণে তার এই অভিযান ব্যর্থ হয়।
  • ১০১৮ খ্রিস্টাব্দে তিনি ভারতের অভ্যন্তরে গঙ্গা- যমুনার দোয়া অঞ্চলে প্রবেশ করে মথুরার দিকে অগ্রসর হন। শ্রীকৃষ্ণের লীলাভূমি পবিত্র মথুরা নগরীর ধন সম্পদ তাকে প্রলুব্ধ করেছিল। হিন্দু সেনারা বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করে। সুলতান মাহমুদ দীর্ঘ কুড়ি দিন ধরে কয়েক হাজার ছোট বড় দেব মন্দির লুণ্ঠন করেন।
  • ১০১৯ খ্রিস্টাব্দে তিনি কনৌজ এর দিকে অগ্রসর হন। কনৌজের গুর্জর-প্রতিহার বংশী ও রাজা, জয়পাল বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন। মথুরার মত কনৌজের দেব মন্দিরগুলিও লুন্ঠিত ও ধ্বংসপ্রাপ্ত হয়।
  • কনৌজ রাজ রাজ্যপালের আত্মসমর্পণে ক্ষুব্দ হয়ে পার্শ্ববর্তী কালিঞ্জর চন্দেল্ল-বংশীয় রাজা গুন্ডো বা বিদ্যাধর প্রতিবেশী রাজাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কনৌজ আক্রমণ করেন । তারা রাজ্যপাল কে হত্যা করেন এবং তার পুত্র তিনি ত্রিলোচন পালকে সিংহাসনে বসান অনুগত রাজার হত্যাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সুলতান মাহমুদ বিদ্যাধরকে শাস্তি দানের উদ্দেশ্যে অগ্রসর হন এবং তার রাজ্য আক্রমণ করেন। কনৌজের নবীন রাজা ত্রিলোচন পাল বিদ্যাধর এর সাহায্যে অগ্রসর হন পরাজয় নিশ্চিত জেনে বিদ্যাধর যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন ত্রিলোচন পাল পরাজিত হন এবং সুলতান মাহমুদ প্রচুর ধন রত্ন-সহ গজনী প্রত্যাবর্তন করেন।
  • ১০২১-১০২২ খ্রিস্টাব্দে তিনি গোয়ালিয়ার আক্রমণ করেন গোয়ালিয়র রাজ তার অধীনতা মেনে নিন এবং প্রচুর ধনরত্ন সহ সন্ধি সূত্রে আবদ্ধ হন। এই সময় তিনি কালিঞ্জর-ও অধিকার করেন।
  • সুলতান মাহমুদ ভারতীয় অভিযান গুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বিখ্যাত সোমনাথ মন্দির লুণ্ঠন (১০২৫-১০২৬ খ্রিঃ)। চালুক্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কাথিয়াওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত এই হিন্দু মন্দিরটি তার ধন- ঐশ্বের্যের জন্য বিখ্যাত ছিল। গুজরাট অধিপতি ভীম ও অন্যান্য রাজারা মন্দির রক্ষায় অগ্রসর হন সুলতান মাহমুদের এই অভিযান ব্যর্থ হয়। দ্বিতীয়বারের চেষ্টায় তিনি সফল হন। প্রায় তিনশো দেব-দেবীর মূর্তি সহ তিনি মন্দিরটি বিধ্বস্ত করেন। বলা হয় যে এই মন্দির থেকে তিনি প্রায় দুই কোটি স্বর্ণমুদ্রা ও প্রচুর অলংকার লুণ্ঠন করেন।
  • সোমনাথ মন্দির লুণ্ঠন করে গজনী ফেরার পথে তিনি জাঠ-দের দ্বারা আক্রান্ত হন। জাঠ-দের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে১০২৭ খ্রিস্টাব্দে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। বীর বিক্রমে যুদ্ধ করেও জাঠ-রা পরাজিত হয়। বন্দি জাঠ-দের মৃত্যুদন্ড দেওয়া হয়। অবিরাম যুদ্ধবিগ্রহের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ১০৩০ খ্রিস্টাব্দে গজনীতে তার মৃত্যু হয়।
Map of the locations of Sultan Mahmud's invasion of India.
সুলতান মাহমুদের ভারত আক্রমণের স্থান সমূহের মানচিত্র।

সুলতান মাহমুদের সাফল্যের কারণঃ-

সুলতান মাহমুদের ভারত অভিযানের সফলতার জন্য বেশ কিছু কারণের উল্লেখ করা যায়।——–

  • এই সময় ভারতের কোন কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। ভারতীয় রাজন্যবর্গ পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত ছিলেন। তাদের পক্ষে কোন সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।
  • সুলতান মাহমুদ ছিলেন একজন দক্ষ সেনাপতি। তার নেতৃত্ব, দক্ষতা ও রাজ্যজয়ের দুর্দমনীয় আকাঙ্ক্ষা তাকে অপরাজেয় করে তোলে ।
  • তার সেনাদল ছিল দরিদ্র ও ধর্মাধ্য। ভারতের অফুরন্ত সম্পদের আকর্ষণ এবং অমুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে যোগদান তাদের নানাভাবে অনুপ্রাণিত করে।
  • ভারতীয় রাজন্যবর্গ বা সেনাদল কোনভাবেই জাতীয়তাবাদ দেশপ্রেম বা ধর্মীয় উদ্দীপনার দ্বারা অনুপ্রাণিত হয়নি। অনেকে সুলতান মাহমুদকে সাহায্য করেন এবং দেশের গোপন তথ্য ৭০ কাছে পৌঁছে দেন।
  • মামুদের শক্তির অন্যতম উৎস ছিল ক্ষিপ্রগতিসম্পন্ন অস্বারোহী বাহিনী। অপরপক্ষে ভারতীয় বাহিনী নির্ভর করত শ্লথগতিসম্পন্ন হস্তি বাহিনীর উপর।

ভারত আক্রমণের ফলাফলঃ-

ভারতের স্থায়ীভাবে কোনও সাম্রাজ্য স্থাপন করা সুলতান মাহমুদের উদ্দেশ্য ছিল না।

  • কেবলমাত্র আফগানিস্তানের শাহী রাজ্য পাঞ্জাব ও মুলতান তিনি স্বীয় সাম্রাজ্যভুক্ত করেছিলেন। শাহি রাজ্য ও পাঞ্জাবের পতনের ফলে ভারতীয় প্রতিরক্ষার মেরুদন্ডটিই ভেঙে পড়ে। মাহমুদের মুহুর্মু্হু আক্রমণে হিন্দুকুশ পর্বতের প্রাকৃতিক নিরাপত্তা ভেঙে চুরমার হয়ে যায়। ‘ভারতের তোরণদ্বার’ খাইবার গিরিপথের উপর মামুদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর ফলে ভারতের মুসলিম প্রভুত্ব স্থাপনের পথ সুগম হয়। তাকে নিঃসন্দেহে মোহাম্মদ ঘুরির পথ প্রদর্শক বলা যায়।।
  • তার বরং বার আক্রমণের ফলে ভারতের বিভিন্ন মঠ মন্দির ও নগরগুলি থেকে অপরিমিত সম্পদ লুণ্ঠিত হয় এবং সবাই দেশের বাইরে চলে যায়। যা আর কখনো ফিরে আসেনি এর ফলে ব্যবসা-বাণিজ্য প্রভূত ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের অর্থনীতি ভেঙে পড়ে।
  • যুদ্ধে ভারতীয় যোদ্ধাদের অধিকাংশ বিনষ্ট হয় রাজপুত শক্তি গুলি ধ্বংসপ্রাপ্ত হয় এবং এর ফলে রাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছু ওলট পালট হয়ে যায়। এইভাবে অর্থনৈতিক ও সামরিক শক্তি ক্ষয়ের ফলে পরবর্তীকালে হিন্দুদের পক্ষে তুর্কি আক্রমণ প্রতিরোধ করার শক্তি হ্রাস পায় এবং মোহাম্মদ ঘুরির আগমন সহজতর হয়ে ওঠে।
  • তার আক্রমণের ফলে ভারতে অনেক মুসলিম বণিক ও ব্যবসায়ীর আগমন হয় এবং তাদের মাধ্যমে মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক পূনঃস্থাপিত হয় যা উত্তর ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির পথকে প্রশস্ত করতে সাহায্য করে।
  • তুর্কি আক্রমণের সূত্রেই এদেশে সুফি সাধকদের আগমন ঘটে যারা হিন্দু-মুসলিম উভয়ের মধ্যে প্রেম ভক্তি ও মৈত্রীর আদর্শ প্রচার করে হিন্দু মুসলিম সমন্বয়ে পথ তৈরি হয়।
  • সুলতান মাহমুদের আক্রমণ থেকে ভারতবাসী কোন শিক্ষা নিয় নি। সীমান্তকে সুদূর করার কোন উদ্যোগ তারা গ্রহণ করেনি। মাহমুদের মৃত্যুতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল —– তারা ভাবতেও পারেনি যে আগামী দিনে উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে আবার বিদেশী আক্রমণকারী আসতে পারে। দ্বাদশ শতকের শেষ দিকে এই পথেই মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করলে ভারতীয় রাজন্য বর্গ দিশাহারা হয়ে পড়ে।

সুলতান মাহমুদের কৃতিত্বঃ-

ভারত ইতিহাসে সুলতান মাহমুদ একজন ধর্মান্ধ, নির্মম অত্যাচারী এবং লুন্ঠনকারী হিসেবে চিহ্নিত হয়ে আছেন। ভারতবর্ষে তিনি একের পর এক শহর জনপদ ও মন্দির লুণ্ঠন করেছেন। তার সমকালীন মুসলিমরা তাকে ‘গাজী’ (ধর্মযোদ্ধা) ‘বাৎ-সিকান'(মূর্তি ভঙ্গকারী) বলে অভিহিত করতেন। এ সত্ত্বেও বলতে হয় যে, তিনি নানা গুণের অধিকারী ছিলেন এবং তাকে নেহাৎ ধর্মান্ধ বা লুণ্ঠনকারী বলা যুক্তিযুক্ত নয়। হিন্দুদের তিনি ধর্মান্তরিত করেননি বা তাদের উপর জিজিয়া আরোপ করেননি গজনিতে হিন্দুদের পৃথক বাসস্থানের ব্যবস্থা ছিল এবং তারা স্বাধীনভাবে ধর্মানুষ্ঠান করতে পারত। ধর্মান্ধতা নয়—– সম্পদের লোভেই তিনি হিন্দুদের মন্দিরগুলি আক্রমণ করেন।

  • সুলতান মাহমুদ নিঃসন্দেহে অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী ছিলেন নতুন কোন রণ কৌশল বা অস্ত্র উদ্ভাবন না করলেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পুরাতন সামরিক সংগঠনে তিনি নবজীবনের সঞ্চার করেন। অসাধারণ সংগঠনই প্রতিভার অধিকারী সুলতান মাহমুদের সেনাদল গঠিত ছিল আরব আফগান তুর্কি হিন্দু প্রভৃতি বিভিন্ন জাতি গোষ্ঠী ও ধর্মের মানুষদের নিয়ে।
  • কেবলমাত্র ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে নয় —- মধ্য এশিয়ার দুর্ধর্ষ জাতিবর্গ ও শক্তিশালী ইরানীয়দের বিরুদ্ধেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই সামরিক প্রতিভা বলেই তিনি ইরাক ইরান ও কাস্পিয়ান সাগর থেকে ভারতের গাঙ্গেয় উপত্যকা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেন। তার সাম্রাজ্য বাগদাদের খলিফার সাম্রাজ্য অপেক্ষা ও বৃহত্তর ছিল। দক্ষ শাসনব্যবস্থার মাধ্যমে তিনি বিশাল সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি ভারতে সাম্রাজ্য বিস্তারের বিশেষ উদ্যোগী হননি, কারণ তার মূল আকর্ষণ ছিল মধ্য এশিয়া।
  • নিজে নিরক্ষর হলেও তিনি বিদ্যা-বিধান ও শিল্পের একজন অনুরাগী পৃষ্ঠপোষক ছিলেন। তার রাজসভা ছিল জ্ঞানী ও পণ্ডিতের মিলনস্থল। মুসলিম জগতের বিভিন্ন স্থান থেকে পন্ডিতদের আহ্বান করে তিনি গজনীতে সমবেত করতেন। কবি আনসারী ‘শাহনামা’ রচিতা কবি ফেরদৌসী, ফারুকী, পন্ডিত আল্ বিরুনি, ঐতিহাসিক উতবা গল্পকার বৈহাকি তার রাজসভা অলংকৃত করতেন।
  • বহু অর্থ ব্যয় করে তিনি গজনী নগরীকে সুসজ্জিত করেন এবং সেখানে বহু মসজিদ প্রাসাদ ও খানকা নির্মাণ করে।গজনীতে তিনি একটি বিশ্ববিদ্যালয় পাঠাগার ও জাদুঘর নির্মাণ করেন। তার পৃষ্ঠপোষকতায় গজনী নগরী ইসলামী ও বিদ্যাচর্চার একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়।
  • ভারতে কোন স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা না করলেও তিনি ছিলেন ভারতের তুর্কি শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা এবং মোহাম্মদ ঘুরী ও বাবরের পদ প্রদর্শক। তার বরংবার আক্রমণে ভারতীয় যোদ্ধাদের অধিকাংশ বিনষ্ট হয় এবং ভারতের সম্পদ ব্যাপকভাবে লুন্ঠিত হয়। এইভাবে ভারতের সামরিক ও অর্থনৈতিক শক্তি হ্রাসের ফলে ভারতীয় রাজণ্যবর্গের পক্ষে তুর্কি আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয় নি।

উপসংহারঃ-

সুলতান মাহমুদ ছিলেন মধ্যযুগীয় ইতিহাসের এক জাঁদরেল শাসক ও কৃতী যোদ্ধা। তিনি শুধু একজন বিজেতা নন, বরং সংস্কৃতি, ধর্ম ও জ্ঞানচর্চার পৃষ্ঠপোষক হিসেবেও স্মরণীয়। তাঁর নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা এবং সামরিক সাফল্য তাকে ইতিহাসে অমর করে রেখেছে। সুলতান মাহমুদের কর্মজীবন আমাদের শিখিয়ে যায় কীভাবে সংকল্প, বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার মাধ্যমে একজন শাসক জাতির ভাগ্য পরিবর্তন করতে পারেন। তাঁর জীবন থেকে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারে—বিশেষ করে নেতৃত্ব ও সাহসের গুরুত্ব।

তথ্যসূত্র (Sources):-

  • “The Life and Times of Sultan Mahmud of Ghazna” — Muhammad Nazim
  • “Sultan Mahmud of Ghaznin” — Mohammad Habib
  • “Medieval Islamic Civilization: An Encyclopedia”.——– Routledge. Meri, Josef W. (2005).
  • Online sources

প্রশ্ন:- সুলতান মাহমুদের মৃত্যু কবে এবং কোথায় হয় ?

উত্তর:- তিনি ৩০ এপ্রিল, ১০৩০ খ্রিস্টাব্দে গজনিতে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন:-সুলতান মাহমুদ জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য পৃষ্ঠপোষকতা করেছেন কি ?

উত্তর:- হ্যাঁ, তিনি বিখ্যাত পণ্ডিত আল-বিরুনী এবং কবি ফেরদৌসি-কে পৃষ্ঠপোষকতা করেছিলেন।

প্রশ্ন:-কোন বিখ্যাত ইতিহাসবিদ তার জীবনী লিখেছেন ?

উত্তর:- আল-উতবি তার সচিব ছিলেন এবং তিনি “তারিখ-ই-ইয়ামিনি” (Tarikh-i-Yamini) নামক গ্রন্থে সুলতান মাহমুদের শাসনকালের বিবরণ দেন।

প্রশ্ন:-সুলতান মাহমুদ কোন রাজবংশ প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- তিনি গজনভিদ রাজবংশ (Ghaznavid Dynasty) প্রতিষ্ঠা করেন।

প্রশ্ন:-সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ?

উত্তর:- তিনি মোট ১৭ বার ভারত আক্রমণ করেন (১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত)।


Leave a Comment