খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণে গড়ে ওঠা বৃহৎ ষোলো টি রাজ্য কে [16 Mahajanapadas] “ষোড়শ মহাজনপদ” বলা হয়।
প্রাচীন ভারতের ইতিহাসে ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দিয়ে তৎকালীন রাজা-মহারাজাদের ও তাদের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সুধারণা পাওয়া যায়। এখানে 16 মহাজনপদ গুলি সম্পর্কে আলোচনা করা হলো
ষোড়শ মহাজনপদ
জন কথাটির অর্থ উপজাতি বা গোষ্ঠী। অর্থাৎ যে ভৌগোলিক অঞ্চলে কোন উপজাতি বা গোষ্ঠীর পা বা পদ পড়েছিল সেই ভৌগলিক এলাকা বা অঞ্চলকে বলা হত জনপদ। মহাজনপদ হলো অপেক্ষাকৃত শক্তিশালী ও বৃহত্তর আয়তন যুক্ত রাজ্য।
পানিনির মতে এ সময় উত্তর ভারতে 30 টি জনপদ বা রাজ্য ছিল। বৌদ্ধ অঙ্গুরত্তরনিকায় ও জৈন ভগবতীসূত্র এই দুটি গ্রন্থে, 16 টি রাজ্যের নাম উল্লেখ থাকলেও নাম গুলির মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়। এই ষোল (16) টি মহাজনপদ কে একত্রে বলা হত ষোড়শ মহাজনপদ
গৌতম বুদ্ধের আবির্ভাব কাল অর্থাৎ খ্রী:পূ: ষষ্ঠ ও পঞ্চম শতকে উত্তর ভারতে এমনই ষোলোটি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। ‘ অঙ্গুত্তরনিকায় ‘ নামক বৌদ্ধ গ্রন্থে এদের একত্রে ষোড়শ মহাজনপদ বলে অভিহিত করা হয়েছে ।
এই ষোড়শ মহাজনপদ গুলির বিবরণ নিচে উল্লেখ করা হলো–
1.কাশী (বারাণসী)
কাশী ছিল ষোড়শ মহাজনপদ যুগের প্রথম দিকে সর্বাপেক্ষা শক্তিশালী রাজ্য। কাশী রাজ্যের রাজধানী ছিল বারানসী।
বরুনা ও অসি নামে গঙ্গার দুই শাখা নদী কাশী নগরটি কে বেষ্টন করেছিল বলে এর নাম বারানসী।
অর্থনৈতিক ও সামরিক দিক থেকে বারাণসী যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল জাতক থেকে কৌশল ও অঙ্গ রাজ্যের সঙ্গে কাশীর প্রতিদ্বন্দ্বিতার কথা জানা যায় গৌতম বুদ্ধের সময় কাশী রাজ্যের পতন ঘটে এবং কৌশল তার জয় করে।
2.কোশল (অযোধ্যা)
কৌশলের রাজধানী ছিল শ্রাবন্তী। কাশি রাজ্যের পতনের পর কৌশল আর্যাবর্তে নিজ প্রধান্য প্রতিষ্ঠিত করে। মগধ রাজ্যের উত্থানের পূর্ব পর্যন্ত কৌশল ছিল উত্তর ভারতের শ্রেষ্ঠ শক্তি।
মহাভারত খ্যাত বিখ্যাত ইক্ষাকু বংশের মহৎ কৌশল এখানে রাজত্ব করতেন। তিনি তার কন্যা কৌশল দেবীর সঙ্গে মগধরাজ বিম্বিসারের বিবাহ দেন। কৌশল রাজ প্রসেনজিৎ, বুদ্ধর সমসাময়িক ছিলেন শেষ পর্যন্ত কৌশল রাজ্য মগধের অধিকারভুক্ত হয়।
3.মগধ (দক্ষিণ বিহার)
বর্তমান বিহারের গোয়া, পাটনা এবং সাহাবাদের কিছু অংশ নিয়ে মগধ রাজ্য গঠিত। গঙ্গা শোন ও চম্পা নদীর পরিবেষ্টিত মগধ রাজ্যের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ। পরবর্তীকালে যথাক্রমে রাজগৃহ ও পাটলিপুত্র মগধের রাজধানী স্থানান্তরিত হয়।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেবের সমসাময়িক হর্ষঙ্ক বংশীয় রাজা বিম্বিসার মগধের সিংহাসনে বসেন। বিম্বিসারের আমল থেকেই মগধ শক্তিশালী হয়ে উঠতে থাকে এবং শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে সর্বপ্রথম এক সর্বভারতীয় সাম্রাজ্য করে ওঠে।
4.বৃজি (উত্তর বিহার)
গঙ্গা নদীর উত্তরভাগ থেকে নেপাল পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ভূ-ভাগ নিয়ে বৃজি প্রজাতন্ত্রগঠিত ছিল।
রিচ টেভিডস ও ক্যানিংহাম এর মতে আটটি উপজাতি গোষ্ঠীর মানুষ যৌথভাবে এই প্রজাতান্ত্রিক রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিল এর মধ্যে শাক্য, লিচ্ছবি, জ্ঞাত্বক, বিদেহ ও বৃজী ছিল বিশেষ উল্লেখযোগ্য।
বৃজীর অন্তর্গত শাক্য বংশে ভগবান বুদ্ধদেব এবং জ্ঞাত্বক কুলে মহাবীর জন্মগ্রহণ করেন। বৈশালী (বর্তমান মুজঃফরপুর জেলা) ছিল বৃজি রাজ্যের রাজধানী।
5.অঙ্গ (পূর্ব বিহার)
বর্তমান বিহারের ভাগরপুর ও মঙ্গের জেলা নিয়ে অঙ্গরাজ্য গঠিত ছিল।মহাভারতের কর্ণ ছিলেন এই রাজ্যের অধিপতি।
গঙ্গা ও চম্পা নদীর সঙ্গমস্থলে অবস্থিত চম্পানগরী ছিল অঙ্গরাজ্যের রাজধানী। চম্পা নগরীর পূর্ব নাম ছিল মালিনী। চম্পা নগরী ছিল বাণিজ্যের মূল কেন্দ্র।
মগধ রাজ বিম্বিসার অঙ্গ রাজ্যটি গ্রাস করে।
6.মল্ল বা মালব (গোরখপুর)
বৃজি রাজ্যের উত্তরে সম্ভবত উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় মূল্য রাজ্য অবস্থিত ছিল। বৃজি রাজ্যের মত এটিও ছিল একটি গণতান্ত্রিক রাজ্য।
এই রাজ্যটি দুই অংশে বিভক্ত ছিল এবং মল্ল বা মালব রাজ্যের রাজধানী ছিল, কুশিনগর ও পাবা। রাজ্যটির দুই অংশেই বুদ্ধদেবের প্রচুর শিষ্য ছিল। বুদ্ধদেব কুশিনগরে দেহ রক্ষা করেন। মহাবীর পাবা নগরীতে দেহ রক্ষা করেন।
7.বৎস বা বংশ (এলাহাবাদ)
বর্তমান উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে গঙ্গার দক্ষিণ তীরে বৎস রাজ্য টি অবস্থিত। বৎস রাজ্যের রাজধানী ছিল প্রাচীন কৌশাম্বী নগরী (বর্তমান কোশাম)।
বৎস রাজ্যটি কৃষিতে খুব উন্নত ছিল। তুলা এবং তুলা জাতীয় বস্ত্র উৎপাদন ছিল বৎস্য রাজ্যের প্রধান শিল্প। বৎসরাজ উদয়ন প্রাচীন ভারতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিল।
মহাকবি ভাস এর কল্পবাসবদত্তা এবং শ্রী হর্ষের রত্নাবলী ও প্রিয়দর্শিকা এই তিনটি নাটকের নায়ক হলেন উদয়ন। উদয়ন গৌতম বুদ্ধ মগধরাজ বিম্বিসার ও অজাত শত্রুর সমসাময়িক ছিলেন কথা সরিৎসাগর এ উদয়নের দিগ্বিজয়ের বর্ণনা আছে।
8.চেদি (বুন্দেলখন্ড)
চেদি হলো মহাভারত এবং তার আগের প্রাচীন রাজ্য। যমুনা নদীর কাছে বর্তমান বুন্দেলখন্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে চেদি রাজ্যটি গঠিত ছিল। যে রাজ্যের রাজধানী ছিল শুকতিমতি (বর্তমান উত্তরপ্রদেশের বান্দা)
কলিঙ্গরাজ খারবেলের হাতি গুম্ফা শিলালিপি থেকে জানা যায় যে চেদি বংশের একটি শাখা কলিঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করেন। পরে মৎস্য রাজ্য চেদির অন্তর্ভুক্ত হয়।

9.পাঞ্চাল ( রহিলখণ্ড)
বর্তমান রহিলখণ্ড ও উত্তরপ্রদেশের গাঙ্গা- যমুনা দোয়াবের কিছু অংশ নিয়ে পাঞ্চাল রাজ্যটি গঠিত ছিল।
জাতক মহাভারত ও দিব্যবদান থেকে জানা যায় যে গঙ্গা নদী পাঞ্চাল রাজ্যটিকে উত্তর পঞ্চাল ও দক্ষিণ পাঞ্চাল নামে দুটি অংশে বিভক্ত করেছে।
উত্তর অঞ্চলের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণাঞ্চলে রাজধানী ছিল ক্যাম্পিল্য । বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় যে উত্তর অঞ্চলের অধিকার নিয়ে প্রাচীন যুগে কুরু ও পাঞ্চাল রাজ্যের মধ্যে সংঘর্ষ হয়।
10.শুরসেন (যমুনার তীরবর্তী অঞ্চল)
পাঞ্চালের পাশে যমুনা নদীর তীরে শুরসেন রাজ্য অবস্থিত ছিল।
শুরসেন রাজ্যের রাজধানী ছিল মথুরা। মহাভারত ও পুরান অনুসারে যদু বা যাদব বংশীয় রাজারা এখানে রাজত্ব করতেন।
খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মেগাস্থিনিস এখানে ইরাক্কেল বা কৃষ্ণের উপাসনা কেন্দ্র দেখেছিলেন। শুরসেনের রাজা অবন্তী পুত্র ছিলেন বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য।
11.কুরু (দিল্লি)
দিল্লি ও তার সন্নিহিত অঞ্চল নিয়ে কুরু রাজ্য গঠিত ছিল। কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ (আধুনিক দিল্লি)। মহাভারতের যুগেও কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ।
হস্তিনাপুর ছিল কুরু রাজ্যের অন্যতম প্রধাননগর। পালিগ্রন্থ অনুসারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, যুধিষ্ঠিরের বংশধরেরা এখানে রাজত্ব করতেন। পরবর্তীকালে কুরু রাজ্য মগধের অধীনে চলে যায়।
12.মৎস্য (জয়পুর)
মৎস্য বর্তমান রাজপুতানার জয়পুর, ভরতপুর ও আলোয়ার নিয়ে মৎস রাজ্য গঠিত ছিল।
মহাভারতের খ্যাতিমান বিরাট রাজা এর প্রতিষ্ঠাতা ছিলেন। তার নাম অনুসারে মৎস্য রাজ্যের রাজধানী নাম হয় বিরাটনগর (বর্তমানে বৈরাট)।
13.অস্মক (গোদাবরীর তীরবর্তী অঞ্চল)
দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অবস্থিত অস্মক রাজ্যের রাজধানী ছিল পোটালী, পোটান বা পোদান।
মহাভারতের বর্ণনা অনুসারে অস্মক নামে জৈনক রাজর্ষি প্রধান নগরীর পত্তন করেন। বায়ু পুরাণে অস্মকের রাজাদের ইক্ষাকু বংশীয় বলা হয়েছে।
14.অবন্তী (মধ্যভারত)
অবন্তী মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে অবন্তী রাজ্য গঠিত। বেত্রাবতী নদী এই রাজ্যকে উত্তর ও দক্ষিণ ভাগে ভাগ করেছে। উত্তরাংশে রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণাংশের রাজধানী ছিল মহিস্মতি (বর্তমানে মহেশ্বর )
ষষ্ঠ শতকে গৌতম বুদ্ধের সময় এর অধিপতি ছিলেন প্রদ্যুৎ, তাকে “চন্ড প্রদ্যু্ৎ”বলা হত। তিনি আর্যাবতে অধিপত্য প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হন । শেষ পর্যন্ত অবন্তী রাজ্য মগধের অন্তভুক্ত হয়।
15.কম্বোজ (গন্ধার রাজ্যের সংলগ্ন অঞ্চল)
উত্তর পশ্চিম ভারতে গন্ধার রাজ্যের কাছে ছিল কম্বোজ রাজ্য। কম্বোজ রাজ্যের রাজধানী ছিল রাজপুর।
মহাভারতে কম্বোজের উল্লেখ আছে। আর্যরা ভারতে প্রবেশের সময়ে কম্বোজে বসবাস করে। আর্য সংস্কৃতি গঙ্গা-যমুনা অঞ্চলে বিস্তৃত হলে,কম্বোজের যে গুরুত্ব তা কমে যায়।
16.গন্ধার (পেশোয়ার ও রাওয়াল পিন্ডি)
( তক্ষশীলা ) বর্তমান রাওয়াল পিন্ডি ও কাশ্মীর উপত্যাকা নিয়ে সমৃদ্ধশালী এই গন্ধার রাজ্য টি গঠিত হয়। মহাভারতে এর উল্লেখ আছে এবং ধৃতরাষ্ট্রের পত্নী গন্ধারী ছিলেন এ রাজ্যের রাজকন্যা।
গন্ধার রাজ্যের রাজধানী তক্ষশীলা ছিল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র এবং বাণিজ্য স্থান খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষ দিতে পারসিক সম্রাট গন্ধার রাজ্য জয় করেন।
উপসংহার
পরিশেষে বলা যায, ষোড়শ মহাজনপদগুলি প্রাচীন ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা পরবর্তীকালে বিভিন্ন রাজ্যের উত্থান ও বিকাশে সহায়তা করে।







