হরপ্পা সভ্যতার ধর্ম ও ধর্মীয় জীবন [Religion of the Harappan Civilization]

অন্যান্য সভ্যতার মতো হরপ্পা সভ্যতার অধিবাসীদের ধর্ম ও ধর্মীয় জীবন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এই হরপ্পা সভ্যতার ধর্ম বা ধর্মীয় জীবন ঐতিহাসিকবিদ-দের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

স্যার,জন মার্নেশালের নেতৃত্বে 1921 খ্রিস্টাব্দে দয়ারামসাহিনী আবিষ্কার করেন হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ । প্রমাণিত হয়েছে যে, ভারত ও পাকিস্তানের বিশাল এলাকা জুড়ে এই সংস্কৃতি প্রসারিত ছিল। খ্রিস্টপূর্ব 3000 থেকে1500 অব্দের মধ্যে সময়কালেই এই সভ্যতার বিকাশ ঘটেছিল।

হরপ্পা সভ্যতার ধর্ম [Religion of the Harappan Civilization]

হরপ্পা সভ্যতার ধর্ম বা ধর্মীয় জীবনযাপন ব্যবস্থা কেমন ছিল, সে সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না।

তবে, এই সু – বিশাল সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আমাদের জ্ঞান মূলত বিভিন্ন শিলমোহর, নারীমূর্তি ও প্রস্তরমূর্তি এবং হরপ্পাবাসীদের বাবহৃত খেলনা, আসবাবপত্রের উপর নির্ভরশীল। এই তথ্য গুলি কে সামনে রেখে নিম্নে আলোচনা করা হল —

1.মূর্তি পূজা

  • হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মাতৃদেবীর পূজা।
  • হরপ্পা নগরীতে মাতৃদেবীর মূর্তি ব্যাপকভাবে পাওয়া গেছে। এই মূর্তিগুলি অর্ধনগ্ন, এদের কোমরে আবরণ, গায়ে অলঙ্কার ও মাথায় মুকুট।
  • এই মূর্তিগুলি অর্ধনগ্ন, এদের কোমরে আবরণ, গায়ে অলঙ্কার ও মাথায় মুকুট। 
  • কোন কোন মূর্তির গায়ে ধোঁয়ার চিহ্ন স্পষ্ট, যা থেকে মনে হয় দেবীর প্রসন্নতার জন্য মূর্তির সামনে প্রদীপ বা ধূপ জ্বালানো হত।
  • হরপ্পা সভ্যতার একটি সিলে পিপুল গাছের মাঝখানে উপবিষ্ট একটি ব্যক্তির প্রতিকৃতি পাওয়া যায়। যাকে বৃক্ষ দেবতা হিসাবে চিহ্নিত করা হয়েছে।
  • একটি তিনমুখ বিশিষ্ট পুরুষের প্রতিকৃতিও পাওয়া যায়। যাকে ঐতিহাসিক ড. ব্যসাম ‘ আদি শিব ‘ বলে গণ্য করেছেন। তাই অনুমান করা হয়, হরপ্পা সভ্যতার মানুষেরা শিবের পূজা করতেন।
  • এছাড়াও পাথরের তৈরি অসংখ্য লিঙ্গ ও যোনির পরিচয় মিলেছে যেগুলি বর্বরতার শক্তির পরিচায়ক।

2.প্রকৃতির পূজা

  • হরপ্পাবাসীরা প্রকৃতির বিভিন্ন উপাদানকেও দেবতা হিসেবে পূজা করত। যেমন- নদী, পাহাড়, গাছপালা, পশুপাখি, বৃষ বা ষাড়, হাতি, সাপ প্রকৃতির উপাসনা করতেন। এক শিং বিশিষ্ট চতুষ্পদ একটি প্রাণীর অস্তিত্ব প্রচুর পরিমাণে পরিলক্ষিত হয়।
  • এছাড়া হরপ্পা সভ্যতার মানুষেরা জল, বাতাস, আগুন, আকাশ, প্রকৃতিকে দেবতা জ্ঞানে পূজা করত।
  • তারা মনে করত যে, প্রকৃতির এই উপাদানগুলি তাদের জীবনে সুখ-সমৃদ্ধি বয়ে আনে।
Religion of the Harappan Civilization Image
শিলমোহর এবং প্রস্তরমূর্তির চিত্র ।

3.উপাসনা গৃহ ও ধর্মীয় অনুষ্ঠান

  • হরপ্পা সভ্যতার উপাসনা গৃহ বা মন্দিরের অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত তথ্য পাওয়া যায় না।
  • বিশিষ্ট ঐতিহাসিক ড. রামশরণ শর্মার মতে — হরপ্পার সমাজের মন্দির বা পুরোহিত ছিল না তবে সে যুগের মানুষেরা ভূত- প্রেত ও অশুভ শক্তিতে বিশ্বাসী ছিলেন।
  • অধ্যাপক নরেন্দ্রনাথ ভট্টাচার্যের মতে সূর্যের প্রতীক রূপে স্বস্তিকা চিহ্ন, পশু বলি ও তাবিজের ব্যবহার প্রভৃতি হরপ্পা সভ্যতায় এক আদিতান্ত্রিক ঐতিহ্য আবহ প্রকাশ করে।
  • হরপ্পাবাসীরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করত। যেমন, তারা ঋতুভিত্তিক উৎসব, জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদি অনুষ্ঠান পালন করত। তারা মনে করত যে, এই অনুষ্ঠানগুলি পালন করলে তাদের জীবনে সুখ-সমৃদ্ধি আসবে।
  • হরপ্পা সভ্যতায় ধর্মীয় নেতৃত্বের অস্তিত্ব ছিল। এই নেতারা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করত। তারা ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি সম্পর্কে জনগণকে শিক্ষা দিত।

4.অন্তোষ্টিকীয়া

  • হরপ্পা সভ্যতার প্রতিবাসীরা মৃতদেহকে কবর দিত।
  • কোন কোন ক্ষেত্রে কবর দেওয়ার সাথে মৃত ব্যক্তি র ব্যবহৃত বিভিন্ন সামগ্রী রাখা হতো
  • আবার কোন কোন অঞ্চলে মৃতদেহকে দাহ করা বা পোড়ানো নীতি প্রচলিত ছিল।
  • বিভিন্ন ঐতিহাসিকগণ মনে করেন যে হরপ্পা সভ্যতার মানুষেরা পরজন্মের বিশ্বাসী ছিলেন। তাই তারা মৃতদেহকে যত্ন করে দাহ করতেন বা কবর দিতেন।

উপসংহার

হরপ্পা সভ্যতার ধর্ম ও ধর্মীয় জীবন ছিল একটি গুরুত্বপূর্ণ ও জটিল উপাদান, যা এই প্রাচীন সভ্যতার মানুষের চিন্তাধারা, সংস্কৃতি ও জীবনধারার প্রতিফলন ঘটায়।

তাদের ধর্মীয় আচার ছিল মূলত প্রতীক ও প্রতিমা-ভিত্তিক এবং অনেকটাই লোকাচার নির্ভর। যদিও সুসংগঠিত মন্দির বা পূজার স্থান পাওয়া যায়নি, তথাপি কিছু স্থানে অগ্নিকুণ্ড ও জল ব্যবস্থার নিদর্শন ধর্মীয় কার্যকলাপের সাথে সম্পৃক্ত বলে মনে করা হয়। এসব দিক বিশ্লেষণ করে বলা যায়, হরপ্পাবাসীরা একটি গভীর ধর্মীয় চেতনা সম্পন্ন সমাজ গড়ে তুলেছিল, যার কিছু উপাদান পরবর্তীকালে হিন্দুধর্মে প্রতিফলিত হয়েছে।

সার্বিকভাবে, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ছিল আচার-অনুষ্ঠান, প্রকৃতিপূজা ও প্রতীকবাদে পরিপূর্ণ একটি প্রাচীন আধ্যাত্মিক সংস্কৃতির প্রতিফলন।

তথ্যসূত্র

  • Boyd,Brian.(2017)”Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism. Annual Review of Anthropology 46.1,299—316.Print.
  • Allaby. R.G.(2016) “Evolution.”Encyclopedia Biology”.Ed. Kliman, Richard M. Oxford Academic Press,19—23.
  • Online Source

প্রশ্ন – সিন্ধু সভ্যতার শিল্পে যে পবিত্র গাছটিকে প্রায়-ই চিত্রিত করা হয়েছে তার নাম কী ?

উত্তর- পিপল গাছ

প্রশ্ন – কোন চিহ্ন, প্রায়ই সিন্ধু সভ্যতার শিল্পকর্মে পাওয়া যায়, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় তাৎপর্যের সঙ্গে যুক্ত ?

উত্তর- স্বস্তিকা

প্রশ্ন – সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে তথ্যের প্রাথমিক উৎস কি ?

উত্তর- প্রত্নতাত্বিক প্রমাণ

Leave a Comment