হরপ্পা সভ্যতা, যা সিন্ধু উপত্যকা সভ্যতা নামেও পরিচিত। প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময়কর ও সুসংগঠিত নগরসভ্যতা ছিল। কিন্তু বিভিন্ন কারণে হরপ্পা সভ্যতার অস্তিত্ব আজ টিকে নেই। হরপ্পা সভ্যতার পতন, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে সংঘটিত হতে শুরু করেছিল।
স্যার,জন মার্নেশালের নেতৃত্বে 1921 খ্রিস্টাব্দে দয়ারামসাহিনী আবিষ্কার করেন হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ । প্রমাণিত হয়েছে যে, ভারত ও পাকিস্তানের বিশাল এলাকা জুড়ে এই সংস্কৃতি প্রসারিত ছিল।খ্রিস্টপূর্ব 3000 থেকে1500 অব্দের মধ্যে সময়কালেই এই সভ্যতার বিকাশ ঘটেছিল।
হরপ্পা সভ্যতার পতনের কারণ [ Decline of Harappan Civilization ]
হঠাৎ করে কোনো উন্নত সভ্যতা কোন একটি নির্দিষ্ট কারণে বা একদিনে ধ্বংসপ্রাপ্ত হয় না বা পতন হয় না।সমসাময়িক বিভিন্ন কারণে ধীরে ধীরে যে কোন সভ্যতা ধ্বংসের মুখে এগিয়ে যায়। হরপ্পা সভ্যতা, ছিল মানবজাতির ইতিহাসে একটি বিস্ময়কর নগরায়ন ও সংস্কৃতির নিদর্শন।
এই সভ্যতার উন্নত নগর পরিকল্পনা, নিষ্কলুষ জল নিষ্কাশন ব্যবস্থা, ও শিল্প-বাণিজ্যে অগ্রগতির কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। কিন্তু এমন এক সুগঠিত ও সমৃদ্ধ সভ্যতা হঠাৎ করে কীভাবে বিলুপ্ত হলো, তা ইতিহাসবিদদের মনে বহু প্রশ্নের জন্ম দিয়েছে।
হরপ্পা সভ্যতা পতনের কারণ গুলি নিম্নে আলোচনা করা হলো —
1.প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন
খরা =
- প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন হরপ্পা সভ্যতা পতনের কারণ হিসেবে ঐতিহাসিকরা চিহ্নিতকরণ করেছেন। অর্থাৎ বারবার জল বায়ু পরিবর্তন হরপ্পা সভ্যতা ধ্বংসের জন্য বা পতনের জন্য দায়ী।
- ডিপি আগরওয়াল এবং সুদের মতে , হরপ্পা সভ্যতার পতন ঘটে যখন অঞ্চলটি আরও শুষ্ক হয়ে যায় এবং ঘাগ্গার-হাকরা নদী শুকিয়ে যায়। তারা আবিষ্কার করেন যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে শুষ্ক আবহাওয়া বৃদ্ধি পেয়েছিল।
- মার্টিন হুইলার মতে– নগর সভ্যতার সম্প্রসারণ ও গৃহ নির্মাণের উদ্দেশ্যে পড়া ইট তৈরির জন্য ব্যাপক বৃক্ষ ছেদনের ফলে সমগ্র অঞ্চলটি বন শূন্য হয়ে পড়ে এর ফলে এ অঞ্চলে বৃষ্টিপাত কমে যায়। এর ফলশ্রুতি হিসেবে কৃষি কাজের অবনতি ঘটে এবং কালক্রমে এলাকাটি উষ্ণ মরুভূমিতে রূপান্তরিত হয়।
ভূমিকম্প =
- গবেষক জিম জি. শ্যাফার হরপ্পা সভ্যতার ধ্বংসের জন্য যেসব প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারত তার একটি তালিকা উপস্থাপন করেছিলেন। সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় ছিল ভূমিকম্প, কারণ হরপ্পা সভ্যতা ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত ছিল।
- ভয়াবহ ভূমিকম্পের ফলে হরপ্পার নগর গুলি ধ্বংস হয়। সিন্ধু উপত্যকার নিকটবর্তী অঞ্চলই ছিল ভূমিকম্পের উৎস স্থল।
বন্যা =
- আবার অনেকে সিন্ধু নদীর বারবার বন্যা, হরপ্পা সভ্যতার পতনের কারণের জন্য দায়ী করেন।
- ঐতিহাসিক ড. রাইকস বলেছেন—সিন্ধু নদের জল অবরুদ্ধ হওয়ার ফলে ক্রমাগত বন্যা ও প্লাবন হয়। এর ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল।
- এম. আর. সাহনির মতে — প্লাবন সিন্ধু সংস্কৃতিকে ভাসিয়ে দেয়। সিন্ধু নদের পলি পড়ে, নদীর গর্ত উঁচু হয়ে যায়। এই জন্য বর্ষায় নদীর জল কুল ছাপিয়ে, শহর প্লাবিত করতে থাকে।
2.নদীর গতিপথ পরিবর্তন
- হরপ্পা সভ্যতার পতনের একটি সম্ভাব্য কারণ হল, নদীর গতিপথ পরিবর্তন।
- সিন্ধু নদের গতিপথ পরিবর্তনের ফলে জলপথ পরিবহনের মাধ্যম হিসাবে মহেঞ্জো-দারো তার গুরুত্ব হারায়।
- জলাভাব ও শুষ্কতা বৃদ্ধির ফলে মহেঞ্জো-দারো এবং তার পার্শ্ববতী অঞ্চল সমূহের কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল,এর ফলে শহরের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যায়।
- শুধু সিন্ধুই নয়, শতদ্রু, যমুনা, সরস্বতী ইত্যাদি নদীগুলিও গতিপথ পরিবর্তন হরপ্পা সভ্যতার পতনকে অনিবার্য করে তোলে।
3.রক্ষণশীল মানুসিকতার অভাব
- রক্ষণশীলতা-হরপ্পা সভ্যতার অধিবাসীদের রক্ষণশীল চরিত্র এই সভ্যতার পতনকে ত্বরান্বিত করে।
- এই সভ্যতার অধিবাসীদের নতুন কোন কিছু শেখার প্রতি কোন আগ্রহ ছিল না। ফলে সময়ের সঙ্গে প্রতিযোগিতায়, কৃষি প্রযুক্তির উন্নতিতে ও ভারী অস্ত্রশস্ত্র নির্মাণে তারা পিছিয়ে পড়েছিল।
- হরপ্পা সভ্যতা উচ্চ শিখরে আরোহন করা সত্ত্বেও তারা যুগ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি। তারা নতুন কিছু শিখতেই চাইত না।
- সমসাময়িক মিশরীয় সভ্যতার সঙ্গে ঘনিষ্ট ভাবে যুক্ত থাকা সত্ত্বেও তারা সেখানে কিছুই শেখেনি।
- মেসোপটেমিয়াবাসীরা খাল কেটে জল সেচের মাধ্যমে ব্যাপকভাবে ফসল উৎপন্ন করতো। অন্যদিকে হরপ্পা প্রবাসীরা জলাধার তৈরি করে, সেখানে বন্যার জল ধরে রেখে তা চাষের কাজে ব্যবহার করত। কিন্তু তারা জলসেচের জন্য খাল খলনের কোন চেষ্টাই করেনি।
4.নাগরীক বোধের অভাব
- হরপ্পা সভ্যতায় সুসংগঠিত পরিকল্পিত শহর, সুশৃঙ্খল নিকাশী ব্যবস্থা, ও একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার অস্তিত্ব ছিল। কিন্তু ধীরে ধীরে এই সংগঠন ভেঙে পড়ে, যার ফলে শহরের পরিকল্পনায় বিশৃঙ্খলা দেখা দেয়।
- কোনো শক্তিশালী রাজা বা সামরিক নিয়ন্ত্রকের চিহ্ন পাওয়া যায়নি, যার ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে।
- জনগণের মধ্যে সমাজ, রাষ্ট্র বা নগরের প্রতি দায়িত্ববোধ, সংহতি, ও সুসংগঠিত জীবনধারার প্রতি শ্রদ্ধাবোধ কমে যায়।
- হরপ্পা ও মোহেনজোদারোর শেষ পর্যায়ে ঘরবাড়ির কাঠামো ও শহরের ব্যবস্থাপনায় বিচ্ছিন্নতা দেখা যায়। জনগণের মধ্যে সম্মিলিতভাবে সংকট মোকাবিলার চেষ্টা চোখে পড়ে না।
5.আর্যদের আগমন ও আক্রমণ
- হরপ্পা সভ্যতার পতনের অন্যতম আলোচিত একটি তত্ত্ব হলো- বৈদেশিক আর্যদের আগমন ও আক্রমণ।
- অনেক ঐতিহাসিক বৈদেশিক আক্রমণকে দায়ী করেন। তাদের মতে মহেঞ্জোদারোয় প্রাপ্ত স্তূপীকৃত নর কঙ্কাল এবং একটি কুয়োর ধারে সিঁড়ির উপর পাওয়া নারী কঙ্কাল তাদের অস্বাভাবিক মৃত্যুর স্বাক্ষর বহন করে।
- ঐতিহাসিক মার্টিমার হুইলার, গর্ডন চাইল্ড, স্টুয়ার্ড পিগট প্রমুখ ঐতিহাসিক এই অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসাবে বৈদেশিক আক্রমণের কথা বলেছেন এবং আক্রমণকারী হিসাবে আর্য জাতিকে চিহ্নিত করেছেন।
- আর্য জাতি মূলত ছিলেন এক গোষ্ঠী যাঁরা ইন্দো-ইউরোপীয় ভাষাভাষী ছিল। ধারণা করা হয়, তাঁরা মধ্য এশিয়া (সম্ভবত কাস্পিয়ান সাগরের উত্তর অঞ্চল) থেকে ধাপে ধাপে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন, আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে।
- ঋক্ বেদে “দাস” ও “দস্যু” জাতির বিরুদ্ধে যুদ্ধের কথা বলা আছে। অনেকে মনে করেন, এই “দাস” জাতি হয়তো হরপ্পা সভ্যতারই মানুষ।
- আর্যদের দেবতা ইন্দ্রকে “পুরভেদ” বলা হয়, অর্থাৎ “দুর্গ বিধ্বংসী”, যা অনেকের মতে হরপ্পার শহর-দুর্গ ধ্বংসের ইঙ্গিত।
মূল্যায়ন
পরিশেষে বলা যায় কোন একটি বৃহৎ সভ্যতার পতন কখনোই কোনো একটি কারণে আকস্মিকভাবে ঘটতে পারে না। হরপ্পা সভ্যতার পতনের ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি।
কিন্তু, ঠিক কি কারণে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল সে বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া না গেলেও একথা অনুধাবনযোগ্য যে, এই সভ্যতার বিভিন্ন কারণে ধ্বংস হয়েছিল। আর এই ধ্বংসের ক্ষেত্রে হরপ্পা সভ্যতার অধিবাসীদের রক্ষণশীল মানসিকতা ইন্ধন জুগিয়েছিল।
তথ্যসূত্র
- Boyd,Brian.(2017)”Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism. Annual Review of Anthropology 46.1,299—316.Print.
- Allaby. R.G.(2016) “Evolution.”Encyclopedia Biology”.Ed. Kliman, Richard M. Oxford Academic Press,19—23.
- Online Source
প্রশ্ন – সিন্ধু সভ্যতা ধ্বংসের মূল কারনগুলি কী ?
উত্তর- আর্যদের আক্রমন, বন্যা ও ভূমিকম্প
প্রশ্ন – সিন্ধু সভ্যতা ধ্বংসের কারন ছিল বন্যা – কে বলেন ?
উত্তর- এম আর সাহানী
প্রশ্ন –পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল কে বলেন ?
উত্তর- স্টেইন
প্রশ্ন – সিন্ধু সভ্যতার পতন আর্য আক্রমনে – এই তত্ত্ব ১৯২৬ সালে কে উত্থাপন করেন ?
উত্তর- রামপ্রসাদ চন্দ







