প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব।[Literary sources of ancient indian history]

ভারতে আর্যদের আগমনের সময় থেকে ঐতিহাসিক যুগের সূচনা হয়। প্রাচীন যুগের কোন ধারাবাহিক লিখিত উপাদান নেই।

প্রাচীন ভারতের ইতিহাসের যে উপাদান, তার মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব বেশি এবং সাহিত্যিক উপাদানের গুরুত্ব তুলনামূলকভাবে একটু কম। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্ববর্তী যুগের কোনও লিখিত বিবরণ পাওয়া যায় নি। হরপ্পা সভ্যতার যুগের শিলা লিপির কোন পাঠোদ্ধার করা সম্ভব হয়নি।

প্রাচীন যুগের অন্যতম একটি উপাদান হল সাহিত্যিক উপাদন। সাহিত্যিক উপাদানকে দুইভাগে ভাগ করা হয়। যথা- দেশীয় সহিত্য ও বৈদেশিক বিবরন।

দেশীয় সহিত্য [Indegenous Literature]

প্রাচীন ভারতের প্রকৃত ইতিহাস ধর্মী গ্রন্থের অভাব।

অনেকেই বলে থাকেন যে হেরোডোটাস, থুকিডিডিস, ট্যাসিটাস উনারা তাদের দেশের ইতিহাসকে যেমন রচনা করার চেষ্টা করেছিলেন,কিন্তু ভারতীয়দের জন্য দুর্ভাগ্য, যে প্রাচীন ভারত নিয়ে এরকম কেউ কোন ইতিহাস রচনা করে যান নি। অনেকে মনে করেন যে ভারতীয়দের কোন ইতিহাস বোধ ছিল না। অনেক ইতিহাসিক বলেন ভারতীয়রা ইতিহাস লিখতে জানতো না। এরকম মন্তব্য, প্রাচীন ভারতের মানুষ সম্পর্কে অনেক হিস্টরিয়ানরা কিন্তু করেছেন।

যদিও ঐতিহাসিক ডক্টর রমেশ চন্দ্র মজুমদারের মতে, “প্রাচীন ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনা বা ইতিহাসবোধের অভাব ছিল না—- আসলে অভাব ছিল বিভিন্ন তথ্যের সাহায্যে প্রকৃত সাহিত্য গুলো সম্পন্ন ইতিহাস রচনার উৎসাহ ও ইচ্ছার”।

অধিকাংশ যে সাহিত্য পাওয়া গেছে তা ধর্মীয় সাহিত্য ফলে তার মধ্যে অনেক কাল্পনিক ঘটনা মিশে আছে সেই ঘটনা থেকে প্রকৃত ইতিহাস খুঁজে বের করা বেশ কঠিন। তাই – এই কারণে সাহিত্যিক উপাদানকে প্রাচীর ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকরা কিন্তু দ্বিতীয় স্থানে রাখছেন।

দেশীয় সাহিত্য উপাদানকে প্রধানত চারভাগে ভাগ করা হয়। যথাঃ– ধর্মীয় গ্রন্থ, ধর্মনিরপেক্ষ গ্রন্থ জীবনচরিত, আঞ্চলিক ইতিহাস

ধর্মীয় গ্রন্থঃ– (Religious Texts)

বেদ ও বৈদিক সাহিত্য ( Vedic Literature )

বেদের চারটি ভাগ- I)ঋকবেদ II)সামবেদ III)যর্জুবেদ IV)অথর্ববেদ, সংস্কৃত ভাষায় রচিত এবং হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থ।
ভারতে আর্যদের সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন এবং তাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় ও অর্থনৈতিক জীবন সম্পর্কে জানা যায়।

মহাকাব্য (Epics)

রামায়ণ, মহাভারত উল্লেখযোগ্য মহাকাব্য। এটি সংস্কৃত ভাষায় রচিত।

আর্য অনার্য সংঘর্ষ, দক্ষিণাত্যে আর্য সংস্কৃতির বিস্তার, সমাজে বর্ণব্যবস্থা প্রভৃতি সহ সমকালীন যুগের সমাজ, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে নানাবিধ ধারণা পাওয়া যায়।

পুরাণ (Puranas)

প্রধান পুরাণ সংখ্যা ১৮টি উল্লেখযোগ্য কয়েকটি হল-(অগ্নি, ব্রহ্ম, বিষ্ণু, মৎস্য, পদ্ম, ভাগবত, বরাহ প্রভৃতি)

পুরান থেকে বিভিন্ন রাজবংশের উৎপত্তি, রাজাদের বংশ তালিকা, রাজাদের কার্যকলাপ, প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা, বিভিন্ন নদনদী, পাহাড়-পর্বত, প্রাচীন শহর প্রভৃতি সম্পর্কে জানা যায়।

পুরাণে উল্লেখ করা সমস্ত তথ্য ঐতিহাসিকরা হুবহু কপি করে দেন নি। কারন, এগুলো সমস্ত ধর্মীয় সাহিত্য এর মধ্যে অনেক কল্পনা মিশে আছে। বিভিন্নভাবে গবেষণা করে ইতিহাসকে বের করে আনা হয়েছে।

বৌদ্ধ ও জৈন গ্রন্থ (Buddhist & Jain Literature)

বৌদ্ধ গ্রন্থ- ত্রিপিটক, দীপ বংশ, মহা বংশ, জাতক (পালি ভাষায় রচিত) প্রভুতি।

জৈন গ্রন্থ – ভগবতী সূত্র (প্রাকৃত ভাষায়), ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র, মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি প্রভৃতি উল্লেখযোগ্য।

সমকালীন যুগের সমাজ অর্থনীতি ধর্ম বর্ণ ব্যবস্থা নগর জীবন কৃষি ও বাণিজ্য সম্পর্কে নানা তথ্য জানা যায়। এছাড়াও গৌতম বুদ্ধের জীবনী এবং মহাবীরের জীবনী সম্পর্কেও জানতে পারি। ষোড়শ মহাজনপদ এর উল্লেখ জৈন গ্রন্থ ভগবতী সূত্রে পাওয়া যায়।

ধর্মনিরপেক্ষ গ্রন্থঃ- (Secular Texts)

আইন, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, প্রভৃতি বিষয়ের উপর যে সমস্ত বই লেখা হয়েছিল।সেগুলিকে প্রাচীন ভারতের ধর্মনিরপেক্ষ গ্রন্থ বলা হয়। এই গুলির মধ্যে কৌটিল্যর অর্থশাস্ত্র, পানিনির অষ্টাধ্যায়ী ব্যকরন, পতঞ্জলির মহাভাষ্য, ভাসের স্বপ্নবাসবদত্তা, শুদ্রকের মৃচ্ছকটিকম বিশেষভাবে উল্লেখযােগ্য। বিশাখদত্তের মুদ্রারাক্ষস, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, ও মালবিকাগ্নিমিত্রম প্রভৃতি নাটক থেকে ইতিহাসের বহু তথ্য সংগৃহীত হয়।

জীবনচরিতঃ- বিভিন্ন রাজাদের সভাকবিগন রাজাদের কীর্তি-কাহিনী নিয়ে গ্রন্থ রচনা করেছিলেন। সেই সমস্ত গ্রন্থগুলি থেকে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। প্রাচীন ভারতের বিভিন্ন রাজাদের জীবনচরিতগুলির মধ্যে বানভট্ট রচিত ‘হর্ষচরিত’, সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত, বিলহন রচিত বিক্রমাঙ্কদেবচরিত, বাকপতি রচিত গৌড়বহ প্রভৃতি উল্লেখযােগ্য। এই জীবনচরিতগুলি মূলত রাজাদের সভাকবিদের লেখা বলে ইহা পক্ষপাত দোষে দুষ্ট।

আঞ্চলিক ইতিহাসঃ- স্থানীয় বা আঞ্চলিকভাবে রচিত গ্রন্থের মধ্যে কাশ্মীরের উপর লিখিত কলহন বিরচিত ‘রাজতরঙ্গিনী’, সােমেশ্বর রচিত ‘রাসমালা’ ও ‘কীর্তি কৌমুদী’ সিংহলী উপাখ্যান ‘দ্বীপবংশ ও মহাবংশ’ এবং রাজশেখর রচিত ‘ প্রবন্ধকোষ’ বিশেষভাবে উল্লেখযােগ্য।

বৈদেশিক বিবরন [Foreign Accounts]

বিদেশি লেখক ও পর্যটকদের বিবরন থেকে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে অনেক মূল্যবান তথ্য পাওয়া যায়। বিদেশি পর্যটকদের বিবরন তিনভাগে বিভাক্ত করা হয়। যথা-

গ্রীক বিবরন (Greek) :-

আলেকজান্ডার এর ভারত অভিযানের বিবরণ পাওয়া যায় জাস্টিন, প্লুটার্ক কাটিয়াস, প্লিনি, ডায়ােডােরাস, কুইন্টাস, আরিয়ান প্রমুখ লেখকদের রচনা থেকে। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্ৰীকদূত মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতের মৌর্য যুগের বিবরন পাওয়া যায়। অজ্ঞাত পরিচয় গ্রিক নাবিকের লেখা ‘পারিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি’ থেকে ভারতের সামুদ্রিক কার্যকলাপ ও ব্যবসা বানিজ্য সম্পর্কে বহু অজানা তথ্য জানা যায়। এছাড়াও টলেমির ভূগােল থেকে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়।

চৈনিক ভ্রমনবৃত্তান্ত (Chinese) :-

মৌর্য পরবর্তী সময়ে ভারতের ইতিহাসের বহু তথ্য পাওয়া যায় চিনা লেখকদের রচনা থেকে। গুপ্তযুগে ফা-হিয়েন, হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাঙ ও ইত্-সিং এর বিবরন বিশেষভাবে উল্লেখযােগ্য।

আরব পর্যটকদের বিবরন (Arab):-

অষ্টম শতকে আরবীয় পর্যটকরা ভারতে আসেন ও বিভিন্ন গ্রন্থ রচনা করেন। মুসলিম পর্যটকদের মধ্যে অলবেরুনী রচিত ‘তহকক-ই-হিন্দ এবং আল মাসুলী, আল বিলাদুরি, সুলেমান, হাসান নিজামি প্রমুখদের নাম বিশেষভাবে উল্লেখযােগ্য।

উপসংহার

পরিশেষে বলা যায়, প্রাচীন ভারতের প্রকৃত ইতিহাস রচনায়- ধর্মীয় গ্রন্থগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ, তবে সেগুলি ইতিহাসের নিখুঁত দলিল নয়। তার পরেও বলা যায় যে, সাহিত্যক উপাদানগুলির মাধ্যমে আমরা অতীতের মানুষের ভাবনা, বিশ্বাস, ও জীবনযাত্রা সম্পর্কে ধারণা পেতে পারি।ধর্মীয় গ্রন্থ যেমন বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, এবং শাস্ত্রগুলিতে অনেক সময় ধর্মীয় বিশ্বাস, আচার, এবং পৌরাণিক কাহিনীগুলির কথা বলা হয়েছে, যা ইতিহাসের কিছু অংশকে প্রতিফলিত করে।

তথ্যসূত্র (Sources)
  • Mukhopadhyay, jibon, “Swades Subrata O Bisho”
  • Singh, Upinder, “A History Of Ancient and Early Medieval India”
  • Online sources

প্রশ্ন:-প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি ? 

উত্তর:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক রচনা রাজতরঙ্গিনী

প্রশ্ন:-বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?

উত্তর:- উপনিষদকে

প্রশ্ন:-প্রাচীন কালের দুইজন রােমান লেখকের নাম লেখ।

উত্তর:- প্লুটার্ক ও প্লিনি

Leave a Comment