প্রাচীন ভারতের ইতিহসের উপাদান।[Sources of Ancient Indian History]

প্রাচীন ভারতের ইতিহাস জানতে আমরা অতীত ঘটনার উপর নির্ভরশীল, তাই অতীতের ঘটনাকে জানতে ঐতিহাসিকগণ যে তথ্যের উপর নির্ভর, তাই ইতিহাসের উপাদান নামে পরিচিত।

আরো সহজ ভাবে বলা যায়, যে সব সূত্র থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ করা হয় তাকেই বলা হয় ইতিহাসের উপাদান। অন্যান্য প্রাচীন সভ্যতার মতো প্রাচীন ভারতের ইতিহাসের যথার্থ ঐতিহাসিক দর্শন পাওয়া যায় না, তবে ইতিহাস রচনা করা কঠিন হলেও একেবারে দুঃসহ নয়।

R.C.Majumder এর মতে “প্রাচীন ভারতে ইতিহাস চেতনার অভাব ছিল না তবে কালানুক্রমিক ও বিশ্লেষণমুলক সাহিত্যের অভাব ছিল।” এই কারণে বিভিন্ন প্রাচীন নিদর্শন বা উপাদানের উপর ভিত্তি করে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা হয় ।

প্রাচীন ভারতের ইতিহসের উপাদান।

ইতিহাস আমাদের অতীত সম্পর্কে জানতে সাহায্য করে। ঐতিহাসিক উপাদানের আবিষ্কার ও গবেষণার মাধ্যমে তা সম্ভব হয়ে ওঠে।

প্রাচীন ভারতের ইতিহাসের  উপাদান গুলি সাধারণত দুটি শ্রেণীতে বিভক্ত, যথা –


ক ) প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological sources)


খ ) সাহিত্যিক উপাদান (Letirary sources)

ক ) প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological sources)

প্রত্নতাত্ত্বিক খনন (Archaeological excavation) এর মাধ্যমে অধিকাংশ সময় মাটির তলা থেকে (কখনো কখনো মাটির ওপরেও) অতীত দিনের তৈরি বা অতীতে ব্যবহার করা যেসব জিনিসপত্র আবিষ্কৃত হয়, তাকে প্রত্নতান্ত্রিক উপাদান বলে।

ভারতবর্ষে প্রাপ্ত যে প্রত্নতান্ত্রিক উপাদান তাকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলি হল-

লেখমালা (Inscription)

প্রাচীন ভারতে লেখ বা লিপি বিভিন্নভাবে খোদিত অবস্থায় পাওয়া গেছে। যেমন, পাথরের স্তম্ভে, সিলের ওপর, শিলা খন্ডে, তামার প্লেটে, দেবমূর্তির উপর, মন্দিরের দেওয়ালে প্রভৃতিতে।

লেখমালা (Inscription) এই লেখমালা নিয়ে গবেষণাকে বলা হয় এপিগ্রাফি (Epigraphy)

Archaeological sources
স্থাপত্য,মুদ্রা,লেখমালা চিত্র

মুদ্রা (Coins)

প্রাচীন ভারতে সোনা রুপা তামা ও সীসা সকল ধাতুর মুদ্রা প্রচলিত ছিল। মুদ্রাগুলিতে খোদাই করা থাকতো তারিখ রাজার মূর্তি বিভিন্ন দেবদেবীর মূর্তি রাজার নাম ইত্যাদি।

মুদ্রা (Coins) সংক্রান্ত গবেষণা কে বলা হয় ল্যুনিসম্যাটিস (Numismatics)

প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য – ভাস্কর্য (Monuments, Architecture & Sculpture)

প্রাচীন স্মৃতিসৌধ স্থাপত্য ও ভাস্কর্য থেকে বিশেষ কালের শিল্পকলা, ধর্ম ও অর্থনৈতিক চিত্র পাওয়া যায়।

যেমন মঠ, মন্দির, দুর্গ, নগর, অট্টলিকার ধ্বংসাবশেষ স্তম্ভ, প্রাচীন শিল্পকলা আমাদের প্রাচীন ইতিহাস জানতে বিশেষ সাহায্য করে।

খ ) সাহিত্যিক উপাদান (Letirary sources)

সুদূর প্রাচীনকাল থেকে মানুষের জীবন ধারা সাহিত্যিক প্রমাণে দরকার পরে।

প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদান (Letirary sources) গুলি সাধারণত দুটি ভাগে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে।

১) দেশীয় সাহিত্য ২) বৈদেশিক সাহিত্য বা বিবরণ

১) দেশীয় সাহিত্য

প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যের প্রভাব গুরুত্বপূর্ণ। দেশীয় সাহিত্য গুলিকে আবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। সেগুলি নিম্নরূপ—

ক ) ধর্মশাস্ত্র বা ধর্ম গ্রন্থ — প্রাচীন ভারতের ইতিহাসে বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থের উল্লেখ পাওয়া যায়, যেগুলি থেকে প্রাচীন ভারতের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ভৌগলিক অবস্থা সম্পর্কে তথ্য জানা যায়। এ রূপ উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ গুলি নিন্মরুপ —

হিন্দু ধর্ম গ্রন্থ গুলি হল- বেদ, রামায়ণ, মহাভারত, পুরান, উপনিষদ প্রভৃতি।

বৌদ্ধ ধর্ম গ্রন্থ গুলি হল- ত্রিপিটক, দীপ বংশ, মহা বংশ, জাতক প্রভৃতি।

জৈন ধর্ম গ্রন্থ গুলি হল- ভগবতী সূত্র, জৈন কল্পসূত্র, প্রবন্ধচিন্তামণি প্রভৃতি।

খ ) ধর্মনিরপেক্ষ গ্রন্থ — প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে ধর্মীয় গ্রন্থের মতোও নিরপেক্ষ গ্রন্থের সন্ধান পাওয়া যায়। সেগুলি নিম্নরূপ —

যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র, বিশাখা দত্তের মুদ্রারাক্ষ্‌স, পতঞ্জলির লেখা মহাভাষ্য এই সব গ্রন্থ গুলি তৎকালীন প্রাচীন যুগের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে।

বানভট্টের হর্ষচরিত্র, সন্ধ্যা কর নন্দীর রামচরিত,কালিদাসের রঘুবংশম, অভিজ্ঞানশকুন্তলম প্রভৃতি গ্রন্থ গুলির জীবন চরিত্র থেকে তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন জানা অজানা তথ্য জানা যায়।

প্রাচীন ভারতের যেসব ধর্ম এবং ধর্মনিরপেক্ষ গ্রন্থ রচিত হয়েছে তার কোন টাকেই ঐতিহাসিকরা ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা দিতে পারেননি। একমাত্র ব্যতিক্রম, কলহন রচিত রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনীতে কাশ্মীরের রাজ্যের ইতিহাস ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। স্থানীয় বা আঞ্চলিকভাবে রচিত এই গ্রন্থটি বিশেষভাবে প্রসিদ্ধ।

২) বৈদেশিক সাহিত্য বা বিবরণ

প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিদেশী সাহিত্যেরও এক বিশেষ ভুমিকা আছে। এই বৈদেশিক সাহিত্য বা বিবরণ কে আবার তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। যেরুপ —

গ্রিক বিবরণ – হেরোডোটাসের Histories, মেগাস্থিনিসের Indika,টলেমির Geography, প্লিনির Natural History উল্লেখযোজায়। এই গ্রন্থ গুলি মৌর্য যুগের পরিচয় বহন করে।

চিনা বিবরণ – ফা-হিয়েনের Fo-Kyi-ki, হিউয়েন সাঙের Si-yu-ki এই সকল লেখা থেকে গুপ্ত যুগের বিভিন্ন তথ্য জানা যায়।

আরবীয় বিবরণ – আল্ বিরুনীর Tahqiq-i-Hind গ্রন্থ থেকে একাদশ শতকের ভারতের ধর্ম সামাজিক অবস্থা শিক্ষা এবং বিজ্ঞান চর্চা বিভিন্ন উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়।

উপসংহার

পরিশেষে বলা যায় প্রাচীন ভারতের ইতিহসের উপাদান হিসেবে, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান গুলি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কেননা, এইসব উপাদানের মাধ্যমে তৎকালীন ইতিহাসের সামগ্রিক চিত্র ফুটে ওঠে।


ঐতিহাসিকগণ ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের থেকে প্রত্নতাত্তিক উপাদান কে তুলনামূলকভাবে বিশ্বাসযোগ্যতায় অনেক বেশি প্রাধান্য দিয়েছেন।

তথ্যসূত্র (Sources)
  • Singh, Upinder, “A History Of Ancient and Early Medieval India”
  • Mukhopadhyay, jibon, “Swades Subrata O Bisho”

প্রাচীন ইতিহাসের উপাদান বলতে কি বোঝায় ?

ইতিহাস রচনা করার জন্য যেসব সুত্র থেকে তথ্য সংগ্রহ করা হয় তাদেরকে ইতিহাসের উপাদান বলা হয়। শিলালিপি, মুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য, সাহিত্য প্রভৃতি হল ইতিহাসের উপাদান।

প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান গুলি কি কি ? ভাগগুলির নাম লেখ।

প্রাচীন ভারতের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। যথা- ক) প্রত্নতাত্ত্বিক উপাদান যথা – শিলালিপি, মুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য, সভ্যতার ধ্বংসাবশেষ ইত্যাদি এবং খ) সহিত্য উপাদান যথা- i) দেশীয় সাহিত্য- ধর্মশাস্ত্র, বৈদিক সাহিত্য, মহাকাব্য, জীবনচরিত, বৌদ্ধ সাহিত্য ইত্যাদি। ii) বিদেশী পর্যটকদের বিবরন – গ্রিক রােমান পর্যটকদের বিবরন, চৈনিক পর্যটকদের বিবরন, অন্যান্য ঐতিহাসিকদের বিবরন।

Leave a Comment