মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য[Characteristics of Mesolithc Age]

মধ্যপ্রস্তর যুগ হল প্রাচিনপ্রস্তর যুগের এবং নব্যপ্রস্তর যুগের মধ্যবর্তী সময়কাল। প্রাচিনপ্রস্তর যুগের চেয়ে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য অনেকটা উন্নত প্রকৃতির।

প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষেরা পাথরের হাতিয়ার এর ব্যবহার জানলেও কিন্তু কৃষি কাজ জানত না। প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা যাযাবর বা বন্য প্রকৃতি ছিল। পরবর্তী সময় ধীরে ধীরে আদিম মানুষের চিন্তাভাবনা ও জীবনযাত্রার পরিবর্তনের ফলে মধ্য প্রস্তর যুগের সূচনা হয়েছিল।

মধ্যযুগ প্রস্তর কাকে বলে

মানব সভ্যতার বিবর্তনের ইতিহাসে প্রত্নতান্ত্রিক যুগ বিভাগের নিরিখে দ্বিতীয় যুগ হলো মধ্যপ্রস্তর যুগ। এই সময় পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে ব্যাপক পরিবর্তন দেখা দেয় ভূপৃষ্ঠের উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় তুষার যুগের অবসান ঘটে এবং জলবায়ু ক্রমশ উষ্ণ হতে শুরু করে। এর ফলে তুষার গোলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে থাকে। বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী অবলুপ্ত হয়ে যায়।

আদিম যুগের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়। এই আদিম মানুষের হাত ধরেই প্রাচীন প্রস্তর যুগের পরবর্তী পর্যায়ে জন্ম হয় এক হাতিয়ার সংস্কৃতির যুগ। যার নাম মধ্যপ্রস্তর যুগ ।

মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য

মধ্য প্রস্তর যুগ, প্রাচীর প্রস্তর যুগের থেকে অনেকটাই উন্নত ছিল। নিম্নে মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য গুলি আলোচনা করা হল

1.সময়কাল

প্রাচীন প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী সময়কাল হল মধ্য প্রস্তর যুগ। এই যুগ খ্রিস্টপূর্ব 15000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 10000 অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল।

2.হাতিয়ার এর ব্যবহার

এই যুগের মানুষ হাতিয়ার তৈরিতে আরো দক্ষতার পরিচয় দেয়। এই যুগের হাতিয়ার গুলি ছিল আকারে ক্ষুদ্র ও খুব উন্নত। এই যুগের প্রধান অস্ত্র গুলি ছিল তীর-ধনুক, হারপুন, বড়শি প্রভৃতি।

তাছাড়া মধ্যযুগের মানুষেরা বিভিন্ন পশুর হাড়ের সাহায্যে হালকা এবং ছোট আকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শিখেছিল।

3.বাসস্থান

পূর্ববর্তী যুগের বাসগৃহের থেকে কিছুটা উন্নত মানের ঘর করে তারা বসবাস করত এবং তারা সেখানে সুখে-শান্তিতে থাকতো।

মধ্যপ্রস্তর যুগের মানুষ গুহায় বাস করত না। তারা কুঁড়েঘরের আকারে একটি আধা-স্থায়ী বসতি স্থাপন করত এবং খাবারের সন্ধানে অল্প সময়ের ব্যবধানে চলাচল করত।

4.জীবিকা

মধ্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার ও ফলমূল সংগ্রহ করা। বড়ো পশু শিকারের পাশাপাশি তারা লাল হরিণ, বন বিড়াল , নেউল , প্রভিতি পশু শিকার করতো। যারা নদী উপকূলে বাস করত তারা নদীর মাছ শিকার করত।

এই যুগের মানুষের মধ্যে কৃষিকাজ করার ইতিহাস পাওয়া যায়। বিভিন্ন ঐতিহাসিকগণ মনে করেন মধ্য প্রস্তর যুগের শেষ দিকে মানুষেরা কৃষি কাজের ব্যবহার শেখে।

5.পোশাক-পরিচ্ছদ

মধ্য প্রস্তর যুগের মানুষের পোশাক বলতে গাছের ছাল ও পশুর চামড়া। শীতকালের পোশাক হিসাবে, পশুর মোটা পুরু চামড়া পড়ে শীতের প্রকোপ থেকে রক্ষা পেত।

6.যাতায়াত ব্যবস্থা

এই সময় তুষার যুগের অবসান ঘটে ফলে সমুদ্রের জলস্থর বৃদ্ধি পায় এবং নতুন নতুন বনাঞ্চল ও মরুভূমি জন্ম হয়, মানুষের মধ্যে জীবনযাত্রা মানের পরিবর্তন ঘটে। মধ্য প্রস্তর যুগের মানুষের মধ্যে যাতায়াত ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটে। এই যুগের মানুষেরা যাতায়াতের জন্য জলপথের ব্যবহার করেছিল। তাছাড়া বড় বড় গুড়ি দিয়ে নৌকা তৈরি শুরু হয় এই মধ্যযুগ থেকে।

7.চিত্রকলা

মধ্য প্রস্তর যুগের মানুষ চিত্রকলায় কিছুটা অগ্রগতি ঘটিয়েছিল । নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী এবং বিভিন্ন হাতিয়ার ছিল এ যুগের চিত্রকলার বিষয়বস্তু। মানুষ ও পশুর চিত্র অঙ্কনের পাশাপাশি এই পর্বে বিভিন্ন জ্যামিতিক আকার অঙ্কনের চেষ্টা শুরু করা হয়।

এই যুগে জ্যামিতি, ত্রিকোণ, চতুষ্কোণ, বৃত্তাকার ,চিত্র প্রকৃতি জ্যামিতিক চিত্র কলা এই সময় আঁকা হতো।

8.অস্তিত্বের নিদর্শন

পৃথিবীর বিভিন্ন দেশে মধ্য প্রস্তর যুগের মানুষের বসবাসের নিদর্শন পাওয়া গেছে। ভারতবর্ষে মধ্যপ্রদেশের ভীমবেটকা , মহারাষ্ট্রের নেভামা , রাজস্থানের দিদওয়ালা এবং উত্তরপ্রদেশ , পাঞ্জাব ও গুজরাটের বিভিন্ন জায়গায় মধ্য প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। ভারতের বাইরে সুইডেন , ফিনল্যান্ড , রাশিয়া এবং শ্রীলঙ্কার কিছু কিছু অঞ্চলে মধ্য প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। 

উপসংহার

সুতরাং দেখা যায় যে , মধ্য প্রস্তর সংস্কৃতির সময়কাল ছিল স্বল্প কিন্তু সংস্কৃতির পরিবর্তন ছিল তাৎপর্যবহ।এই যুগের আবহাওয়া পুরাপ্রস্তর যুগের তুলনায় উষ্ণ হতে শুরু করে। ( Down of Civilisation ) বলা যায়। এই যুগের মানুষ ক্ষুদ্র ব্লেডযুক্ত পাথর ব্যবহার করত যা মাইক্রোলিথ নামে পরিচিত।জাইহক,মধ্য প্রস্তর যুগের বিবর্তন ব্যাতিরকে পরবর্তী নব্য প্রস্তর যুগ সম্পর্কে অনুধাবন করা কষ্টসাধ্য।    

Leave a Comment