চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব।[Achievements of Chandragupta Maurya]

ভারতের প্রাচীন ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য এক অমর নাম। তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এক অসাধারণ শাসক, যিনি দক্ষ নেতৃত্ব ও রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে সমগ্র ভারতবর্ষকে একত্রিত করে ছিলেন। তাঁর শাসনকালে ভারত প্রথমবারের মতো একটি বৃহৎ ও সংগঠিত সাম্রাজ্যে পরিণত হয়। চাণক্যের সাহায্যে এবং নিজ গুণে তিনি শুধু নন্দ রাজবংশকে পরাজিত করেননি, বরং এক শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন, যা পরবর্তী শাসকদের পথ দেখিয়েছিল। তাঁর কৃতিত্ব ইতিহাসে চিরস্মরণীয়।

চন্দ্রগুপ্ত মৌর্যের সংক্ষিপ্ত জীবনী [Short biography of Chandragupta Maurya]

নন্দবংশের উৎখাত ঘটিয়ে ভারতে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাঁকে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হিসাবে অভিহিত করা হয়৷ চন্দ্রগুপ্তের বংশ পরিচয় নিয়ে অনেক মতভেদ দেখা যায়। প্রাচীন হিন্দু কিংবদন্তী থেকে জানা যায়, ইনি  নন্দবংশের সন্তান ছিলেন। অন্যমতে তাঁর মাতা মুরা ছিলেন, — শুদ্রানী ৷ এই মতানুসারে নন্দরাজের উপপন্তী মুরার নামানুসারে সন্তান ও বংশ “মৌর্য”  নামটি পেয়েছে। তবে হিন্দু পুরান এটি সমর্থন করে না। পুরান অনুসারে পাওয়া যায় নন্দবংশের পতনের পর শুদ্র বংশের রাজত্ব শুরু হয়েছিল ৷

বৌদ্ধ গ্রন্থাদিতে মৌর্য বংশের রাজাদের ক্ষত্রিয় হিসাবে অভিহিত করা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩৪০ অব্দে পাটলিপুত্রে জন্মগ্রহন করেন। তাঁর পিতার মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে পাটলিপুত্রে আসেন। শৈশবে তাঁর মা তাঁর রক্ষনাবেক্ষনের দায়িত্ব দেন এক গাে-পালকের উপর। কিন্তু সেই গাে-পালক, চন্দ্রগুপ্তকে এক শিকারীর  নিকট বিক্রয় করে দেন এই শিকারীটিও চন্দ্রগুপ্তকে গােচারনে নিযুক্ত করেন।

বয়স বাড়ার সাথে সাথে তিনি স্থানীয় রাখাল  বালকদের নেতা হয়ে ওঠেন। এই সময় তক্ষশীলাবাসী চানক্য (কৌটিল্য- বিষ্ণুগুপ্ত), চন্দ্রগুপ্তের দেহে রাজসদৃশ্য চিহ্ন দেখে শিকারীর নিকট থেকে চন্দ্রগুপ্তকে কিনে নিয়ে তক্ষশীলায় নিয়ে আসেন। এইখানে চানক্য, চন্দ্রগুপ্তকে রাষ্ট্রবিদ্যা ও যুদ্ধ- বিদ্যায় পারদর্শী করে তােলেন। এরপর চানক্য উচ্চশিক্ষার জন্য চন্দ্রগুপ্তকে  পাটলিপুত্রে পাঠান। তখন পাটলিপুত্রের রাজা ছিলেন ধননন্দ৷ ধননন্দ ছিলেন অত্যন্ত অত্যচারী রাজা। এই কারনে পাটলিপুত্রের অধিবাসীরা ধননন্দের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিল।

এই সময় আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমন করে। মূলত খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতের দিকে যাত্রা করেন। খ্রিষ্টপূর্ব ৩২৬ অব্দে গ্রিক বীর আলেকজান্ডার সিন্ধু নদী পার হয়ে তক্ষশীলায় প্রবেশ করে। চন্দ্রগুপ্ত নন্দরাজকে উৎখাত করার জন্য গ্রিকদের সাহায্য পাওয়ার আশায় আলেকজান্ডারের শিবিরে যান। প্রথমে আলেকজান্ডার চন্দ্রগুপ্তের কথা মনােযােগসহকারে শুনলেও তাঁর উদ্ধত ব্যবহারের জন্য আলেকজান্ডার ক্ষিপ্ত  হয়ে তাঁকে মৃত্যুদন্ডের আদেশ দেন। চন্দ্রগুপ্ত কৌশলে গ্রিক সৈন্যদের হাত থেকে পালিয়ে বিন্ধ্যপর্বতের গভীর জঙ্গলে আশ্রয়ে নেন। এই একই সময়ে নন্দরাজ কর্তৃক অপমানিত হয়ে চানক্য এই জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। এই বনে উভয়ের দেখা হওয়ার পর, উভয়ই নন্দ- রাজের  পতন ঘটানাের লক্ষ্যে সহমত পােষন  করেন। প্রাথমিকভাবে সৈন্য- সংগ্রহ প্রশিক্ষন ইত্যাদি বিষয়ে চানক্য চন্দ্রগুপ্তকে সাহায্য করেন।

এরপর চন্দ্রগুপ্ত নন্দরাজের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। নাগসেন রচিত ‘মিলিন্দপঞ্চ থেকে জানা যায়,– প্রথম দুটি যুদ্ধে চন্দ্রগুপ্ত পরাজিত হয়ে- অরন্যে আশ্রয় নেন। তৃতীয় বারের যুদ্ধে তিনি নন্দরাজের বিরুদ্ধে- জয়লাভ করেন। অনেকের মতে, —-আলেকজান্ডারের ভারত ত্যাগের পর, যে গ্রিক সৈন্যরা ভারতের  উত্তর-পশ্চিমাঞ্চল শাসন করেছিলেন, তাঁরা চন্দ্রগুপ্তকে এই যুদ্ধে সাহায্য করেছিলেন। কথিত আছে এই যুদ্ধে  ১০ হাজার হাতি, ১ লক্ষ অশ্বারােহী এবং ৫ হাজার রথচালক নিহত হয়েছিল। আনুমানিক ৩২৪-৩২৩ খ্রিষ্টপূর্ব আব্দে, চন্দ্রগুপ্ত নন্দরাজ ধননন্দকে পরাজিত করে রাজত্ব লাভ করেন।

চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব।[Achievements of Chandragupta Maurya]

ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি চাণক্য (কৌটিল্য) নামে খ্যাত এক প্রতিভাবান কূটনীতিবিদের সহায়তায় একটি সুসংগঠিত, শক্তিশালী এবং একীভূত ভারতীয় সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হন।

চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব ছিল , তার প্রতিভা ও বাস্তব বুদ্ধির মধ্যেই লুকায়িত। এই কৃতিত্বের দাবিদার অনেকাংশেই চাণক্য বা কৌটিল্য। চন্দ্রগুপ্তের মহৎ হয়ে ওঠার নানা লক্ষণ ও গুণাবলী কৌটিল্যই অনুভব করেছিলেন।

চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ করা হয় প্রধানত চারটি কাজের উপর ভিত্তি করে।—

1) মগধ থেকে নন্দ বংশের উচ্ছেদ করা 2) উত্তর-পশ্চিম ভারত থেকে গ্রীকদের হটানো। 3) ভারতের বিশাল এলাকা জুড়ে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব করা। 4) দক্ষ শাসনব্যবস্থা গড়ে তোলা।

1) মগধ থেকে নন্দ বংশের উচ্ছেদঃ-

ভারতের প্রাচীন ইতিহাসে নন্দ বংশ ছিল একটি প্রভাবশালী ও শক্তিশালী রাজবংশ। তারা মগধে খ্রিষ্টপূর্ব ৪র্থ শতকে রাজত্ব করত এবং তাদের রাজত্বকালে মগধ একটি সমৃদ্ধ ও সামরিকভাবে শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে ওঠে।

  • চন্দ্রগুপ্ত মৌর্য যখন ইতিহাসের মঞ্চে আসেন, তখন ভারতের উত্তরাঞ্চলে নন্দ রাজবংশের শাসন চলছিল। মগধের ধনানন্দ ছিলেন অত্যন্ত ক্ষমতাবান। ক্ষমতাবান হলেও জনসাধারণের মধ্যে তার জনপ্রিয়তা কম ছিল। রাজ্যজুড়ে দুর্নীতি, শোষণ ও বিশৃঙ্খলা বিরাজ করছিল।
  • চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্য যৌথভাবে মগধের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে যুদ্ধ শুরু করেন। তারা প্রথমে ছোট ছোট রাজ্য জয় করে নিজেরা শক্তিশালী হন এবং পরে ধনানন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
  • একাধিক যুদ্ধের পর ধনানন্দ পরাজিত হন এবং তার রাজত্বের অবসান ঘটে। এইভাবেই মগধের নন্দ বংশের উচ্ছেদ ঘটে এবং চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে রাজ্যাভিষিক্ত হন।

2) উত্তর-পশ্চিম ভারত থেকে গ্রীকদের হটানোঃ-

চন্দ্রগুপ্ত মৌর্যের অন্যতম গুরুত্বপূর্ণ কৃতিত্ব ছিল উত্তর-পশ্চিম ভারত থেকে গ্রীকদের হটানো। এটি ছিল ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতার পক্ষে একটি ঐতিহাসিক বিজয়।

  • ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করলে, ভারতের রাজ্যগুলি তার বশ্যতা স্বীকার করে নেয়। কিন্তু পাঞ্জাবের রাজা পুরু বশ্যতা স্বীকার করেননি। বরং বীর-বিক্রমে গ্রীকদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজয় বরণ করেন।
  • এদিকে ধনন্দের আমলে ভারতে গ্রীক অভিযান ঘটলেও ধননন্দ শাসক হিসেবে সক্রিয়তা দেখাতে পারেননি। গ্রীক শাসনের পরাধীনতা উত্তর-পশ্চিম ভারতের সাধারণ মানুষ জন মেনে নিতে না পেরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।
  • ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর স্যান্ডোকোট্টস বা চন্দ্রগুপ্তই গ্রীক শাসনের উপর আঘাত হানেন। ভারতের সেই স্বাধীনতা যুদ্ধের নায়ক চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন।
  • তবে ভারত থেকে গ্রীক শাসনকে পুরোপুরি হটাতে চন্দ্রগুপ্ত কে যুদ্ধ করতে হয়েছিল। আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস গ্রীকদের হারানো রাজ্যগুলিকে ফিরিয়ে পেতে, পুনরায় আক্রমণ করেন।
  • গ্রীক লেখক স্টা্বো রচনা থেকে জানা যায় সেলুকাস চন্দ্রগুপ্তের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। সন্ধি – স্বাক্ষর করে কাবুল, কান্দাহার, হীরার, বালুচিস্তান চন্দ্রগুপ্ত কে অর্পণ করেন। সেলুকাসের কন্যা হেলানাকে চন্দ্রগুপ্ত স্ত্রী রূপে গ্রহণ করে।
  • অপরপক্ষে চন্দ্রগুপ্ত সেলুকাস কে ৫০০ টি হাতে উপহার দেন সেলুকাসের দূত মেগাস্থিনিস পাটলিপুত্রে চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন। মেগাস্থিনিস “ইন্ডিকা” নামে একটি গ্রন্থ রচনা করেন। ইন্দ্র গ্রীক সম্পর্কের এক নতুন অধ্যায় রচিত হয়।

3) চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের বিস্তারঃ-

চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসেবে বিবেচিত। তার শাসনামলে মৌর্য সাম্রাজ্য একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়।

  • গ্রীক লেখকরা বর্ণনা দিয়েছেন যে, প্রায় ছয় লক্ষ সৈন্যের দ্বারা চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষকে অধিকারে রেখেছিলেন।
  • উত্তরে, বর্তমান আফগানিস্তানের কিছু অংশ (গান্ধার অঞ্চল) ও হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল।
  • পশ্চিমে, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চল (বর্তমান পাকিস্তানের অংশ), আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের সঙ্গে যুদ্ধের পর চন্দ্রগুপ্ত এসব অঞ্চল জয় করেন।
  • পূর্বে, বঙ্গ অঞ্চল (বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ),ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত ছিল।
  • দক্ষিণে,বিন্ধ্য পর্বতমালার দক্ষিণে কিছু অঞ্চল পর্যন্ত, নর্মদা নদী ছিল মৌর্য সাম্রাজ্যের দক্ষিণ সীমা। দক্ষিণ ভারতে চোল, চের, ও পাণ্ড্য রাজ্যগুলো স্বাধীন ছিল।
  • মধ্য ভারতে, সমগ্র মধ্য ভারত মৌর্য শাসনের অধীনে ছিল।
  • ভাবলে আশ্চর্য হতে হয় যে এত বড় সাম্রাজ্য এর আগে কেউ বিস্তার করতে পারেনি।
  • সাম্রাজ্য বিস্তারের সময় চন্দ্রগুপ্ত সৌরাষ্ট্রের বিখ্যাত সুদর্শন হ্রদ (Sudarshan Lake) নির্মাণ করেছিলেন যদিও এই হ্রদ তৈরিতে রাজ কর্মচারী পুষ্পগুপ্তের বিশেষ সহায়তা তিনি পান ।
  • ডঃ রাধাকুমুদ বন্দ্যোপাধ্যায় বলেছেন— “চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম সর্বভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।” ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী একই সুরে বলেছেন– “চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট।”
Chandragupta Maurya Empire Map
চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের মানচিত্র।

4) চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থাঃ-

চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত, শক্তিশালী ও প্রশাসনিকভাবে উন্নত। তার প্রধান পরামর্শদাতা ছিলেন চাণক্য (কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত), যিনি “অর্থশাস্ত্র” রচনার মাধ্যমে একটি আদর্শ শাসন কাঠামোর ভিত্তি গড়েছিলেন।

  • মৌর্য সাম্রাজ্য ছিল এককেন্দ্রিক রাজতন্ত্র। চন্দ্রগুপ্ত ছিলেন সর্বময় কর্তৃত্বের অধিকারী। রাজা ছিলেন রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক ও বিচারিক ক্ষমতার কেন্দ্র।
  • চাণক্য (কৌটিল্য) ছিলেন প্রধান মন্ত্রী, যিনি রাজ্য পরিচালনার জন্য অর্থনীতি, নীতি ও গুপ্তচর ব্যবস্থার ওপর জোর দেন। তার রচিত “অর্থশাস্ত্র” ছিল শাসনব্যবস্থার একটি মূলভিত্তি।
  • চন্দ্রগুপ্ত সাম্রাজ্যকে চারটি প্রদেশে ভাগ করে,– “আর্যপুত্র” নামক কর্মচারীকে প্রদেশের দায়িত্বে নিযুক্ত করেছিলেন চন্দ্রগুপ্ত। জনপদের শাসনের দায়িত্ব দেন “গোপদের”। গ্রাম শাসনের জন্য নিযুক্ত করেছিলেন “গ্রামিক” নামক কর্মচারীদের।
  • চন্দ্রগুপ্তের সেনাবাহিনী ছিল বিশাল ও সুসংগঠিত,– প্রায় ৬,০০,০০০ পদাতিক, ৩০,০০০ অশ্বারোহী, ৯,০০০ হাতি, সমুদ্র ও নদী নৌবাহিনীও ছিল। সেনাবাহিনী পরিচালনার জন্য সেনাপতি ও একটি স্বতন্ত্র বিভাগ ছিল।
  • রাজ্য পরিচালনায় গুপ্তচর ছিল একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ-বিদেশে গুপ্তচর ছড়িয়ে দেওয়া হতো রাজ্যের নিরাপত্তা, বিদ্রোহ বা ষড়যন্ত্র দমন ও তথ্য সংগ্রহের জন্য।
  • বিচার ব্যবস্থায় বিচারের সর্বোচ্চ পদে ছিলেন সম্রাট স্বয়ং। দুরকমের বিচারালয় চন্দ্রগুপ্ত স্থাপন করেন,– ধর্মাস্তেয় ও কন্ঠকশোধন।
  • ভূমি রাজস্বই ছিল মৌর্য রাজকোষের প্রধান আয়। সেই খানে ভাগ ও বলি নামক কর চালু ছিল। তাছাড়া কৃষিপণ্য, পশুপালন, কারুশিল্প ইত্যাদি কর ছিল। একটি সংগঠিত রাজস্ব দপ্তর এই কর আদায় করত।
  • চন্দ্রগুপ্তের পুরো শাসনকালকে পর্যালোচনা করলে দেখা যায় তিনি নিষ্ঠূর প্রকৃতির শাসক ছিলেন না। যদিও গ্রীক লেখক জাস্টিনের বিবরণে অন্য কথা বলা আছে।
  • কিন্তু আধুনিক ঐতিহাসিকেরা এই বিবরণ কে খন্ডন করেছেন, আসলে চন্দ্রগুপ্তের রাজত্বকালে বেশ কিছু প্রজা কল্যাণ মূলক কাজ হয়েছিল। সড়ক, কূপ,খাল, জলাধার ইত্যাদি নির্মাণ করা হতো। কৃষি ও বাণিজ্য উন্নয়নের জন্য ব্যবস্থা নেওয়া হতো।

উপসংহার

চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রাচীন ভারতের একজন প্রতিভাবান, দূরদর্শী ও শক্তিশালী শাসক। তিনি শুধু মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাই করেননি, বরং ভারতের বৃহত্তম ও প্রথম একক সাম্রাজ্য গঠন করেছিলেন। চাণক্যের সহায়তায় তিনি একটি সুসংগঠিত প্রশাসন, শক্তিশালী সেনাবাহিনী, কার্যকর গুপ্তচর ব্যবস্থা এবং জনকল্যাণমূলক শাসনের ভিত্তি স্থাপন করেন। সেলুকাসের সঙ্গে শান্তিচুক্তি ও বিদেশি দূত মেগাস্থিনিসের আগমন তার আন্তর্জাতিক কূটনীতির সাফল্যের নিদর্শন।

সংক্ষেপে বলা যায়, চন্দ্রগুপ্ত মৌর্য কেবল একজন যোদ্ধা বা সম্রাট ছিলেন না—তিনি ছিলেন ভারতের রাষ্ট্রগঠনের এক মহান স্থপতি, যার শাসনব্যবস্থা পরবর্তী বহু শতাব্দী পর্যন্ত আদর্শ হিসেবে বিবেচিত হয়েছে।

তথ্যসূত্র (Source)

  • ডঃ রাধাকুমুদ মুখার্জি —– “Chandragupta Maurya and His Times”.
  • পি. এল. ভারগব —— “Chandragupta Maurya: A Gem of Indian History”.
  • রোমিলা থাপার (Romila Thapar) —— “Aśoka and the Decline of the Mauryas”.
  • Online Sourses

প্রশ্নঃ- চন্দ্রগুপ্ত কোন রাজবংশকে পরাজিত করে ক্ষমতায় আসেন ?

উত্তরঃ- তিনি নন্দ রাজবংশকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করেন।

প্রশ্নঃ-চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা কে ছিলেন ?

উত্তরঃ- চাণক্য (কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত), যিনি অর্থশাস্ত্র রচনা করেন এবং চন্দ্রগুপ্তের রাজনৈতিক গুরু ছিলেন।

প্রশ্নঃ- বিদেশি পর্যটক মেগাস্থিনিস কার দরবারে আসেন ?

উত্তরঃ- তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন এবং ইন্ডিকা (Indica) নামক গ্রন্থে তার সাম্রাজ্যের বিবরণ লিখেছেন।

প্রশ্নঃ- কার সহায়তা চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত সুদর্শন হ্রদ (Sudarshan Lake) নির্মাণ করেছিলেন ?

উত্তরঃ- তার রাজ কর্মচারী পুষ্পগুপ্তের বিশেষ সহায়তা।

প্রশ্নঃ- চন্দ্রগুপ্ত জীবনের শেষ ভাগে কোন ধর্ম গ্রহণ করেন ?

উত্তরঃ- তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং শ্রবণবেলগোলায় সন্ন্যাস জীবন বরণ করেন।

Leave a Comment