মানব জাতির উৎপত্তি কোনো একদিনে হয়নি, বরং এটি ছিল এক দীর্ঘ ও ধাপে ধাপে গঠিত পরিবর্তনের ফল। প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াই, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এবং চিন্তা ও ভাষার বিকাশের মধ্য দিয়ে মানুষের বিবর্তন ঘটেছে।
এই বিবর্তনের যাত্রা শুরু হয়েছিল কয়েক মিলিয়ন বছর আগে, যখন মানুষের পূর্বপুরুষেরা আফ্রিকার বুকে প্রথমবারের মতো দুই পায়ে দাঁড়াতে শুরু করে। ধীরে ধীরে তারা সরঞ্জাম তৈরি শিখে, আগুনের ব্যবহার আয়ত্ত করে, এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
মানব বিবর্তনের ইতিহাস [Histeory of Human Evolution]
মানব বিবর্তনের ইতিহাস শুধু অস্থির পরিবর্তনের কাহিনি নয়, এটি আমাদের নিজেকে জানার, বুঝার এবং অতীত থেকে শিক্ষা নেওয়ার একটি আয়না। এই ইতিহাস জানলে আমরা বুঝতে পারি, মানুষের প্রকৃত পরিচয় শুধুমাত্র আধুনিকতা নয়—বরং হাজারো বছরের সংগ্রাম, অভিযোজন ও সৃষ্টিশীলতার ফল।
পৃথিবীর বিভিন্ন জায়গায় জলবায়ু ও পরিবেশগত কারণে আদিম মানুষের নানা প্রজাতির অস্তিত্বের কথা জানা যায় তবে আধুনিক মানুষের রূপান্তরের প্রক্রিয়া বা আধুনিক মানব পরিবর্তনের ইতিহাস লক্ষ লক্ষ বছরের রূপান্তরের ফল।
এই নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক ও গবেষণাগার মধ্যে বিভিন্ন মত ভেদ পাওয়া যায়। বিভিন্ন জীবনাশ্য বা ফসিল এবং বিভিন্ন প্রত্নতান্ত্রিক উপাদান থেকে মানব বিবর্তনের ইতিহাস সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। এই সমস্ত তথ্য থেকে মানব বিবর্তনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলি নিন্মে আলোচনা করা হলোঃ—
1.জাভা মানব ( Java Man )
- জাভা মানবের সময়কাল প্রায় 1.5 মিলিয়ন বছর আগে,বরফের য়ুগের। এর বৈজ্ঞানিক নাম:- Homo erectus erectus
- ইন্দোনেশিয়ার,জাভা দ্বীপে 1891 থেকে 1892 খ্রিস্টাব্দে ইউজিন ডুবোয়া (Eugène Dubois), একজন ডাচ জীবাশ্মবিদ, এই মানবের অস্তিত্ব আবিষ্কার করেন। মাথার খুলি (skullcap), দাঁত ও উরুর হাড় (femur) ছিল আবিষ্কৃত অংশ।
- দেহর গঠন, শক্তপোক্ত শরীর। মুখ ও চোয়াল বেশ projecting (সামনের দিকে)। ভ্রু-হাড় বেশ মোটা ও prominent।
- মস্তিষ্কের আকার প্রায় 900 সিসি (cubic centimeters)। আধুনিক মানুষের (~1350 সিসি) থেকে কম হলেও বানরের চেয়ে বেশি।
- সম্ভবত গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। আগুন ব্যবহারের প্রমাণ রয়েছে এই সময় থেকে। পাথরের সরঞ্জাম ব্যবহারের সম্ভাবনা বেশি।
- জাভা মানব প্রমাণ করে যে প্রাচীন মানুষ শুধু আফ্রিকায় ছিল না—তারা এশিয়াতেও বসবাস করত।
2.পিকিং মানব (Peking Man)
- পিকিং মানব ,আনুমানিক 7 লক্ষ্য 2 লক্ষ্য বছরের আগে। বৈজ্ঞানিক নাম:- Homo erectus pekinensis
1920 -এর দশকে , চীনের ঝোকৌদিয়ান (Zhoukoudian), বেইজিং (পূর্বে Peking), এ — ড. ডেভিডসন ব্ল্যাক (Davidson Black), পরে আরও জীবাশ্ম খুঁজে পান পিয়েরে টেইলহার্ড দে শার্ডিন এবং ফ্রাঞ্জ ওয়েইডেনর।- দেহর গঠন, শক্তপোক্ত শরীর, মোটা ভ্রু হাড়, চওড়া মুখ, সামনের দিকে চোয়াল।আধুনিক মানুষের তুলনায় একটু নিচু কপাল এবং দাঁতের গঠন ভিন্ন।
- মস্তিষ্কের আকার,প্রায় 1000 সিসি – আধুনিক মানুষের চেয়ে ছোট, তবে Homo habilis বা Australopithecus এর চেয়ে অনেক বড়।
- আগুন ব্যবহারের প্রমাণ রয়েছে—ঝোকৌদিয়ানে পোড়া হাড় ও ছাই পাওয়া গেছে। সরল পাথরের সরঞ্জাম ব্যবহার করত। শিকার ও সংগঠিতভাবে জীবন যাপন করত। কিছু প্রমাণ বলে—তারা মৃতদের দেহ গুহায় রেখে দিত।
- চীনে মানব বিবর্তন গবেষণার অন্যতম ভিত্তি এটি। পিকিং মানব আধুনিক Homo sapiens এর পূর্বসূরি হিসেবে বিবেচিত হয়।
3.নিয়ানডারথাল মানব (Neanderthal Man)
- এই মানব, আনুমানিক 400,000 বছর আগে থেকে 40,000 বছর আগে পর্যন্ত ইউরোপ, পশ্চিম ও মধ্য এশিয়ায় বাস করত। বৈজ্ঞানিক নাম:- Homo neanderthalensis
- আবিষ্কৃত সাল- 1856 খ্রিস্টাব্দ। আবিষ্কারের স্থান, জার্মানির নিয়ান্ডার উপত্যকা (Neander Valley)। এটাই ছিল প্রথম আবিষ্কৃত বিলুপ্ত মানব প্রজাতির জীবাশ্ম, যা মানুষ ও বানরের মাঝামাঝি বলে ধরা হতো।
- মস্তিষ্কের আকার, প্রায় 1200–1750 সিসি — আধুনিক মানুষের চেয়েও বড় হতে পারে।
- দেহর গঠন-খাটো, পেশীবহুল এবং চওড়া গঠন, যা ঠান্ডা জলবায়ুতে বেঁচে থাকার জন্য উপযোগী ছিল। মোটা ভ্রু, নিচু কপাল, বড় নাক — যা ঠান্ডা বাতাস গরম করতে সাহায্য করত।
- পাথরের তৈরি সরঞ্জাম, অস্থির সরঞ্জাম ও অস্ত্র ব্যবহার করত। রান্না, উষ্ণতা এবং আলো পেতে আগুন ব্যবহার করত। গোষ্ঠীবদ্ধভাবে শিকার করত; গুহায় থাকত। মৃতদের কবর দেওয়ার চর্চা ছিল — যা ধর্মীয় বিশ্বাস বা আবেগের সূচক হতে পারে। কিছু গুহাচিত্র এবং অলংকারের প্রমাণ পাওয়া গেছে, যা সৃজনশীলতার ইঙ্গিত দেয়।
- জেনেটিক প্রমাণ বলে, আধুনিক মানুষের DNA-তে প্রায় 1-2 % নিয়ানডারথাল DNA রয়েছে। অর্থাৎ, কিছু আন্তঃপ্রজনন ঘটেছিল।

4.রোডেসিয়ান মানব (Rhodesian Man)
- এটি আফ্রিকার প্রাচীন মানব প্রজাতির একটি নমুনা, যাকে অনেকে আধুনিক মানুষের (Homo sapiens) পূর্বসূরি বা ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে বিবেচনা করেন।
- তার সময়কাল প্রায় 300,000 লক্ষ্য থেকে 1,25,000 লক্ষ্য বছর আগে। বৈজ্ঞানিক নাম:- Homo rhodesiensis আধুনিক নাম:- বর্তমানে অনেক বিজ্ঞানী এটিকে “আর্কাইক হোমো স্যাপিয়েন্স” (Archaic Homo sapiens) বা Homo heidelbergensis-এর আফ্রিকান শাখা বলে মনে করেন।
- এই মানবের,অস্তিত্ব 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়, আবিষ্কারের স্থান:- কাবওয়ে (Kabwe), জাম্বিয়া (পূর্বে রোডেসিয়া নামে পরিচিত ছিল, তাই নাম “Rhodesian Man”)। আবিষ্কৃত অংশ গুলি হল- মাথার খুলি (skull), চোয়াল, দাঁত ও অন্যান্য হাড়।
- মস্তিষ্কের আকার, — প্রায় 1200–1,300 সিসি — আধুনিক মানুষের কাছাকাছি। মাথার গঠন- ভারী ও পুরু খুলি, বড় ও চওড়া মুখ মোটা ভ্রু এবং projecting (সামনের দিকে বেরিয়ে থাকা) চোয়াল। শক্তপোক্ত ও পেশীবহুল
- অনেক গবেষক বিশ্বাস করেন, Homo rhodesiensis হতে আফ্রিকায় আধুনিক মানুষের (Homo sapiens) উদ্ভব ঘটেছে।
5.হাইডেলবার্গ মানব (Homo heidelbergensis
- এটি ছিল আধুনিক মানুষের (Homo sapiens) এবং নিয়ানডারথাল (Neanderthals)-এর একটি গুরুত্বপূর্ণ পূর্বপুরুষ।
- প্রায়, 6 লক্ষ্য (600,000) থেকে 2 লক্ষ্য (200,000) বছর আগে এই মানবের আবির্ভাব ঘটে ছিল। এদের বাসস্থান ছিল ইউরোপ, আফ্রিকা, এশিয়ার কিছু অংশ।
- বৈজ্ঞানিক নাম:- Homo heidelbergensis. 1907 সালে প্রথম জীবাশ্ম পাওয়া যায় জার্মানির হাইডেলবার্গ শহরের কাছে (মানে নাম “Heidelberg Man”) আবিষ্কৃত অংশ- একটি নি-কোন দাঁত-সহ চোয়ালের হাড় (jawbone)
- মস্তিষ্কের আকার 1100 — 1400 সিসি (আধুনিক মানুষের কাছাকাছি)। শরীর শক্তিশালী উচ্চতা 5’9″ পর্যন্ত হতে পারে। মুখ ও কপাল মোটা ভ্রু, নিচু কপাল, Projecting মুখ দাঁতও চোয়াল বড় এবং শক্ত কঠিন খাবার খেতে সহায়ক।
- Acheulean ধাঁচের পাথরের কুঠার, স্ক্র্যাপার ব্যবহার করত, শিকার ও খাদ্য সংগ্রহে দক্ষতা ছিল।
- তারা গোষ্ঠীবদ্ধভাবে শিকার করত (যেমন হস্তিদাঁতী প্রাণী, হরিণ) সম্ভবত ভাষার প্রাথমিক রূপ ব্যবহার করত।
- গুহা ও অস্থায়ী আশ্রয় তৈরি করত, আগুন ব্যবহারের প্রমাণ রয়েছে
- কিছু অঞ্চলে মৃতদের কবর দেওয়ার চিহ্ন পাওয়া গেছে।
6.হোমো হাবিলিস (Homo habilis)
- হোমো হাবিলিস (Homo habilis), এরা ছিলেন প্রথম দিকের “মানবগণ” (Homo genus) এর সদস্য, এবং সরঞ্জাম ব্যবহারের কারণে এদেরকে বলা হয় “Handy Man” বা “হাতের কাজ জানা মানুষ” এর আর একটি অর্থ “চতুর মানুষ” বা “Handy Man”।
- প্রায়, আনুমানিক 2.4 মিলিয়ন বছর আগে থেকে 1.4 মিলিয়ন বছর আগে পর্যন্ত এই মানবের আবির্ভাব ঘটে ছিল। বৈজ্ঞানিক নাম :- Homo habilis
- প্রথম আবিষ্কার করেন 1960 সালে, ওল্দুভাই গর্জ (Olduvai Gorge), পূর্ব আফ্রিকা তানজানিয়ায় (তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া)। তার পর আবিষ্কর্তা লুইস এবং মেরি লিকি (Leakey) দম্পতি।
- মস্তিষ্কের আকার 500–800 সিসি (আধুনিক মানুষের কাছাকাছি) শরীর শক্তিশালী উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি প্রায় (1.3 মিটার ) ওজন- 32 কে.জি। মুখ ও কপাল মোটা ভ্রু নিচু কপাল মুখ দাঁতও চোয়াল বড় এবং শক্ত কঠিন খাবার খেতে সহায়ক।
- হোমো হাবিলিস প্রথম মানব প্রজাতি হিসেবে পরিচিত যারা পাথর দিয়ে সরঞ্জাম তৈরি করত। কাটাকুটি, চূর্ণ করা ও খাদ্য প্রস্তুতির কাজে ব্যবহার করত।
- ফল, গাছের শিকড়, গাছের পাতা এবং পশুর মাংস খেত।অন্য প্রাণীর মৃতদেহ থেকে মাংস কেটে খাওয়ার জন্য সরঞ্জাম ব্যবহার করত।
- ছোট গোষ্ঠীতে বসবাস করত। কোনো নির্দিষ্ট গুহা বা কাঠামো ব্যবহার করত বলে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, তবে তারা আশ্রয় খুঁজে বসবাস করত।
উপসংহার
পরিশেষে বলা যায়- যে, মানব বিবর্তনের ইতিহাস কেবল একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার বিবরণ নয়, বরং এটি আমাদের অস্তিত্বের মূলকথা। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে আদিম এক প্রজাতি থেকে আজকের জ্ঞানসম্পন্ন, প্রযুক্তিনির্ভর মানুষে রূপান্তরের এ যাত্রা প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি।
মানব বিবর্তনের ইতিহাস আমাদের শেখায় যে পরিবর্তনই জীবনের স্বাভাবিক নিয়ম। এই দীর্ঘ বিবর্তনের ইতিহাস আমাদের শিকড়ের কথা জানায় এবং ভবিষ্যতের পথচলায় আমাদের আরও সচেতন, মানবিক ও দায়িত্বশীল করে তোলে।
অতএব, মানব বিবর্তনের এই অধ্যায় শুধু বিজ্ঞানের আলোচ্য নয়, এটি আমাদের মানবিক চেতনারও গুরুত্বপূর্ণ অংশ।
তথ্যসূত্র (Sources)
“Smithsonian National Museum of Natural History” –——- Human Origins
Boyd,Brian.(2017)”Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism. Annual Review of Anthropology 46.1,299—316.Print.
“Sapiens: A Brief History of Humankind”———– by Yuval Noah Harari
Allaby. R.G.(2016) “Evolution.”Encyclopedia Biology”.Ed. Kliman, Richard M. Oxford Academic Press,19—23.
Online Sources
প্রশ্ন- বিবর্তনের তত্ত্বটি প্রথম কোন বিজ্ঞানী প্রস্তাব করেছিলেন ?
উত্তর- ল্যামার্ক – ই প্রথম বিজ্ঞানী যিনি তার বিবর্তন তত্ত্বটি প্রস্তাব করেছিলেন।
প্রশ্ন- “বিবর্তনের জনক” হিসেবে বিবেচিত বিজ্ঞানী হলেন কে ?
উত্তর- ডারউইন
প্রশ্ন- ডারউইনের তত্ত্বের চারটি নীতি উল্লেখ করো।
উত্তর- ডারউইনের তত্ত্বের চারটি নীতি ছিল:–
1. অতিরিক্ত উৎপাদন: বেঁচে থাকার চেয়ে বেশি সন্তান উৎপন্ন হয়
2. অস্তিত্বের সংগ্রাম
3. বৈচিত্র্য: একটি প্রজাতির মধ্যে থাকা ব্যক্তিরা বৈচিত্র্য দেখায়
4. যোগ্যতমের বেঁচে থাকা








An attention-grabbing dialogue is value comment. I think that it is best to write extra on this matter, it may not be a taboo topic but usually individuals are not sufficient to speak on such topics. To the next. Cheers
Thank you very much for your comment.