নন্দ রাজবংশ [Nanda Dynasty]

নন্দ রাজবংশ ছিল প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ শাসক বংশ, যা মগধে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে রাজত্ব করেছিল। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ, যিনি শূদ্র হলেও শক্তিশালী শাসক হিসেবে পরিচিত। তিনি অনেক রাজ্য জয় করে মগধকে একটি বড় সাম্রাজ্যে পরিণত করেন। নন্দ রাজারা প্রচুর ধন-সম্পদ ও বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। তবে তাদের কঠোর শাসন ও বেশি করের কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের অবসান ঘটান এবং মৌর্যবংশের সূচনা করেন।

নন্দ রাজবংশ [Nanda Dynasty] (345-322 BCE)

নন্দবংশ (Nanda Dynasty) ছিল প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ, যা মগধ অঞ্চলে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে রাজত্ব করেছিল। এ রাজবংশটি শূদ্র বর্ণভুক্ত ছিল বলে মনে করা হয় এবং এটি ভারতের ইতিহাসে প্রথম শূদ্র রাজবংশ হিসেবে পরিচিত।

নন্দ রাজারা বিশেষভাবে পরিচিত ছিলেন তাদের বিপুল ধনসম্পদ, শক্তিশালী সেনাবাহিনী এবং কঠোর শাসনব্যবস্থার জন্য। নীচে, নন্দ রাজবংশ সম্পর্কে আলোচনা করা হলো :-

মহাপদ্মনন্দ:-

মহাপদ্মনন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা এবং প্রাচীন ভারতের মগধ রাজ্যের একজন অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী শাসক। তিনি শূদ্রবর্ণীয় হলেও তাঁর সামরিক ক্ষমতা ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে বৃহৎ একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।

  • পুরান মতে, মগধের শিশুনাগ বংশের রাজা কালাশােকের রাজসভায় রাজনাপিতের কাজ করত নন্দবংশের লােকজন। এই নন্দবংশের প্রধান ছিলেন মহাপদ্মনন্দ। মহাপনন্দের সাথে কালাশােকের মহিষীর প্রনয়ঘটিত সম্পর্ক স্থাপিত হয়। পরবর্তীতে কালাশােকের মহিষী এবং মহাপদ্মনন্দের ষড়যন্ত্রের ফলে কালাশােক এবং তাঁর দশ পুত্র নিহত হন এবং মগধের সিংহাসনে মহাপদ্মনন্দ আসীন হয়ে মগধে নন্দবংশের প্রতিষ্ঠা করেন।
  • মগধে এই বংশ আনুমানিক ৩৪৫ খ্রিস্টপূর্ব থেকে ৩২২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করে। এই বংশের রাজ্যসীমা পূর্বের বাংলা,পশ্চিমে পাঞ্জাব এবং দক্ষিনে বিন্ধ্যপর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল।
  • পুরানের মতে মহাপদ্মনন্দ ইক্ষাকু, পাঞ্চাল,কলিঙ্গ, অষ্মক, কাশী, কুরু ও শুরসেন প্রভৃতি রাজ্য ধ্বংস করে সমগ্র উত্তর ভারতে মগধের আধিপত্য প্রতিষ্ঠা করেন। তাঁর বিশাল ও শক্তিশালী সৈন্যবাহিনী ছিল।সেইজন্য তাঁকে ভারতের প্রথম সাম্রাজ্য  বিস্তারকারী বলে বর্ননা করা হয়৷ মহাপদ্মনন্দের পূর্বে আর কোনাে ভারতীয় নরপতি এতবড় সাম্রাজ্যের অধীশ্বর হতে পারেননি। পুরানে তাকে – ‘একরাট’ বা —  ‘একচ্ছত্র সম্রাট ‘ সর্বক্ষত্রান্ত্রক বা সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী বা সর্বক্ষত্রিয়ছেত্রা এবং দ্বিতীয় পরশুরাম বলে আখ্যায়িত করা হয়েছে। 
  • ডাঃ রাধাকুমুদ মুখােপাধ্যায়ের মতে, “মহাপদ্মনন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট।”
  • মহাপানন্দ দ্বারা প্রতিষ্ঠিত নন্দবংশকে পুরানে ‘নবনন্দ নামে আখ্যা দেওয়া হয়েছে। মহাপদ্মনন্দ সহ আট পুত্রকে নিয়ে এই নবনন্দ গঠিত হয়েছে।

ধননন্দ:-

মহাপদ্ম নন্দের পর তার আট পুত্র পর্যায়ক্রমে মগধের সিংহাসনে আসীন হন। কিন্তু এদের কেউই সুযােগ্য   শাসক ছিলেন না ৷ এদের সকলের সিংহাসন চ্যুতির সুযােগে ধননন্দ মগধের সিংহাসনে আরােহন করেন।

  • নন্দবংশের শেষ রাজা ধননন্দ এক সুবিশাল সাম্রাজ্য ও শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি ছিলেন। নন্দ -বংশের শেষ রাজা ধননন্দ এক সুবিশাল সাম্রাজ্য ও শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি ছিলেন। তিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন।
  • গ্রিক সাহিত্য ও পুরান মতে ধননন্দের রাজধানী ছিল পাটলিপুত্র।
  • পুরানে ধননন্দকে ‘ঐগ্রসৈন্য আখ্যা দেওয়া হয়েছে। কারন তার পিতা মহাপদ্মনন্দের নাম ছিল  ‘উগ্রসেন। সম্ভবত উগ্রসেন এর পুত্র হিসেবে ধননন্দকে পুরানে ঐগ্রসৈন্য নাম দেওয়া হয়েছে।
  • ধননন্দের আমলে গ্রীকবীর আলেকজান্ডার ৩২৭ খ্রীস্টপূর্বাব্দে ভারতে প্রবেশ করেন।
  • ধননন্দ গ্রীকদের কাছে ঐগ্রসৈন্য থেকে ‘আগ্রামেস উপাধিতে ভূষিত হন।
  • গ্রিক ঐতিহাসিকগনের বিবরন অনুযায়ী তাঁর সামরিক বাহিনীতে ২০০০০ অশ্বারােহী,দুলক্ষ পদাতিক-২০০০ রথ, ও ৩০০০ রণ হস্তি নিয়ে তার সেনা দল গঠিত ছিল। গ্রিক বিবরন থেকে জানা যায় যে,— বিপাশা নদীর পূর্বপাড়ে শক্তিশালী রাজা ধননন্দের সেনাবাহিনীর বহর দেখে আলেকজান্ডার সেখান থেকে ফিরে যান।
  • নন্দরা তাদের বিপুল ধন-সম্পদের জন্য বিখ্যাত ছিল। তারা সেচ প্রকল্পের ব্যবস্থা নিয়েছিল। সমগ্র সম্রাজ্য জুড়ে ব্যবসা করার আদর্শ পরিবেশ সৃস্টি করেছিল।
  • নন্দ বংশে নরপতিগন বহুসংখ্যক মন্ত্রীর সাহায্য নিয়ে রাজ্যশাসন করত৷ অর্থনৈতিক জোর-জুলুমের জন্য ধননন্দ জনপ্রিয়তা হারান এবং বিদ্রোহের সূচনা হয়।
  • আনুমানিক খ্রিস্টপর্ব ৩২৮ অব্দে ধননন্দের প্রধানমন্ত্রী কৌটিল্যর সহযােগীতায় চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ তথা নন্দবংশের উচ্ছেদ ঘটিয়ে মগধের সিংহাসন দখল করেন এবং মৌর্য বংশের সূচনা করেন।
Nanda Dynasty Map
নন্দ রাজবংশ সাম্রাজের ম্যাপ

উপসংহার:-

নন্দ রাজবংশ প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ ছিল, যারা খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে মগধ অঞ্চলে শাসন করেছিল। মহাপদ্মনন্দ এই বংশের প্রতিষ্ঠাতা এবং তিনিই প্রথম রাজা যিনি সমগ্র ভারতবর্ষে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। নন্দ শাসকরা অর্থ, সামরিক শক্তি এবং প্রশাসনিক দক্ষতায় অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। তবে, করের ভার এবং রাজাদের জনপ্রিয়তা হ্রাসের কারণে প্রজাদের মধ্যে অসন্তোষ জন্ম নেয়। অবশেষে চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশের পতন ঘটান এবং মৌর্য রাজবংশের সূচনা হয়।

সার্বিকভাবে, নন্দ রাজবংশ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও তাদের শাসন ব্যবস্থায় কিছু দুর্বলতা ছিল, যা তাদের পতনের কারণ হয়। ইতিহাসে তারা একটি সংযোগকারী অধ্যায় হিসেবে বিবেচিত, যারা মগধকে একীভূত করে পরবর্তী বৃহৎ সাম্রাজ্যের পথ প্রশস্ত করে।

তথ্যসূত্র:-

  • Thapar, Romila. — A History of India, Volume 1. Penguin Books, 2002.
  • Majumdar, R.C. — The History and Culture of the Indian People, Vol. II: The Age of Imperial Unity. Bharatiya Vidya Bhavan, 1951.
  • Singh, Upinder. — A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education, 2008.
  • Raychaudhuri, Hemchandra.– Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty. University of Calcutta, 1953.
  • Online Source

প্রশ্ন:– নন্দ বংশের শেষ শাসক কে ছিলেন ?

উত্তর:– ধনানন্দ (Dhana Nanda) ছিলেন শেষ নন্দ রাজা।

প্রশ্ন:– নন্দ রাজারা কোন বর্ণের বলে ধরা হয় ?

উত্তর:– অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন যে নন্দ রাজারা শূদ্র বর্ণের ছিলেন।

প্রশ্ন:– নন্দ রাজবংশের সময় অর্থনীতি কেমন ছিল ?

উত্তর:– তারা বিপুল পরিমাণ ধনসম্পদ ও কর সংগ্রহ করত; অর্থনীতিতে রাজ্য ছিল শক্তিশালী কিন্তু করব্যবস্থা কঠোর ছিল।

প্রশ্ন:– নন্দ রাজবংশের পতনের পর কোন রাজবংশ ক্ষমতায় আসে ?

উত্তর:– মৌর্য রাজবংশ, যার প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।

প্রশ্ন:– নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:– মহাপদ্মনন্দ (Mahapadma Nanda) ছিলেন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা।

Leave a Comment