ঋগ্বৈদিক যুগ (খ্রিস্টপূর্ব প্রায় 1500–1000) ভারতীয় ইতিহাসের প্রাচীনতম যুগগুলির একটি, যা মূলত ঋগ্বেদের উপর ভিত্তি করে চিহ্নিত করা হয়। এই যুগে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে এবং উত্তর-পশ্চিমাঞ্চলে বসতি স্থাপন করে কৃষিনির্ভর সমাজ গঠন করে। সমাজ ছিল গোত্রভিত্তিক এবং বিভিন্ন ‘জন’ বা জনগোষ্ঠীতে বিভক্ত।
রাজনৈতিকভাবে এই সময়ে রাজতন্ত্রের আদিম রূপ দেখা যায়। প্রতিটি গোত্র বা জনের নেতৃত্বে থাকতেন একজন রাজা, যিনি ছিলেন যুদ্ধ ও যজ্ঞকেন্দ্রিক সমাজের নেতা। তবে তার ক্ষমতা সীমিত ছিল এবং সিদ্ধান্ত গ্রহণে তিনি ‘সভা’ ও ‘সমিতি’ নামক দুটি গণপরিষদের উপর নির্ভর করতেন। এই সময়ের রাজনীতি ছিল ধর্ম, সমাজ ও যুদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা [The political situation of the Rik Vedic period.]( 1500-1000 BCE.)
পণ্ডিতরা বৈদিক যুগ কে দুই ভাগে বিভক্ত করেছেন– ঋগ বৈদিক যুগ (Rik Vedic Age) এবং পরবর্তী বৈদিক যুগ (Later Vedic Age)। মোটামুটি ভাবে ঋগ্-বৈদিক যুগের কালসীমা হল- খ্রিঃ পূঃ 1500 – 1000 খ্রিস্টপূর্বাব্দ। নিম্নে ঋগ-বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হল –
1.রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি
- ঋগ্বৈদিক যুগের পরিবার (family) ছিল সমাজের সর্বস্তর এবং এই পরিবারই ছিল রাষ্ট্রব্যবস্থার ভিত্তি। কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো ক্ল্যান বা গোষ্ঠী কয়েকটি প্লান নিয়ে গঠিত হতো ট্রাইব উপজাতি।
- ঋক বৈদিক যুগে এই ট্রাইব (Tribe) বা উপজাতি-ই ছিল সর্বোচ্চ রাজনৈতিক স্তর বা রাষ্ট্র। অন্যভাবে বলা যায় যে এ যুগের রাষ্ট্রব্যবস্থা ছিল উপজাতি- কেন্দ্রিক। এ যুগের উপজাতি ও উপজাতীয় রাষ্ট্রগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সৃঞ্জয়, অনু, পুরু, ভরত, যদু, দ্রুহু, ও তুর্বস প্রভৃতি।
2.রাজতন্ত্রের উৎপত্তি
- এই যুগে আর্য অনার্যদের মধ্যে যেমন সংঘর্ষ চলতো, তেমনি ভূমি ও গো- সম্পদের দখল নিয়েও বিভিন্ন আর্যগোষ্ঠীর মধ্যে অবিরাম সংঘর্ষ চলত। এক কথায় সামগ্রিক পরিস্থিতি ছিল বিশৃঙ্খলাপুর্ণ। এই অবস্থার, অবস্থান ঘটানো এবং যুদ্ধ জয়ের নেতৃত্ব দেওয়ার জন্য একজন যোগ্যতা সম্পন্ন ও শক্তিশালী নেতার প্রয়োজন দেখা দেয়। এইভাবেই ঋগ্বৈদিক সমাজে রাজতন্ত্রের উৎপত্তি ঘটে।
- ঋকবেদে রাজতন্ত্রের উৎপত্তি সম্পর্কে দেবতা ও অসুরদের সংঘর্ষ এবং যুদ্ধ জয়ের জন্য দেবতাদের রাজা নির্বাচনের কাহিনী বর্ণিত হয়েছে। ‘ঐতরেয় ব্রাহ্মণ’নামক গ্রন্থেও অনুরূপ কাহিনী বিবৃত হয়েছে।
- ডঃ রমিলা থাপার(Romila Thapar) বলেন যে — “ঋগ্বৈদিক রাজা ছিলেন মূলত সামরিক নেতা এবং তার রাজপদে থাকার প্রধান শর্তই ছিল যুদ্ধ জয় ও নিজ গোষ্ঠীকে রক্ষা করা।”
- উইল ডুরান্ট বলেন যে — “it was war that makes the chief, the king and the state among the Aryans”
3.বিভিন্ন শাসনতান্ত্রিক স্তর
- ঋকবেদে কিছু শাসনতান্ত্রিক বিভাগের উল্লেখ আছে যথা– গ্রাম, বিশ, জন।
- পরিবার ছিল এই যুগের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি এবং সর্বনিম্ন রাজনৈতিক স্তর। পরিবারকে বলা হত কুল এবং এই কুলের প্রধান বা পরিবারের প্রাচীনতম পুরুষটিকে বলা হত ‘কুলপ’ বা ‘কলপতি’।
- কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম এবং গ্রামের প্রধান কে বলা হত গ্রামণী। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিশ এবং তার প্রধান কে বলা হতো বিশপতি।
- জন- এর প্রধান কে বলা হত গোপ। জন ও বিশ এরমধ্যে সম্পর্ক নির্ণয় করা দুরূহ— তবে মনে হয় যে জন হল বিশ এর চেয়ে বড় শাসনতান্ত্রিক স্তর এবং তা একটি রাষ্ট্রের সমকক্ষ।
4.রাষ্ট্রের আয়তন
- এই যুগে সাধারণত রাষ্ট্রের আয়তন ছিল ক্ষুদ্র। অনেক সময় একটি গ্রাম নিয়েও একটি রাষ্ট্র গঠিত হতো।
- এই যুগের শেষ দিকে বৃহৎ রাষ্ট্রের উৎপত্তি পরিলক্ষিত হতে থাকে এবং রাজারা— ‘সম্রাট’, ‘একরাট’, ‘বিরাট’, ‘বিশ্বস্য ভুবনেস্য রাজা’, বা ‘বিশ্ব ভুবনের রাজা’ প্রভৃতি উপাধি ধারণ করতে থাকেন।
5.বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা
- রাজতন্ত্র ছিল সাধারণভাবে প্রচলিত শাসনব্যবস্থা এবং রাজাকে বলা হতো ‘রাজন’। রাজতন্ত্র সাধারণত বংশানুক্রমিক ছিল, তবে প্রয়োজনে জনসাধারণ বা ‘বিশ’ রাজা মনোনয়ন করতে পারত।
- ডঃ গেল্ডনার (Geldnar) মনে করেন যে– “সে যুগের জনসাধারণ রাজা নির্বাচন করত না, তবে নতুন রাজাকে জনসাধারণের সমর্থন লাভ করতে হতো।”
- রাজতন্ত্রের পাশাপাশি কিছু অরাজতন্ত্রী রাজ্য ছিল। ঋকবেদে গণ বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের উল্লেখ আছে। এর শাসকদের গণপতি বা জ্যেষ্ঠ বলা হত।
- আবার কোন কোন গোষ্ঠীর মুষ্ঠিমেয়ও নেতা যৌথভাবে শাসন কার্য পরিচালনা করতেন এবং তারা জনগণ কর্তৃক নির্বাচিত হতেন এইগুলিকে অভিজাতন্ত্র বা ‘মুষ্টিমেয়তন্ত্র’ বলা হত।
6.রাজার ক্ষমতা ও দায়িত্ব
- সমাজ ও রাষ্ট্রে রাজা বিশিষ্ট স্থানের অধিকারী ছিলেন। তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী ও নিরন্ষ্কুশ ক্ষমতার অধিকারী। তিনি উজ্জ্বল পোশাক পড়তেন, বড়ো বাড়িতে থাকতেন এবং অভিষেকের মাধ্যমে সিংহাসনে বসতে।
- রাজার প্রধান কাজ ছিল বহিঃশত্রুর আক্রমণ ও অভ্যন্তরীণ শত্রুদের হাত থেকে প্রজা বর্গের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা। এছাড়া তাকে শাসন কার্য পরিচালনা, যুদ্ধ পরিচালনা, ধর্ম রক্ষা, প্রভৃতি কাজ করতে হতো। তাকে যুদ্ধ যেতে হতো এবং যুদ্ধ জয়-ই ছিল সিংহাসনের উপর তার অধিকারের শর্ত।
- ঋগ্বৈদিক যুগের রাজার সঙ্গে মেসোপটেমিয়া সুমের বা ব্যাবিলনের রাজার কিছু মৌলিক পার্থক্য ছিল, মেসোপটেমিয়ার রাজা ছিলেন দেশের প্রধান প্রশাসক ও প্রধান পুরোহিত। অপরদিকে ঋক বৈদিক যুগের রাজার দায়িত্ব ছিল সামরিক ও প্রশাসনিক। যাগ-যজ্ঞ ও ধর্মীয় কাজে তিনি ছিলেন পৃষ্ঠপোষক মাত্র। এ কাজের প্রধান ছিলেন পুরোহিত।

7.সভা ও সমিতি
- রাজা সর্বশক্তিমান হলেও কখনোই স্বৈরাচারী ছিলেন না। তাকে সর্ব বিষয়ে 1) সভা ও 2) সমিতি নামে দুটি প্রতিষ্ঠানের মতামত নিয়ে চলতে হতো।
- এদের গঠন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তৃত এবং স্পষ্ট বর্ণনা না মিললেও মনে করা হয় যে- সভা ছিল বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানবৃদ্ধদের প্রতিষ্ঠান এখানে মহিলাদের প্রবেশাধিকার ছিল না। সমিতি-র অধিবেশনে গোষ্ঠীর সকল স্বাধীন মানুষই যোগ দিতেন।
- ডঃ রোমিলা থাপার (Romila Thapar) বলেন যে— “এমন বহু উপজাতি গোষ্ঠী ছিল, যাদের কোন রাজা ছিল না। সেক্ষেত্রে উল্লেখিত সংস্থা দুটি শাসন কার্য পরিচালনা করত। সমিতির অধিবেশনে উপস্থিত থাকা রাজার অন্যতম কর্তব্য বলে বিবেচিত হতো। রাজা সর্বদা তার বগ্মিতা দ্বারা সমিতির সিদ্ধান্তকে প্রবাহিত করার চেষ্টা করতেন।”
- ডঃ এ এস অল্টেকর ( A S Alteckar )বলেন যে— “প্রথম দিকে সমিতির ক্ষমতা ছিল সীমাহীন এবং তার সিদ্ধান্ত অনুসারে রাজা কে শাসনকার্য পরিচালনা করতে হতো। সমিতির বিরোধিতা রাজার জীবনকে অতিষ্ঠ করে তুলতো।”
8.রাজ কর্মচারীগণ
- রাজা কে শাসনকার্যে সাহায্য করতেন ‘পুরোহিত’ ‘সেনানি’ ‘ব্রজপতি’ ‘গ্রামোণী’ ‘গুপ্তচর’ (‘স্পশ’) ‘দূত’ প্রভৃতি কর্মচারীরা।
- সমাজ ধর্ম রাষ্ট্রীয় কার্যে পুরোহিতের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
- পুরোহিতের পরেই ছিল সেনানি বা প্রধান সেনাপতির স্থান তার কাজ ছিল যুদ্ধকালে রাজা কে সাহায্য করা শান্তির সময় তাকে অসামরিক কাজকর্ম করতে হতো।
- গ্রামীনে ছিলেন গ্রামের শাসনকর্তা।
- ব্রজপতি গোচারণভূমি দেখাশোনা করতেন।
- গুপ্তচরেরা রাজাকে রাজ্যের নানা বিষয়ে অবহিত করতেন
- দূত কূটনৈতিক কাজে রাজা কে সাহায্য করত।
9.সামরিক সংগঠন
- সেনাবাহিনীর তিনটি অঙ্গ ছিল– 1)পদাতিক 2)অশ্বারোহী ও 3)রথারোহী বাহিনী। এ যুগে কোন স্থায়ী সেনাবাহিনী ছিল না।
- প্রয়োজনে একটি গোষ্ঠীর সব পুরুষই যুদ্ধযাত্রা করত। মেয়েরাও যুদ্ধে অংশ নিত ।
- যুদ্ধাস্ত্র হিসেবে — তীর- ধনুক, বললাম, তলোয়া্র,কুঠার, ঢাল, বর্ম, শিরস্থাণ, প্রভৃতি ব্যবহৃত হতো। যুদ্ধাস্ত্র গুলি ছিল লৌহ নির্মিত।
- অশ্বের প্রচলন ছিল। সামরিক বাহিনীর অঙ্গ হিসেবে হাতির কোন উল্লেখ নেই। ঋকবেদে “পুরচরিষ্ণু’ বা চলমান দুর্গের উল্লেখ আছে এবং এখান থেকে তীর ও রথমুশল ছোড়া হত।
- সামরিক কর্মে নিযুক্ত ব্যক্তিদের অসামরিক কাজেও করতে হত।
10.কর ব্যবস্থা
- ঋক বৈদিক যুগে কোনও নিয়মিত কর ব্যবস্থা করে ওঠেনি।
- রাজার আয়ের উৎস ছিল ‘বলি’। ‘বলি’ কোন কর নয় — দান, প্রণামি বা উপহার।
- প্রথমে বিশেষ বিশেষ সব অনুষ্ঠানে রাজা কে ‘বলি’ পাঠানো হতো। এতে বাধ্যবাধকতা ছিল না সম্পূর্ণ স্বেচ্ছায় পাঠানো হতো। পরে এই দান নিয়মিত ও আবশ্যিক হয়ে দাঁড়ায়।
11.বিচার ব্যবস্থা
- পুরোহিত ও অন্যান্য কর্মচারীর সাহায্য নিয়ে রাজা বিচার- কার্য পরিচালনা করতেন।
- অপরাধীকে ধরে আনার জন্য পুলিশ ছিল— তাদের ‘উগ্র’ বলা হত।
- পরস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো ‘মধ্যমাসি’ ।
- গ্রামে বিচারকের কাজ করতেন ‘গ্রাম্যবাদিন’ ।
- রক্তপাতজনিত অপরাধের শাস্তি ছিল ‘শতদায়’ বা একশো টি গরু।
উপসংহার
ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক পরিস্থিতি ছিল মূলত গোত্রভিত্তিক ও সামন্ততান্ত্রিক। এই সময়ে রাজ্যব্যবস্থা পুরোপুরি গঠিত না হলেও “জন”, “বিশ”, ও “জনপদ” ইত্যাদি ধারণার বিকাশ দেখা যায়। রাজা ছিলেন নির্বাচিত অথবা বংশানুক্রমে ক্ষমতায় আসা নেতা, যার প্রধান কাজ ছিল জনগণের সুরক্ষা নিশ্চিত করা ও যজ্ঞ পরিচালনা করা। রাজাকে সহায়তা করত সভা ও সমিতি নামে দুটি গুরুত্বপূর্ণ পরিষদ। এই রাজনৈতিক ব্যবস্থায় গণতান্ত্রিক চেতনার কিছু প্রাথমিক লক্ষণও দেখা যায়, যেমন – রাজা নির্বাচনের ধারা ও জনগণের অংশগ্রহণ। সামগ্রিকভাবে ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ছিল একটি সমাজ থেকে রাষ্ট্রে উত্তরণের সূচনা পর্যায়।
তথ্যসূত্র (Source)
- “History of Ancient India” – R.S. Sharma
- “Early India: From the Origins to AD 1300” – Romila Thapar
- “The Vedic Age” – Published by the Bharatiya Vidya Bhavan
- “Ancient Indian History and Civilization” – Sailendra Nath Sen
- Online source
প্রশ্ন-ঋগ্বৈদিক যুগে রাজনৈতিক সংগঠনের সর্বনিম্ন একক কী ছিল ?
উত্তর- ঋগ্বৈদিক যুগে রাজনৈতিক সংগঠনের সর্বনিম্ন একক ছিল কুল বা পরিবার।
প্রশ্ন-ঋগ্বৈদিক যুগে রাজার ভূমিকা কী ছিল ?
উত্তর- ঋগ্বৈদিক যুগে রাজা ছিল যোদ্ধা, বিচারক ও জনগণের রক্ষক। তিনি ধর্মীয় আচারেও নেতৃত্ব দিতেন।
প্রশ্ন-‘জন’ ও ‘বিশ’ শব্দ দুটি কী বোঝায় ?
উত্তর- ‘জন’ ছিল একটি বৃহৎ গোত্রভিত্তিক জনসমষ্টি এবং ‘বিশ’ ছিল একাধিক পরিবার বা গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি সম্প্রদায়।
প্রশ্ন-ঋগ্বৈদিক যুগে রাজা কীভাবে নির্বাচিত হতেন ?
উত্তর- রাজা বংশানুক্রমে শাসক না হয়ে সভা ও সমিতির মাধ্যমে নির্বাচিত হতেন।
প্রশ্ন-সভা’ ও ‘সমিতি’ কী ?
উত্তর- সভা ও সমিতি ছিল ঋগ্বৈদিক যুগের দুটি গণপরিষদ। সভা ছিল প্রবীণদের পরামর্শদাতা পরিষদ এবং সমিতি ছিল জনপ্রতিনিধি ও রাজনীতি নির্ধারক পরিষদ।







