হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে আলোচনা।[Reign of Harshavardhana]

হর্ষ ছিল রাজা হর্ষবর্ধনের অপর নাম। হর্ষবর্ধনের জন্ম 590 খ্রিস্টাব্দে। তাঁর পিতা ছিলেন প্রভাকর বর্ধন, যিনি পুষ্যভূতি বা বর্ধন রাজবংশের শাসক ছিলেন। খ্রিষ্টীয় 606 অব্দে জৈষ্ঠভ্রাতা রাজ্যবর্ধনের মৃত্যুর পর রাজ্যের আমাত্যগণের যুবরাজ হর্ষবর্ধন মাত্র 16 বছর বয়সে থানেশ্বরের সিংহাসনে আরােহণ করেন। অন্যদিকে কনৌজরাজ তথা ভগ্নিপতি গ্রহবর্মনের মৃত্যুর পর সেখানকার আমাত্যদের অনুরােধে কনৌজের শূন্য সিংহাসনে অধিষ্ঠিত হন।

সিংহাসনে আরােহণের ঘটনাকে স্মরণীয় রাখতে হর্ষবর্ধন 606 খ্রিষ্টাব্দে হর্ষাব্দ’—নামে এক নতুন সম্বৎ চালু করেছিলেন। থানেশ্বর ও কনৌজের রাজ্যদুটিকে সংযুক্ত করে হর্ষবর্ধন গাঙ্গেয় উপত্যকায় এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি থানেশ্বর থেকে কনৌজে রাজধানী স্থানান্তরিত করে কনৌজকে উত্তরভারতের রাজনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত করেছিলেন।

Table of Contents

হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে আলোচনা।[Reign of Harshavardhana]

হর্ষ সম্বন্ধে জানার প্রধান ঐতিহাসিক উপাদান হল তার সভাকবি বাণভট্ট রচিত হর্ষচরিত ও চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ-এর ‘সি-ইউ-কি’ বিবরণী এবং চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহােল লিপি।

এছাড়া তার নিজের কতকগুলি লিপি ছিল। যেমন—বাঁশখেরা তাম্রপট, নালন্দা সিল, সােনাপৎ তাম্রপট্ট, মধুবনী তাম্রপট্ট প্রভৃতি। এগুলি থেকে হর্ষের রাজ্যবিস্তার, সাম্রাজ্যসীমা ও শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায়।

1.সামরিক অভিযানসমূহ:-

  • হর্ষের সামরিক অভিযানসমূহ মােটামুটি চারটি শক্তির বিরুদ্ধে পরিচালিত হয় যথা- 1) চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, 2) বলভী ও গুর্জরের শাসকবৃন্দ, 3) সিন্ধু এবং 4) পূর্বদিকের দেশসমূহ, যেমন – মগধ, গৌড়, ওড্র ও কঙ্গোদ।

2.শশাঙ্কের বিরুদ্ধে অভিযান :-

  • সিংহাসনে আরােহণ করে হর্ষবর্ধন প্রথমেই ভগ্নি রাজ্যশ্রীকে উদ্ধার করেন। কথিত আছে যে, স্বামীহারা রাজ্যশ্রী যখন গভীর হতাশায় বিন্ধ্য পর্বতের নিকটবর্তী অরণ্যে অগ্নিকুন্ডে প্রাণ বিসর্জন দিতে উদ্যত, সেই মুহূর্তে হর্ষবর্ধন তাকে উদ্ধার করেন।
  • এরপর তিনি কামরূপরাজ ভাস্করবর্মনের সঙ্গে মিত্রতাবদ্ধ জৈষ্ঠভ্রাতা রাজ্যবর্ধন এবং ভগ্নিপতি গ্রহবর্মনের অন্যতম হত্যাকারী গৌড়রাজ শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। কিন্তু শশাঙ্কের সঙ্গে হর্ষের যুদ্ধের বিস্তৃত বিবরণ পাওয়া যায় না।
  • বাণভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থ থেকে জানা যায় যে, গৌড়রাজ শশাঙ্কের বিরুদ্ধেই হর্ষবর্ধনের প্রথম সামরিক অভিয়ান শুরু হয়েছিল। কিন্তু তিনি এই অভিযানের সাফল্য নিয়ে কিছু লিখে যান নি।
  • হিউয়েন-সাং-এর বিবরণ থেকে জানা যায় যে, শশাঙ্ক তার মৃত্যুকাল অর্থাৎ 637 খ্রিষ্টাব্দ পর্যন্ত মগধের ওপর আধিপত্য বজায় রাখতে পেরেছিলেন। তাই অনুমান করা হয় যে, 637 খ্রিষ্টাব্দের পর হর্ষ বঙ্গ অভিযান করে তা নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। আর্যমঞ্জুশ্রী মূলকল্পে হর্ষবর্ধন কতৃক শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ অধিকারের কথা উল্লিখিত হয়েছে।

3.হর্ষের রাজ্যবিস্তার :-

  • রাজ্যজয়ের দ্বারা হর্ষবর্ধন উত্তর ভারতের বিশাল অঞ্চলে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেন। তিনি ওড়িশার বিরুদ্ধে অভিযান চালিয়ে গঞ্জামকে নিজ সাম্রাজ্যভুক্ত করেন। মনে করা হয়, শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন মগধ, গৌড়, ওড়িশা এবং কঙ্গোদ অধিকার করেন। জনৈক চৈনিক লেখকের মতে, তিনি 641 খ্রিষ্টাব্দে মগধরাজ’ উপাধি গ্রহণ করেন।
  • পশ্চিম ভারতে হর্ষবর্ধন সৌরাষ্ট্রের বলভীরাজ দ্বিতীয় ধ্রুবসেনকে দ্বিতীয় ধ্রুবসেনের সঙ্গে নিজ কন্যার বিবাহ দিয়েআত্মীয়তার সম্পর্ক গড়ে তােলেন। হর্ষ সিন্ধুদেশ ও কাশ্মীরের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালালেও এর ফলাফলসহ বিস্তৃত বিবরণ সম্পর্কে কিছুই জানা যায় না।
  • সম্ভবত হর্ষবর্ধন পক্ষে সিন্ধু অধিকার করা সম্ভব হয় নি। অন্যদিকে বাণভট্ট লিখেছেন যে, হর্ষ তুষারাবৃত দুর্গম অঞ্চল থেকে কর সংগ্রহ করেছিলেন। এই বর্ণনা থেকে ডক্টর রাধাকুমুদ মাখুজী অনুমান করেছেন যে, এই অঞ্চলটি হল কাশ্মীর অথবা নেপাল এবং এই অঞ্চলটি হর্ষবর্ধনের রাজ্যভুক্ত ছিল। কিন্তু কলহণ রচিত রাজতরঙ্গিণী গ্রন্থে এর কোনাে ইঙ্গিত পাওয়া যায় নি।
  • অন্যদিকে নেপালের কোনাে কোনাে অংশে ‘হর্ষা’ প্রচলিত ছিল—এই তথ্যের ভিত্তিতে ভগবান লাল ইন্দ্রজীর মতে, নেপাল হর্ষবর্ধনে রাজ্যভুক্ত ছিল। কিন্তু বাণভট্ট সম্ভবতঃ পার্বত্য অঞ্চল বলতে গাড়ােয়াল ও কুমায়ুন অঞ্চলের প্রতি নির্দেশ করেছেন।

4.হর্ষ-পুলকেশী সংঘাত :-

  • দক্ষিণ ভারতের চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে হর্ষবর্ধনের যুদ্ধ এক বিশেষ উল্লেখযােগ্য ঘটনা।
  • তিনি 634 খ্রিষ্টাব্দে এক বিশাল সেনাবাহিনী এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সুদক্ষ সেনাপতিদের সঙ্গে নিয়ে দক্ষিণ ভারত জয়ে অগ্রসর হন। কিন্তু তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে শােচনীয়ভাবে পরাজিত হন। ফলে তার দক্ষিণ ভারত জয়ের স্বপ্ন বিফলে যায়। সম্ভবতঃ নর্মদা নদীর উপকূলেই এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।
  • দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবীকীর্তি রচিত ‘আইহােল প্রশস্থি’ তে হর্ষবর্ধনকে সকলােত্তরপথনাথ’ বলা হয়েছে।

5.রাজ্যসীমা :-

  • হর্ষবর্ধনকে উত্তর ভারতের সার্বভৌম রাজা হিসাবে স্বীকার করা হলেও একথা অনস্বীকার্য যে, সমগ্র উত্তর ভারতে তিনি সাম্রাজ্য বিস্তার করতে পারেন নি।
  • ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে, থানেশ্বর ও কনৌজ ছাড়া পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও ওড়িশা হর্ষের সাম্রাজ্যভুক্ত ছিল। এই জন্য হর্ষবর্ধনকে ‘পঞভারতের অধিপতি’ বলে অভিহিত করা হয়। কিন্তু কাশ্মীর, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, রাজপুতানা, নেপাল ও কামরূপ হর্ষবর্ধনের সাম্রাজ্যভুক্ত ছিল না বলে ডক্টর কে. এম. পানির মতপ্রকাশ করেছেন। সুতরাং হর্ষবর্ধনকে প্রাচীন যুগের শেষ সাম্রাজ্য স্নষ্ঠা ও দিগ্বিজয়ী বীর বলা যায় না। তথাপি তার রাজত্বকাল ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রূপে বিবেচিত হয়।
  • গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে প্রথম এক শতককাল পর্যন্ত যে রাজনৈতিক অনৈক্য, অনিশ্চিয়তা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, হর্ষবর্ধন সেই অবস্থার অবসান ঘটিয়ে উত্তর ভারতের রাজনৈতিক অখন্ডতা বহুলাংশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন।

6.শাসনব্যবস্থা :-

  • হর্ষবর্ধন ছিলেন একজন প্রজাকল্যানকামী স্বৈরাচারী শাসক। শাসনব্যবস্থার মূল কেন্দ্রে ছিলেন রাজা স্বয়ং।
  • হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আগত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তার সি-য়ু-কি’ গ্রন্থে হর্ষের শাসনব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন।
  • হিউয়েন-সাং এর বিবরণ থেকে জানা যায়, রাজা স্বয়ং রাজ্যমধ্যে পরিভ্রমণ করে শাসন সংক্রান্ত ব্যাপারে তত্ত্বাবধান করতেন। শাসনকার্য রাজার ব্যক্তিগত ব্যাপার হলেও হর্ষের শাসনব্যবস্থা মৌর্যদেরমতাে আমলাতান্ত্রিক ছিল না।
  • রাজা একটি মন্ত্রিপরিষদের সাহায্যে রাজকার্য পরিচালনা করতেন। রাজা নির্বাচন ও পররাষ্ট্রনীতি নির্ধারণে এই মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
  • রাজ্য শাসনের ক্ষেত্রে হর্ষ গুপ্ত সম্রাটদের নীতিই অনুসরণ করেছিলেন। কিন্তু তার শাসনব্যবস্থায় সামন্ততন্ত্র ও বিকেন্দ্রীকরণের সমন্বয় দেখা যায়।
Harshavardhana empire map
হর্ষবর্ধন সাম্রাজ্যের মানচিত্র

7.রাজকর্মচারীবৃন্দ :-

  • সুষ্ঠ ভাবে শাসন কার্য পরিচালনার জন্য হর্ষবর্ধন বিভিন্ন বিভাগে বহু উচ্চপদস্থ রাজকর্মচারী নিয়ােগ করতেন।
  • এদের মধ্যে উল্লেখযোেগ্য ছিলেন— * “অবন্তি’ বা পররাষ্ট্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী, * সিংহনাদ’ বা প্রধান সেনাপতি, * কুন্তল’ বা অশ্ববাহিনীর প্রধান, * মহাসামন্ত’,* ‘মহারাজা’, *‘কুমারামাত্য’, *‘উপরিক’, *‘বিষয়পতি’, প্রমুখ। কুমারামাত্যদের মধ্য থেকে মন্ত্রী, সচিব, জেলার কর্মচারীগণ নিযুক্ত হতেন। রাজ কর্মচারীরা নগদ বেতনের পরিবর্তে ভূ-সম্পত্তি ভােগ করতেন।

8.প্রাদেশিক প্রশাসন :-

  • মৌর্য ও গুপ্ত শাসনব্যবস্থার মতাে হর্ষবর্ধন তাঁর সাম্রাজ্যকে কয়েকটি ‘ভুক্তি বা প্রদেশে ভাগ করেছিলেন। তবে প্রদেশগুলির সংখ্যা নির্দিষ্ট কত ছিল তা জানা যায় না।
  • ভুক্তি বা প্রদেশগুলি একাধিক বিষয় বা জেলায় বিভক্ত ছিল। শাসনবিভাগের সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। গ্রামের শাসনভার গ্রামীক নামক কর্মচারীর ওপর ন্যস্ত ছিল। তাকে সাহায্য করতেন করণিক’ নামক কর্মচারী।
  • উপরিক (Uparika): প্রদেশের প্রধান কর্মকর্তা, রাজা কর্তৃক নিযুক্ত।
  • বিশয়পতি (Vishayapati): জেলার প্রশাসক, তিনি বিচার, রাজস্ব আদায় ও শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন।
  • গ্রামিক (Gramik): গ্রামের প্রধান, স্থানীয় সমস্যা ও প্রশাসনের কাজ পরিচালনা করতেন।

9.রাজস্ব বিভাগ :-

  • হর্ষবর্ধনের রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমিরাজস্ব। ভূমিরাজস্ব বলি’, ‘ভাগ’—এই দুই ভাগে আদায় করা হত। উৎপাদিত শস্যের একষষ্ঠাংশ রাজকর নির্ধারিত হত।
  • কৃষক ও বণিকদের কাছ থেকে নগদে বা স্বর্ণে হিরণ্য’ নামক কর আদায় করা হত। এছাড়া রাজার নিজস্ব ভূসম্পত্তির উল্লেখ পাওয়া যায়।
  • হিউয়েন সাং-এর বিবরণ থেকে জানা যায়, রাজার নিজস্ব ভূসম্পত্তি চার ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগের আয় রাজ্য শাসনে, দ্বিতীয় ভাগের আয় রাজকর্মচারীদের ভরণপােষণে, তৃতীয় ভাগের আয় গুণী ব্যক্তিদের ভরণপােষণে এবং চতুর্থ ভাগের আয় ধর্মকর্মে ব্যয় হত।
  • রাজকর্মচারীদের বেতন ও পুরস্কার হিসাবে ভূমিদান করার সামন্ততান্ত্রিক প্রথা হর্ষবর্ধনই চালু করেছিলেন বলে ডক্টর রামশরণ শর্মা মত প্রকাশ করেছেন।

10.বিচার বিভাগ :-

  • হর্ষবর্ধনের বিচার ব্যবস্থায় দণ্ডবিধি ছিল খুব কঠোর। সাধারণ অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং গুরুতর অপরাধের জন্য অঙ্গচ্ছেদনের ব্যবস্থা ছিল। অনেক সময় অপরাধ নির্ণয়ের জন্য অগ্নি, জল, তুলাদণ্ড প্রভৃতি দৈব পরীক্ষার প্রথা প্রচলিত ছিল।
  • কিন্তু দণ্ডবিধির কঠোরতা সত্ত্বেও হর্ষবর্ধনের আমলে গুপ্ত যুগ অপেক্ষা অপরাধের সংখ্যা বেশি ছিল। দস্যু-তস্করের উপদ্রব নিত্য নৈমত্তিক হয়ে উঠেছিল।
  • হিউয়েন সাং নিজে তার বিবরণে একাধিকবার দস্যুদের দ্বারা নিগৃহীত হওয়ার অভিজ্ঞতার উল্লেখ করেছেন।

11.সামরিক বিভাগ :-

  • হর্ষবর্ধনের সামরিক বিভাগ 1) পদাতিক,2) অশ্বারােহী, 3) হস্তী ও 4) রথারােহী—এই চার ভাগে ভাগ করেছেন। তিনি তার অশ্ববাহিনীর প্রয়ােজনীয় অশ্ব সিন্ধু, পারস্য ও কম্বােজ থেকে সংগ্রহ করতেন।
  • বলা হয়ে থাকে যে, হর্যের বাহিনীতে এক লক্ষ ঘােড়া এবং ষাট হাজার হাতি ছিল। যুদ্ধের সময় প্রত্যেকে সামন্তরাজা রাজাকে সৈন্য ও ঘােড়া পাঠাতেন।
  • সাধারণ সৈনিকগণ ‘চত’ ও ‘ভট’ নামে পরিচিত ছিল। অশ্ববাহিনীর উচ্চপদস্থ কর্মচারীগণ বৃহদশ্বর’ নামে পরিচিত ছিলেন। পদাতিক বাহিনীর উচ্চপদস্থ কর্মচারীগণ বলাধিকৃত’ ও ‘মহাবলাধিকৃত’ নামে পরিচিত ছিলেন।

12.ধর্মীয় উদারতা:-

  • হর্ষবর্ধন প্রারম্ভিক জীবনে শৈব ছিলেন, পরবর্তীকালে গ্রহণ করেন।
  • তিনি একাধিক সংঘারাম প্রতিষ্ঠা করেন। তিনি জীবহত্যা নিষিদ্ধ করেন। বৌদ্ধধর্মের প্রতি অনুরাগ ও শ্রদ্ধা প্রদর্শিত হলেও প্রয়াণের পঞ্চবার্ষিকী মেলায় হর্ষবর্ধন ধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরেন।
  • প্রতি পাঁচ বছর অন্তর এই মেলায় বহু ধর্মের অগণিত মানুষের আগমন ঘটত। বুদ্ধ, সূর্য ও শিবের উপাসনা করা হত, বৌদ্ধভিক্ষু ও ব্রাক্ষ্মণদের দান করা হত, হর্ষবর্ধন নিজের সকল অলংকার ও পরিধেয় রাজবস্ত্রটিও দান করে সাধারণ পােশাকে রাজধানীতে ফেরেন। এই সম্মেলন মহামােক্ষ পরিষদ নামে খ্যাত।

উপসংহার:-

হর্ষবর্ধনের প্রশাসন ছিল একটি দক্ষ ও কার্যকর কাঠামোর অধীন। তিনি শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর প্রশাসনিক দক্ষতা ভারতীয় প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

ব্যক্তিত্ব প্রতিভাসম্পন্ন, সমরকুশল নায়ক হর্ষবর্ধন সর্বদা সফলভাবে সামরিক প্রতিভা ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিতে না পারলেও সামগ্রিকভাবে বিজেতা, প্রজাহিতৈষশাসক,হিসাবে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ নরপতির আসনে অন্যতম দাবিদার।

তথ্যসূত্র (Source)

  • Boyd,Brian.(2017)”Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism. Annual Review of Anthropology 46.1,299—316.Print.
  • Allaby. R.G.(2016) “Evolution.”Encyclopedia Biology”.Ed. Kliman, Richard M. Oxford Academic Press,19—23.
  • Online Source

প্রশ্ন – হর্ষবর্ধনের উপাধি কি ছিল ?

উত্তর – হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। হর্ষবর্ধনের রাজত্বকালে এই শিলাদিত্য উপাধি বহুল ব্যবহৃত হতো।

প্রশ্ন – হর্ষবর্ধন কোথাকার রাজা ছিলেন ?

উত্তর – হর্ষবর্ধন থানেশ্বরের রাজা ছিলেন।

প্রশ্ন – হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?

উত্তর – সম্রাট হর্ষবর্ধন অনুমানিক 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।

প্রশ্ন – রাজা শশাঙ্ক, যার বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনি কোন রাজ্যের শাসক ছিলেন ?

উত্তর – গৌড় ।

প্রশ্ন – সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধনের সাম্রাজ্যের রাজধানী কি ছিল ?

উত্তর – কনৌজ।

Leave a Comment