সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি এবং বিন্দুসারের পুত্র।
বিন্দুসারের মৃত্যুর পর রাধাগুপ্তের (বিন্দুসারের প্রধান মন্ত্রী) সাহায্যে ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে অশোক মগদের সিংহাসনে বসেন এবং ঐ পদে তিনি ২৩২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিলেন। অশোক কথার অর্থ বিষণ্ণতা বঞ্চিত। বিন্দুসারের মৃত্যুর সময় উজ্জয়নীর শাসক ছিলেন অশোক। অশোকের পিতা ছিলেন বিন্দুসার এবং মাতা ছিলেন সুভদ্রাঙ্গিনী বা ধম্ম। অশোক বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। অশোকের স্ত্রী ছিলেন পাঁচ জন। তারা হলেন– ১. অসন্ধিমিত্রা ২. দেবী ৩.কারুবকী ৪. পদ্মাবতী ৫. তিষ্যরক্ষা। অশোকের তিন পুত্র এবং দুই কন্যার নাম পাওয়া যায়। তিন পুত্র হলেন– মহেন্দ্র তিবল বা তিবর এবং কুণাল। দুই কন্যা হলেন– সংঘমিত্রা এবং চারুমতি।
সম্রাট অশোকের রাজ্য অভিষেক হয় ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে। তিনি “দেবানাংপ্রিয় প্রিয়দর্শী” উপাধি নিয়েছিলেন। এটি জানা যায় তার দ্বাদশ এবং ত্রয়োদশ শিলালিপি থেকে “দেবানাংপ্রিয়” কথার অর্থ দেবতার ভক্ত এবং “প্রিয়দর্শী” কথার অর্থ হল দেবতার মত সুন্দর এছাড়াও “দেবানাংপ্রিয় প্রিয়দর্শী” উপাধি টি রুমিন্দেই শিলালিপি, নীগলিবা শিলালিপি এবং গিরনার শিলালিপিতেও উল্লেখ আছে। অশোকের রুমিন্দেই স্তম্ভলিপি ১৮৯৬ সালে অধ্যাপক ফিউরর আবিষ্কার করেন।
অশোকের সাম্রাজ্য
অশোক ছিলেন মৌর্য রাজবংশের তৃতীয় সম্রাট। মৌর্য সাম্রাজ্যে তিনজন গুরুত্বপূর্ণ সম্রাট ছিলেন – চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসারা এবং অশোক। অশোকের সাম্রাজ্য সংক্ষেপে নিম্নরূপ—
- অশোক ২৬৮ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৩২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত (তামিলনাড়ু ও কেরালার কিছু অংশ বাদে) সমগ্র ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন।
- অশোক চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তার করেছিলেন।
- এটি পূর্বে বর্তমান বাংলাদেশ থেকে পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল।
- অশোকের সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র (বর্তমান পাটনা)।
- অশোক কর্তৃক নির্মিত সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী ছিল তক্ষশীলা (পরবর্তীতে তক্ষশীলা) এবং উজ্জয়িনী।
অশোকের শাসনব্যবস্থা ছিল খুবই উন্নত ও মানবিক। মানবতার পথিক হিসেবে সম্রাট অশোক ইতিহাসের স্মরণীয় হয়ে আছে মৌর্য বংশের এই মহান সন্তান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অভিনব নীতি গ্রহণ করে ছিলেন যা যুগ যুগ ধরে পৃথিবীর শাসনতান্ত্রিক আদর্শ উন্নয়নের সহায়ক হিসেবে বিবেচ্য।
কেন্দ্রীয় শাসনব্যবস্থা
অশোকের শাসনে সম্রাটই ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রাজধানী থেকে পুরো সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা হতো। মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মচারীরা তাঁকে প্রশাসনে সহায়তা করতেন।
অশোক ছিলেন প্রশাসন, বিচার ও সামরিক বিভাগের সর্বোচ্চ প্রধান। তিনি আইন প্রণয়ন, বিচার কার্য এবং সাম্রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন।
সম্রাটকে সাহায্য করার জন্য একটি মন্ত্রীপরিষদ ছিল। এই মন্ত্রীরা বিভিন্ন দপ্তরের কাজ পরিচালনা করতেন এবং প্রশাসনকে সুষ্ঠুভাবে চালাতে সহায়তা করতেন।
কেন্দ্রীয় শাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তারা নিযুক্ত ছিলেন, যেমন—
- মহামাত্র: প্রশাসনিক ও নৈতিক কার্য তদারকি করত
- ধর্মমহামাত্র: ধম্ম নীতি প্রচার ও বাস্তবায়ন করত
- অমাত্য: রাজকীয় কাজকর্ম পরিচালনায় সাহায্য করত
প্রাদেশিক শাসন
সম্রাট অশোক তাঁর বিশাল মৌর্য সাম্রাজ্যকে কার্যকরভাবে পরিচালনার জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে (Province) ভাগ করেছিলেন। এই প্রাদেশিক শাসনব্যবস্থা কেন্দ্রীয় প্রশাসনের নির্দেশ মেনে চললেও স্থানীয়
মৌর্য সাম্রাজ্য সাধারণত কয়েকটি প্রধান প্রদেশে বিভক্ত ছিল—যেমন তক্ষশিলা, উজ্জয়িনী, তোষালী এবং সুবর্ণগিরি। প্রতিটি প্রদেশ প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পর্যায়ে প্রশাসনকে সহজ ও দ্রুত করত।
গুরুত্বপূর্ণ কর্মচারী
অশোক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় মূল কাঠামোকে অপরিবর্তিত রেখে প্রাদেশিক শাসনব্যবস্থা ও নতুন নতুন কর্মচারী নিয়োগের মাধ্যমে জনকল্যাণীর আদর্শ কার্যকরী করেছিলেন তৃতীয় শিলা লেখতে তিনি তিন ধরনের কর্মচারীর উল্লেখ করেছেন। যথা- যুত, লাজুক, প্রদেশিক।
১) যুত — এই যুতের কাজ ছিল মহাপাত্র পরিষদে নির্দেশ অনুযায়ী বিভিন্ন নিয়ম নথিভুক্ত করা।
২) লাজুক– এই লাজুকরা জনসাধারণকে ভালো কাজের জন্য পুরস্কার বিতরণ করতেন এবং নিজের দের বিচার বুদ্ধি অনুযায়ী কাজের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করতেন। এছাড়া বিচার ব্যবস্থার উন্নতি সাধন রাষ্ট্রের এবং জনকল্যাণের উন্নতির জন্য তারা জমির জরিপ কৃষি সে ইত্যাদি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
৩) প্রদেশিক– “প্রদেশিক” ছিল একটি গুরুত্বপূর্ণ পদ। এরা মূলত প্রাদেশিক শাসনের উচ্চপদস্থ কর্মচারী বা গভর্নরের মতো কাজ করত। একটি নির্দিষ্ট প্রদেশের প্রশাসন পরিচালনা করা।আইন-শৃঙ্খলা বজায় রাখা। রাজস্ব (কর) আদায়ের তত্ত্বাবধান করা। কেন্দ্রীয় সরকারের আদেশ বাস্তবায়ন করা।
জনকল্যাণমূলক নীতি
সম্রাট অশোক তাঁর শাসনামলে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর তিনি “ধম্ম” নীতির মাধ্যমে মানুষের নৈতিক উন্নতি ও সমাজের সামগ্রিক মঙ্গল সাধনের জন্য নানা জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেন।
অশোক সড়ক নির্মাণ, গাছ লাগানো এবং পথিকদের বিশ্রামের জন্য সরাইখানা (ধর্মশালা) তৈরি করেন। এতে যাতায়াত সহজ হয় এবং সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধি পায়।
তিনি বিভিন্ন স্থানে কূপ ও জলাধার খনন করান, যাতে মানুষ সহজে পানীয় জল পায় এবং কৃষিকাজ উন্নত হয়।
অশোক মানুষের পাশাপাশি পশুদের জন্যও চিকিৎসার ব্যবস্থা করেন। বিভিন্ন স্থানে হাসপাতাল স্থাপন এবং ঔষধ সরবরাহের ব্যবস্থা করা হয়।
তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন যেন তারা প্রজাদের সঙ্গে সদয় আচরণ করে এবং তাদের সমস্যার সমাধান করে। এমনকি বন্দীদের প্রতিও মানবিক আচরণ প্রদর্শনের কথা বলা হয়।
শিলালিপি (Edicts)
অশোক তাঁর আদেশ ও নীতি জনগণের কাছে পৌঁছাতে পাথরের স্তম্ভ ও শিলালিপিতে লিখে রাখতেন। এগুলোকে “অশোকের শিলালিপি” (Edicts) বলা হয়। অশোকের মুখ্য ১৪ টি শিলালিপির বা গিরি শাসনের ঊল্লেখ পাওয়া যায়।
ধম্ম নীতি
এই নীতি বাস্তবায়নের জন্য তিনি ধর্মমহামাত্র নামে বিশেষ কর্মচারী নিয়োগ করেন।
অশোক “ধম্ম” নামে এক নৈতিক নীতি প্রচার করেন। এর মূল লক্ষ্য ছিল—
✔ অহিংসা
✔ সত্যবাদিতা
✔ সহানুভূতি
✔ সকল ধর্মের প্রতি সম্মান
এই নীতি বাস্তবায়নের জন্য তিনি ধর্মমহামাত্র নামে বিশেষ কর্মচারী নিয়োগ করেন।
বিদেশ নীতি
সম্রাট অশোক তাঁর শাসনামলে এক ভিন্নধর্মী ও মানবিক বিদেশ নীতি গ্রহণ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর তিনি যুদ্ধ ও দখলনীতির পরিবর্তে শান্তি, সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার দিকে গুরুত্ব দেন।
তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন দেশে দূত পাঠান। যেমন—শ্রীলঙ্কা, মিশর, সিরিয়া, গ্রিস প্রভৃতি অঞ্চলে তাঁর বার্তা পৌঁছায়। তাঁর পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
অশোক বিভিন্ন বিদেশি শাসকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন এবং দূত বিনিময়ের মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন।
উপসংহারঃ-
অশোকের শাসনব্যবস্থা ছিল কেন্দ্রীভূত, সুসংগঠিত ও জনকল্যাণমুখী। তাঁর ধম্ম নীতি ও মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে ইতিহাসের অন্যতম মহান শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অশোক ছিলেন এমন এক শাসক, যিনি যুদ্ধ থেকে শান্তির পথে এগিয়ে গিয়ে মানবতার উদাহরণ সৃষ্টি করেন। তাঁর শাসনব্যবস্থা ছিল ন্যায়, দয়া ও জনকল্যাণের উপর ভিত্তি করে গড়ে উঠা—যার জন্য তিনি আজও ইতিহাসে অন্যতম মহান সম্রাট হিসেবে স্মরণীয়।
তথ্যসূত্রঃ-
- “Asoka and the Decline of the Mauryas” – Romila Thapar
- “Ancient India” – R. S. Sharma
- “The Wonder That Was India” – A. L. Basham
- “Ashoka” – Charles Allen
- “A History of Ancient and Early Medieval India” – Upinder Singh
- Mahavamsa (বৌদ্ধ ঐতিহাসিক গ্রন্থ)
প্রশ্ন:- অশোক কেন মহান ?
উত্তর:– তিনি শান্তি, দয়া ও জনকল্যাণকে গুরুত্ব দেন।
প্রশ্ন:- অশোকের ধম্ম নীতি কী?
উত্তর:-নৈতিকতা ও মানবিকতার উপর ভিত্তি করে এক শাসননীতি।
প্রশ্ন:-অশোকের শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর:– শক্তিশালী কেন্দ্রীয় শাসন, প্রাদেশিক প্রশাসন, দক্ষ কর্মচারী ব্যবস্থা এবং জনকল্যাণমূলক কার্যক্রম ছিল তাঁর শাসনের প্রধান বৈশিষ্ট্য।
প্রশ্ন:- অশোক কেন “মহান” নামে পরিচিত?
উত্তর:– কারণ তিনি যুদ্ধ ত্যাগ করে শান্তি, মানবতা ও জনকল্যাণকে গুরুত্ব দেন এবং বৌদ্ধ ধর্মের মাধ্যমে নৈতিকতার বার্তা ছড়িয়ে দেন।
প্রশ্ন:-অশোকের ধম্ম নীতি কী ছিল?
উত্তর:– ধম্ম নীতি ছিল নৈতিকতা, অহিংসা, সত্যবাদিতা, সহানুভূতি এবং সকল ধর্মের প্রতি সম্মানের উপর ভিত্তি করে এক শাসননীতি।







