প্রাচীন ভারতের ইতিহাসে মগধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিত। এই জনপদের রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন রাজবংশের অবদান ছিল। এর মধ্যে শিশুনাগ বংশ একটি উল্লেখযোগ্য নাম, যা হর্যঙ্ক বংশের পতনের পর মগধে ক্ষমতা গ্রহণ করে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে প্রতিষ্ঠিত এই বংশ মগধকে এক সুসংগঠিত ও শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে।
শিশুনাগ বংশের শাসকেরা প্রশাসনিক দক্ষতা, সাম্রাজ্য বিস্তার ও ধর্মীয় সহনশীলতার মাধ্যমে মগধের রাজনৈতিক ভিত্তিকে আরও মজবুত করেন। এই বংশের শাসনামলে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে এবং দ্বিতীয় বৌদ্ধ পরিষদের আয়োজন হয়, যা তাদের ধর্মীয় ভূমিকার পরিচায়ক। শিশুনাগ বংশ মগধের ইতিহাসে একটি সংযোগকারী সেতু হিসেবে কাজ করেছে, যা পরবর্তীতে নন্দ ও মৌর্য সাম্রাজ্যের উত্থানের পথ সুগম করে।
শিশুনাগ রাজবংশ [Shishunag Dynasty] (413-345 BCE)
শিশুনাগ বংশ (Shishunag Dynasty) প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ ছিল, যা মগধে রাজত্ব করেছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে। এটি হর্যঙ্ক বংশের পতনের পর প্রতিষ্ঠিত হয় এবং এটি মগধের তৃতীয় রাজবংশ হিসেবে পরিচিত। নিন্মে, শিশুনাগ রাজবংশ সম্পর্কে আলোচনা করা হলঃ-
শিশুনাগ বংশের প্রধান শাসকগণ:-
শিশুনাগ বংশ মগধের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ, যার শাসকেরা খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৪র্থ শতাব্দীর মধ্যে রাজত্ব করেছিলেন।
শিশুনাগ (Shishunaga) [খ্রিস্টপূর্ব ৪১৩ থেকে শুরু]
প্রাচীন ভারতের ইতিহাসে মগধ রাজ্যের উত্থান ও বিকাশ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই উত্থানের অন্যতম পুরোধা ছিলেন শিশুনাগ, যিনি মগধের হর্যঙ্ক বংশের পতনের পর এক নতুন রাজনৈতিক যুগের সূচনা করেন। শিশুনাগ শুধু একজন প্রতিষ্ঠাতা শাসকই ছিলেন না, তিনি ছিলেন এক বিচক্ষণ ও দক্ষ প্রশাসক, যাঁর নেতৃত্বে মগধ সাম্রাজ্য আরও সুসংহত ও শক্তিশালী হয়ে ওঠে। তিনি একটি অরাজক ও দুর্বল শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনেন এবং মগধকে একটি সুসংগঠিত রাষ্ট্রে পরিণত করেন।
- শিশুনাগ ছিলেন শেষ শাসক নাগদাশকের একজন অমাত্য। তিনি প্রথমে বারাণসীর রাজ্যপাল বা সরকার এর, একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন। হর্যাঙ্ক বংশের শেষ নরপতি নাগদশক সুযােগ্য শাসক ছিলেন না।নাগদশকের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষনা করে শিশুনাগকে মগধের সিংহাসনে আসীন করান।
- গণসমর্থন বা বাহুবল যে উপায়েই শিশুনাগ সিংহাসনে বসুক না কেন, তিনি যে একজন সুযোগ্য শাসক ছিলেন। সে সম্পর্কে কোন সন্দেহ ছিল না।
- সিংহলীয় ঐতিহ্য অনুসারে তিনি মােট ১৮ বছর মগধ শাসন করেছিলেন।
- রাজপদ গ্রহন করেই শিশুনাগ পাটলিপুত্রের পরিবর্তে রাজগৃহকে পুনরায় মগধের রাজধানী করেন। সম্ভবত পাটলিপুত্রে কোন বিধ্বংসী বন্যার তিক্ত অভিজ্ঞতা শিশুনাগকে রাজধানী পরিবর্তন করতে বাধ্য করে। শিশুনাগ বৈশালী শহরটিকে তাঁর দ্বিতীয় রাজধানীতে পরিনত করেন।
- রাজগৃহের গুরুত্ব ক্রমশ হ্রাস পেতে থাকে, এবং বৈশালীর গুরুত্ব উত্তরােত্তর বৃদ্ধি পায়। শেষে বৈশালী মগধের একমাত্র রাজধানীরূপে প্রতিষ্ঠিত হয়।
- শিশুনাগের রাজত্বকালে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন ঘটনা হল অবন্তীর প্রদ্যোৎ বংশের গৌরব ধ্বংস। অজাত শত্রুর আমল থেকে অবন্তীর সঙ্গে মগধের যে বিরোধ প্রচ্ছন্নভাবে চলে আসছিল, উদয়নির সময়ও তার অবসান ঘটেনি। অবন্তীর প্রদ্যোৎ বংশীয় শেষ দুই শাসক বিশাখা ও আর্যকর আমলে ওই বংশের দুর্বলতা সবচেয়ে বেশি প্রকাশ হয়ে ওঠে এই আর্যকে (মতান্তরে অবন্তি বর্ধন) আমলে শিশুনাগ অবন্তীকে মগধের অধিকার আনেন।
- অবন্তীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে শিশুনাগ পাটলিপুত্র থেকে মগধের পূর্বতন রাজধানী গিরিব্রজে নিজ রাজধানী স্থানান্তরিত করেন। অবন্তী অধিকারভুক্ত হওয়ায় দক্ষিন দিকে মগধ রাজ্য মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত হয়।
কালাশোক (Kalashoka) [আনুমানিকভাবে ৩৯৫ খ্রিষ্টপূর্বাব্দ থেকে শুরু]
শিশুনাগের পর তাঁর পুত্র কালাশােক বা কাকবর্ন মগধে রাজত্ব করেন। মগধের এই নরপতিকে পুরানে কাকবর্ন এবং দীপবংশ ও মহাবংশে কালাশােক বলা হয়েছে। কাকবর্ন এবং কালাশােক যে একই ব্যক্তি একথা প্রায় সকল ঐতিহাসিক স্বীকার করেন। শিশুনাগের শাসনকালের প্রথমদিকে কালাশােক ছিলেন বারানসীর রাজ্যপাল। পরবর্তীকালে শিশুনাগ কাশী অঞ্চলের দায়িত্বভার কালাশােকের উপর ন্যস্ত করেন।
- কালাশােকের রাজত্বকালে দুটি উল্লেখযােগ্য ঘটনা ঘটে। ১) তাঁর পৃষ্ঠপােষকতায় বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। মহাস্থবির সাবাকামি সেই সংগীতিতে পৌরহিত্য করেন।এর উদ্দেশ্য ছিল বৌদ্ধ ভিক্ষুদের মধ্যকার নিয়ম-নীতি সংক্রান্ত বিভেদ দূর করা। ২) মগধের রাজধানী বৈশালী থেকে পুনরায় পাটলিপুত্রে স্থানান্তরিত করেন।
- কালাশোক ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। তবে তিনি অশোকের মতো চরমভাবে ধর্মপ্রচারক ছিলেন না। তিনি বৌদ্ধ ধর্মকে সমর্থন দিলেও রাষ্ট্রীয় প্রশাসনে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেন।
- কালাশােকের শেষ জীবন সুখকর হয়নি। তাঁর মহিষী তাঁর বিরুদ্ধাচারন করেন এবং এক নাপিত এর প্রতি আসক্ত হয়ে পড়েন। গ্রিক বিবরন অনুযায়ী, রানী ও নাপিতের যড়যন্ত্রে কালাশােক নিহত হন। হর্ষচরিত অনুযায়ী কালাশােক তার রাজধানীর নিকট গলায় ছুরির আঘাতে নিহত হন।
- ঐতিহাসিক সূত্র মতে, কালাশোক তার রাজ্যকে দশ পুত্রের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, তবে কেন্দ্রীয় ক্ষমতা নিজের হাতে রেখেছিলেন। তার মৃত্যুর পর শিশুনাগ বংশ দুর্বল হয়ে পড়ে এবং পরে নন্দ বংশ উদয় হয়।

অন্যান্য শাসক
- বৌদ্ধ ঐতিহ্য অনুসারে কালাশকের ১০ জন পুত্র একসাথে রাজত্ব করতেন। মহাবোধি বংশে তাদের নাম ভদ্রসেন, কোরন্দবর্ণ, মাগুরা, সর্বঞ্জাহা, জালিকা, উভাকা, সঞ্জয়, কোরাব্য, নন্দীবর্ধন, এবং পঞ্চমাক হিসাবে বর্ণনা করেন। পুরান তালিকায় তাদের মধ্যে শুধুমাত্র নন্দীবর্ধনের নাম উল্লেখ আছে ।পুরানে নন্দীবর্ধনকে নবম শিশুনাগ রাজা এবং তার পুত্র মহানন্দিনকে দশম ও শেষ শিশু নাগ রাজা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই বংশের পতনের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৪৫ – ৩৪৪।
- মহাপদ্মানন্দ কালাশােকের দশ পুত্র ও কালাশােককে হত্যা করে শিশুনাগ রাজবংশের বিনাশ করে নন্দবংশের প্রতিষ্ঠা করেন।
উপসংহার
শিশুনাগ রাজবংশ ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শাসকবংশ। এই বংশের শাসনকালে মগধ রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করে। শিশুনাগ নিজে রাজগৃহকে রাজধানী করে শাসন শুরু করলেও তার উত্তরসূরি কালাশোক পাটলিপুত্রকে রাজধানী করে মগধকে আরও সংগঠিত ও শক্তিশালী করেন।
এই বংশের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের দ্বিতীয় মহাসংগীত অনুষ্ঠিত হয়, যা ধর্মীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। তবে দুর্বল উত্তরসূরি, রাজ্য বিভাজনের ভুলনীতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে শিশুনাগ বংশের পতন ঘটে। এর ফলে মগধের শাসনভার চলে যায় নন্দ বংশের হাতে।
সার্বিকভাবে, শিশুনাগ রাজবংশ প্রাচীন ভারতের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারা সৃষ্টি করেছিল, যা পরবর্তীতে মৌর্য যুগের প্রস্তুতিপর্ব হিসেবে বিবেচিত হয়। তাদের শাসন মগধ সাম্রাজ্যের ভিত্তি মজবুত করেছিল।
তথ্যসূত্র (Sourec)
- Romila Thapar – “A History of India, Vol I”
- R.S. Sharma – “India’s Ancient Past”
- K.A. Nilakanta Sastri – “Age of the Nandas and Mauryas”
- Online Source
প্রশ্নঃ- শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন ?
উত্তর- হর্যবংশীয় রাজা নাগদশক
প্রশ্নঃ- শিশুনাগের রাজত্বকালের প্রথম দিকে কালাশােক কোন পদে আসীন ছিলেন ?
উত্তর- বারানসীর রাজ্যপাল
প্রশ্নঃ-পুরানে কোন হর্ষঙ্ক বংশের শাসক কে শিশুনাগ বলা হয়েছে ?
উত্তর- বিম্বিসার।
প্রশ্নঃ- কার আমলে দ্বিতিয় বৌদ্ধ সঙ্গীতি (সম্মেলন) সংগঠিত হয়েছিল ?
উত্তর- কালশােক
প্রশ্নঃ-কোন সম্রাট প্রায় ১০০ বছর ধরে চলা মগধ- অবন্তী দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিলেন ?
উত্তর- শিশুনাগ







