মগধ ছিল প্রাচীন ভারতের ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে অন্যতম। ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে মগধ বেশ শক্তিশালী হয়ে ওঠে। এ রাজ্য বর্তমানে বিহারের পাটনা, গয়া, আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল। পরপর চারটি শক্তিশালী রাজ বংশের হাত ধরে মগধের উত্থান হয়েছিল। এই রাজ বংশ গুলি হলঃ—- 1)হর্যঙ্ক রাজবংশ 2)শিশুনাগ বংশ 3)নন্দবংশ 4)মৌর্য বংশ
হর্যঙ্ক রাজবংশের পতনের পর শিশুনাগ ও পরে নন্দ রাজবংশ উত্থিত হলেও, তাদের ভিত্তি স্থাপিত হয় হর্যঙ্ক শাসকদের হাতে। সুতরাং, এই রাজবংশ শুধু মগধের নয়, বরং সমগ্র উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
হর্যঙ্ক রাজবংশ [Haryanka Dynasty](544-413 BCE)
হর্যঙ্ক রাজবংশ ভারতের প্রাচীন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধে এই রাজবংশের উত্থান ঘটে। এই রাজবংশের সময়কাল অনুমানিক ৫৪৪ থেকে ৪১৩ খ্রিস্টপূর্বাব্দ। রাজা বিম্বিসার এই বংশের প্রতিষ্ঠাতা, যিনি প্রথম মগধকে একটি সংগঠিত ও শক্তিশালী রাজ্যে রূপান্তরিত করেন। এই রাজবংশ রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিল।
এই রাজবংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার ছিলেন এক বিচক্ষণ ও দূরদর্শী শাসক, যিনি কূটনৈতিক বিবাহ, সামরিক অভিযান এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে মগধকে একটি সুসংগঠিত ও শক্তিশালী রাজ্যে পরিণত করেন।তাঁর পুত্র অজাতশত্রু রাজ্য বিস্তারে আরও আগ্রহী ছিলেন এবং রাজ্য পরিচালনায় কঠোরতা ও সংস্কার আনেন। হর্যঙ্ক রাজারা গৌতম বুদ্ধ ও মহাবীর জৈনের মতো ধর্মপ্রবর্তকদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাঁদের ধর্ম প্রচারে সহায়তা করেন। এই রাজবংশের শাসনামলে মগধ হয়ে ওঠে একটি প্রধান রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র।
হর্ষঙ্ক বংশের প্রধান শাসকগণ:-
ভারতের ইতিহাসে হর্ষঙ্ক বংশ ‘পিতৃহন্তা রাজবংশ নামে পরিচিত। কারন এই বংশীয় রাজাদের প্রায় সকলেই পিতৃহত্যার মাধ্যমে সিংহসন আরােহন করেছিলেন। নিম্নে, হর্যঙ্ক রাজবংশের শাসকগণের সংক্ষিপ্ত আলোচনা করা হল=
বিম্বিসার (৫৪৪-৪৯২ খ্রিস্টপূর্বাব্দ)
বৌদ্ধ ইতিহাস অনুসারে (খ্রিস্টপূর্ব ৫৪৪ থেকে ৪৯২ খ্রিস্টপূর্বাব্দ) বিম্বিসার প্রায় ৫২ বছর রাজত্ব করেছিলেন।
- George Turne এর এবং N.L. দের মতে বিম্বিসারের পিতার নাম ছিল ভাটিয়া বা ভাটিয়া কিন্তু পুরাণ তাঁকে হেমাজিৎ, ক্ষেমাজিৎ, ক্ষেত্রোজ বা ক্ষেত্ররাজ বলে উল্লেখ করেছেন এবং তিব্বতি গ্রন্থে তাঁকে মহাপদ্ম বলে উল্লেখ করা হয়েছে।
- বিম্বিসার একাধিক রাজনৈতিক বিবাহ করেন, যার মাধ্যমে তিনি প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে মিত্রতা স্থাপন করে মগধকে আরও শক্তিশালী করেন।
- তিনি এমন একজন রাজা ছিলেন যিনি তার পদমর্যাদা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। এমনকি তিনি তার ক্ষমতা বৃদ্ধির জন্য বিবাহকে একটি নীতি হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি কোশল রাজ্যের রাজকন্যা অর্থাৎ রাজা মহাকোশলের কন্যা, কোশলাদেবী বিবাহ করেন। এই বিবাহের মাধ্যমে কোশল রাজ্যের সঙ্গে মিত্রতা স্থাপিত হয় এবং যৌতুক হিসেবে কাশী নগরী মগধের অধীনে আসে। এরপর তিনি বৈশালীর লিচ্ছবী কুলের কন্যা চেলনা (সেলেনা) কে বিবাহ করেন।লিচ্ছবী রাজ্যের সঙ্গে এই বিবাহের ফলে বিম্বিসার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী রাজ্য লিচ্ছবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। পাঞ্জাব অঞ্চলের মদ্র দেশের এক রাজকন্যা ক্ষেমা -র সঙ্গেও তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন, যার মাধ্যমে পশ্চিম ভারতের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে।
- বিম্বিসার রাজগৃহ শহরটি প্রতিষ্ঠা করেন এবং গিরিব্রজ থেকে তিনি রাজগৃহে রাজধানী স্থানান্তরিত করেছিলেন।
- তিনিই ছিলেন প্রথম ভারতীয় রাজা যার স্থায়ী সেনাবাহিনী ছিল৷
- গােষ্ঠি শাসিত সৈন্যদল ভেঙে দিয়ে তিনি সম্পূর্ন তাঁর অনুগত এক সেনাবাহিনী গঠন করেন।
- বিম্বিসার শ্রেনিক বা সেনিয়া নামেও পরিচিত ছিলেন।
- বিম্বিসার মগধে এক সুদক্ষ শাসনব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।
- তাঁর রাজবৈদ্যের নাম জীবক। অবন্তীরাজ চন্দ্র প্রদ্যোতের চিকিৎসার জন্য তিনি জীবককে অবন্তী নগরে প্রেরন করেছিলেন।
- তাঁর আমলে এশিয়ার আলাে গৌতম বুদ্ধ বৌদ্ধধর্ম প্রচার করেন। তিনি বুদ্ধের শিষ্যত্ব গ্রহন করার পর জীবককে বুদ্ধের চিকিৎসকরূপে নিযুক্ত করেন।
- তাঁর আমলে কার্যপন (রূপা ও তামা নির্মিত) মুদ্রার প্রচলন ছিল।
- বিম্বিসার রাজপুরােহিতের নিকট জানতে পারেন যে, প্রিয়পুত্র অজাতশত্রু তাঁর দুরাবস্থার কারন হবে,তবুও কোন সমাধান না করেই সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন।
- ৪৯৩ খ্রস্টপূর্বাব্দে অজাতশত্রুর আদেশে তাঁকে বন্দী করা হয়।
- বৌদ্ধ গ্রন্থাদিতে দাবি করা হয়েছে যে,– মগধের সিংহাসনে আরােহন করার জন্য অজাতশত্রু অধৈর্য হয়ে, তিনি শেষ পর্যন্ত বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসে ছিলেন। অজাতশত্রুকে পিতৃহত্যার কুপরামর্শ দান করেন বুদ্ধের বৈমাত্রেয় ভাই দেবদতত৷ দেবদত্ত গৌতম বুদ্ধকে অত্যন্ত ঘৃনা করতেন।
অজাতশত্রু (৪৯২-৪৬০ খ্রিস্টপূর্বাব্দ)
অজাতশত্রু (Ajatashatru) ছিলেন প্রাচীন ভারতের মগধ রাজ্যের এক শক্তিশালী ও প্রভাবশালী রাজা। তিনি হর্যঙ্ক বংশের অন্তর্গত এবং রাজা বিম্বিসার-এর পুত্র। তাঁর শাসনকাল আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৯২ থেকে ৪৬০ অব্দ পর্যন্ত ছিল। তিনি মগধকে একটি সাম্রাজ্যে রূপান্তরিত করেন এবং তার শাসনামলে বৌদ্ধ ও জৈন ধর্মের বিকাশ ঘটে।
- “অজাতশত্রু” নামের অর্থ: “যার কোনো শত্রু জন্মায়নি”। পালি সাহিত্যে তাঁকে অজাতসত্তু নামে উল্লেখ করা হয়।
- ইতিহাস অনুসারে, অজাতশত্রু ক্ষমতার জন্য তার পিতা বিম্বিসারকে বন্দি করে হত্যা করেন। বিভিন্ন বৌদ্ধ ও জৈন গ্রন্থে এই ঘটনার বর্ণনা ভিন্নভাবে পাওয়া যায়– বৌদ্ধ মতে, পরে তিনি পিতার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন এবং বুদ্ধের উপদেশ গ্রহণ করেন। জৈন মতে, তিনি মহাবীরের উপদেশে প্রভাবিত হন।
- অজাতশত্রু ছিলেন এক কুশলী যোদ্ধা ও শাসক। তিনি মগধ রাজ্যকে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করে তোলেন।
- সিংহাসন লাভের কিছুকাল পরেই অজাতশত্রু কোশলরাজ প্রসেনজিতের সঙ্গে সংঘর্ষে জরিয়ে পড়েন। মগধের সঙ্গে কোশলের এই যুদ্ধের কারন ছিল অজাতশত্রু কর্তৃক বিম্বিসারকে হত্যা করা। এর ফলে কোশলরাজ প্রসেনজিত এর ভগ্নি, শােকে প্রান ত্যাগ করেন। ইতিপূর্বে কোশল দেবীকে বিবাহ করে বিম্বিসার কোশলের অংশবিশেষ কাশীগ্রাম যৌতুক হিসাবে পেয়েছিলেন। কোশল দেবীর মৃত্যুর পর কোশলরাজ প্রসেনজিৎ কাশীগ্রাম তার পিতার দেওয়া যৌতুক প্রত্যাহার করে নেন। এর ফলে যে যুদ্ধ শুরু হয়। তার ফলাফল অনিশ্চিত হলেও শেষ পর্যন্ত অজাতশত্রর অনুকুলে যায়। অজাতশত্রু প্রসেনজিতের কন্যাকে বিবাহ করে দুই রাজ্যের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেন।
- অজাতশত্রুর সবচেয়ে বড় ও কৌশলী যুদ্ধ ছিল লিচ্ছবির বিরুদ্ধে। বজ্জি (বা বাজ্জি) ছিল একটি প্রজাতান্ত্রিক সংস্থা যার কেন্দ্রে ছিল লিচ্ছবি জাতি। রাজা অজাতশত্রু এই সংঘের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর ধরে যুদ্ধ করেন। তিনি গুপ্তচর, ঘুষ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং অত্যাধুনিক যুদ্ধযন্ত্র ব্যবহার করে বিজয় অর্জন করেন।বৌদ্ধ গ্রন্থে বলা হয়েছে, তিনি “মহাশীলকণ্টক” (একটি বড় পাথর নিক্ষেপকারী যন্ত্র) ও “রথমুসল”(কাঁটার মতো ধারালো অস্ত্রযুক্ত রথ) নামে যুদ্ধযন্ত্র ব্যবহার করেন। তিনি কৌশলে লিচ্ছবি সংঘের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিজয় অর্জন করেন।
- অজাতশত্রু প্রারম্ভিক জীবনে জৈন ধর্মের প্রভাবে থাকলেও পরবর্তীতে তিনি গৌতম বুদ্ধের শিষ্য হন। এবং বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবে আত্মপ্রকাশ করেন। গৌতম বুদ্ধের মহাপরি– -নির্বাণের পর, তাঁর পৃষ্ঠপােষকতায় ৪৮৩ খ্রীস্টপূর্বাব্দে রাজগৃহের সপ্তপর্নী গুহায় মহাকশ্যপের সভাপতিত্বে প্রথম বৌদ্ধ সঙ্গীতি/সম্মেলন আহুত হয়। এখানে ৫০০ জন বৌদ্ধ ভিক্ষু আমন্ত্রিত ছিলেন।এই সময় প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক বা তিন পেটিকা রচিত হয়। এই বৌদ্ধ মহা সম্মেলনের উদ্দেশ্য ছিল বুদ্ধের বাণী ও শাস্ত্র সংকলন ও সংরক্ষণ। অজাতশত্রু রাজগৃহে এক বিশাল বৌদ্ধ স্তুপ নির্মান করেন।
- অজাতশত্রু মগধ রাজ্যকে ভারতবর্ষের একটি প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করেন। অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থায় উন্নতি ঘটান। ধর্মীয় সহিষ্ণুতা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে মগধকে সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করেন।
- বৌদ্ধ ও জৈন ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে, অজাতশত্রু তার পুত্র উদায়িনের (বা উদয়ন) হাতে নিহত হন।এটি অনেকটা তার নিজের জীবনের পুনরাবৃত্তি—যেভাবে তিনি নিজ পিতাকে বন্দী করে সিংহাসনে বসেছিলেন, তেমনি তার পুত্রও তাকে সরিয়ে সিংহাসন লাভ করে। এই ঘটনাটি নিছক প্রতিশোধ বা ক্ষমতার লালসা নয়, বরং রাজতান্ত্রিক উত্তরাধিকারের এক নির্মম বাস্তবতা হিসেবে উপস্থাপিত হয়। এই তথ্য দ্বিতীয় বৌদ্ধ মহাসংঘের প্রস্তুতিকালে লিখিত কিছু সূত্রে পাওয়া যায়, যদিও ঐতিহাসিক নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক আছে।

উদয়িন বা উদয়ভদ্র (৪৬০-৪৪৪ খ্রিস্টপূর্বাব্দ)
উদয়িন (Udayin), যিনি প্রায় ৪৬০-৪৪৪ খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব করেছিলেন, ছিলেন প্রাচীন ভারতের মগধ রাজ্যের একজন শাসক। তিনি হর্যঙ্ক রাজবংশের অন্তর্গত এবং রাজা অজাতশত্রুর পুত্র ছিলেন।
- অজাতশত্রর পর অজাতশত্রু কে হত্যা করে, তার পুত্র উদয়িন বা উদয়ভদ্র মগধের সিংহাসনে আরোহণ করেন। উদয়িনের শাসনকাল ছিল প্রায় ১৬ বছর।
- উদয়িনির প্রধান কৃতিত্ব হল গঙ্গা ও শােন নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্র নগরের নির্মান।পাটলিপুত্ৰের চতুর্দিকে জলবেষ্টিত হওয়াই একে “Water Fort বা জলদূর্গ বলা হতাে।
- উদয়িন মগধের রাজধানী রাজগৃহ (Rajagriha) থেকে পাল্টে পাটলিপুত্র (বর্তমান পাটনা) স্থানান্তর করেন। এটি তার শাসনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, যা মগধকে সামরিক ও বাণিজ্যিকভাবে আরো শক্তিশালী করে তোলে।
- উদয়িনির সভাকবি ভাস ‘স্বপ্নবাসবদত্তা ও প্রতিমা নামক গ্রন্থ রচনা করেন।
- উদয়িন ছিলেন জৈনধর্মের পৃষ্ঠপােষক। উদয়িনের রাজত্বকালে বৌদ্ধধর্ম ও জৈনধর্ম উভয়েরই প্রসার ঘটেছিল। ধারণা করা হয় যে তিনি এই ধর্মগুলির প্রতি সহনশীল ছিলেন, যদিও স্পষ্ট প্রমাণ নেই যে তিনি নিজে কোনো একটি ধর্মের অনুসারী ছিলেন কিনা।
- উদয়িনের শাসনকালে মগধ একটি শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, যদিও এই সময়ে কিছু অভ্যন্তরীণ সংঘর্ষ এবং উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল।
- উদয়িনের মৃত্যুর পরে মগধে একাধিক শাসক খুব স্বল্প সময়ের জন্য রাজত্ব করেন, যা বোঝায় যে তার মৃত্যুর পর একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল।
উদয়িনির পর যথাক্রমে অনিরুদ্ধ,মুন্ড,নাগদশক মগধের সিংহাসনে বসেন। বৌদ্ধগ্রন্থে এদের তিনজনকেই পিতৃহন্তা বলা হয়েছে।
অনুরুদ্ধ (৪৪৪-৪৪০ খ্রিস্টপূর্বাব্দ)
আনুরুদ্ধ (Anuruddha) ছিলেন প্রাচীন ভারতের মগধ রাজ্যের একজন শাসক এবং হার্যঙ্ক বংশের অন্তর্গত। তবে তাঁর সম্পর্কে ঐতিহাসিক তথ্য খুবই সীমিত এবং অস্পষ্ট। প্রাচীন গ্রন্থ ও ইতিহাসবিদরা তাঁর নামমাত্র উল্লেখ করেছেন, মূলত উত্তরাধিকারসূত্রে রাজত্ব করা একজন রাজা হিসেবে।
- তিনি ছিলেন উদয়িনের পুত্র বা উত্তরসূরি। রাজত্বকাল আনুমানিক ৪৪৪ খ্রিস্টপূর্বাব্দের পর। তার শাসনকাল খুব সংক্ষিপ্ত বলে ধারণা করা হয়। মগধ রাজ্যের রাজধানী তখন পাটলিপুত্র ছিল। তার শাসনকালে রাজ্য পরিচালনা ও রাজনীতিতে বিশেষ কোন গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রমাণ পাওয়া যায় না।
- আনুরুদ্ধ সম্পর্কে মৌলিক তথ্য পাওয়া যায় প্রাচীন বৌদ্ধ গ্রন্থ ও কিছু পুরাণ থেকে, তবে এগুলো অনেক সময় অসঙ্গতিপূর্ণ বা আংশিক। কোনো উল্লেখযোগ্য যুদ্ধ, সংস্কার বা ধর্মীয় কার্যক্রমের সঙ্গে তার নাম জড়িত নয়।
মুন্ডা (৪৪০-৪৩৭ খ্রিস্টপূর্বাব্দ)
মুন্ডা ছিলেন হার্যঙ্ক বংশের একজন শাসক এবং প্রাচীন মগধ রাজ্যের রাজা। তিনি আনুমানিক ৪৪০ থেকে ৪৩৭ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তাঁর সম্পর্কে ঐতিহাসিক তথ্য অত্যন্ত সীমিত এবং অনেকাংশেই অনুমাননির্ভর, কারণ এই সময়ের লিখিত রেকর্ড ও প্রামাণ্য ঐতিহাসিক দলিল খুব কম।
- মুন্ডা ছিলেন আনুরুদ্ধের পুত্র বা উত্তরসূরি। মুন্ডা ছিলেন আনুরুদ্ধের পুত্র বা উত্তরসূরি।
- তার রাজত্বকাল ছিল প্রায় ৩ বছর (৪৪০–৪৩৭ খ্রিস্টপূর্বাব্দ)। এই স্বল্প সময়ের মধ্যে মগধে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। তবে এই সময়ে মগধ রাজ্যে কোনো বড় সামরিক অভিযান বা প্রশাসনিক সংস্কারের উল্লেখ পাওয়া যায় না।
- মুন্ডার শাসনকালের ইতিহাস মূলত পরবর্তীকালের পুরাণ, বৌদ্ধ গ্রন্থ, এবং জৈন সাহিত্যে সামান্যভাবে সংরক্ষিত। তিনি সম্ভবত প্রশাসনের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন, কিন্তু কোনো ব্যতিক্রমী কীর্তি বা রাজকীয় অবদান উল্লেখযোগ্যভাবে লিপিবদ্ধ হয়নি।
নাগদশক (৪৩৭-৪১৩ খ্রিস্টপূর্বাব্দ)
নাগদশক (Nagadasaka) ছিলেন হার্যঙ্ক বংশের শেষ শাসক এবং তিনি আনুমানিক ৪৩৭ থেকে ৪১৩ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধ রাজ্যে রাজত্ব করেন। তাঁর শাসনকাল ছিল প্রায়, ২৪ থেকে ২৫ বছর, তবে এই দীর্ঘ শাসনকাল সত্ত্বেও তাঁর প্রশাসনিক কার্যক্রম বা কীর্তির বিষয়ে প্রাচীন উৎসগুলোতে বিশেষ তথ্য নেই। তিনি মূলত বিখ্যাত হন তাঁর শাসনামলের পতন এবং শিশুনাগ বংশের উত্থানের পথ তৈরি হওয়ার কারণে।
- মুন্ডার মৃত্যুর পর নাগদশক সিংহাসনে বসেন। রাজত্বকাল: ৪৩৭–৪১৩ খ্রিস্টপূর্বাব্দ। দীর্ঘ শাসনকাল থাকলেও তার শাসনের বিষয়ে বিশদ তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয়, তার শাসনামলে প্রজাদের মধ্যে অসন্তোষ, দুর্নীতি বা দুর্বল নেতৃত্বের কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়।
- নাগদাসকের শাসনের শেষে প্রজারা বিদ্রোহ করেন। এই বিদ্রোহের ফলে নাগদশককে সিংহাসনচ্যুত করা হয়। প্রজারা তার পরিবর্তে একজন জনপ্রিয় মন্ত্রিপরিষদ সদস্য বা প্রশাসক শিশুনাগ-কে রাজা হিসাবে মনোনীত করেন। এর মাধ্যমে হার্যঙ্ক বংশের অবসান এবং শিশুনাগ বংশের সূচনা ঘটে।
উপসংহার
হর্যঙ্ক রাজবংশ ছিল প্রাচীন মগধের প্রথম সুসংগঠিত ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ রাজবংশ। এই বংশের শাসকরা যেমন বিম্বিসার ও অজাতশত্রু মগধকে রাজনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী করেছিলেন, তেমনি ধর্ম ও সংস্কৃতিরও পৃষ্ঠপোষকতা করেছিলেন। তবে পরবর্তী শাসকদের দুর্বলতা ও জনঅসন্তোষের ফলে বংশের পতন ঘটে। শেষ শাসক নাগদাসক প্রজাবিদ্রোহের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন এবং এর মাধ্যমে হার্যঙ্ক বংশের অবসান ঘটে, যার পর শুরু হয় শিশুনাগ বংশের শাসন।
পরিশেষে বলা যায়,– হর্যঙ্ক রাজবংশের পতনের পর শিশুনাগ ও পরে নন্দ রাজবংশ উত্থিত হলেও, তাদের ভিত্তি স্থাপিত হয় হর্যঙ্ক শাসকদের হাতে। সুতরাং, এই রাজবংশ শুধু মগধের নয়, বরং সমগ্র উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র (Source)
- “Ancient India” – Romila Thappar
- “A History of Ancient and Early Medieval India” – Upinder Singh
- “ভারতের ইতিহাস” – রাধাগোবিন্দ বসু
- “প্রাচীন ভারতের ইতিহাস” – নিখিলনাথ রায়
- Online Source
প্রশ্ন:– হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:– হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার।
প্রশ্ন:– হর্যঙ্ক রাজবংশের রাজধানী কোথায় ছিল ?
উত্তর:– প্রাথমিকভাবে রাজগৃহ (বর্তমান রাজগীর) ছিল এই রাজবংশের রাজধানী। পরবর্তীতে পাটলিপুত্র (বর্তমান পাটনা) হয়।
প্রশ্ন:– অজাতশত্রু কে ছিলেন ?
উত্তর:– অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র এবং হর্যঙ্ক রাজবংশের অন্যতম শক্তিশালী শাসক।
প্রশ্ন:– অজাতশত্রুর শাসনামলে কোন বড় ধর্মীয় ঘটনা ঘটেছিল ?
উত্তর:– অজাতশত্রুর শাসনামলে গৌতম বুদ্ধের মৃত্যুর পর প্রথম বৌদ্ধ সংঘ (First Buddhist Council) অনুষ্ঠিত হয়।
প্রশ্ন:– হর্যঙ্ক রাজবংশের অবদান কী ছিল ?
উত্তর:– এই রাজবংশ মগধকে প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলে।







