মহাবীর ও জৈন ধর্ম [Mahavir and Jainism]

জৈন ধর্ম ভারতের একটি প্রাচীন ধর্ম, যার মূল ভিত্তি অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অসত্তেয় এবং অপরিগ্রহ—এই পাঁচটি মহাব্রত। এই ধর্মের অন্যতম প্রধান সংস্কারক ছিলেন ভগবান মহাবীর, যিনি জৈন ধর্মের ২৪ ( চব্বিশ ) তম তীর্থঙ্কর। খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাবীর এক গভীর আধ্যাত্মিক ও নৈতিক চিন্তাধারার মাধ্যমে তৎকালীন ভারতীয় সমাজে এক নবজাগরণের সূচনা করেন।

মহাবীর ও জৈন ধর্ম [Mahavir and Jainism]

জৈন শব্দের উৎপত্তিঃ- ‘জিন‘ শব্দ থেকে জৈন শব্দের উৎপত্তি হয়েছে। ‘জিন’ শব্দের অর্থ জয়ী।যে ব্যক্তি আসক্তি, অহংকার, লোভ প্রভৃতি অন্তঃপ্রবৃত্তিগুলি জয় করেছেন, তাকে ‘জিন’ (জিতেন্দ্রিয়) আখ্যা দেওয়া হয়।

তীর্থঙ্করঃ- বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম ছিল সমসাময়িক দুটি ভিন্ন প্রকৃতির ধর্ম। বর্ধমান মহাবীরকে জৈন ধর্মের প্রবর্তক বলে মনে করা হলেও জৈন ধর্মাবলিক মনে করেন যে তার আগেও ২৩ (তেইশ) জন তীর্থঙ্কর জৈন ধর্ম কে পরিপূর্ণ করেছিল ।

নিচে জৈন ধর্মের ২৪ জন তীর্থঙ্করের নাম এবং তাঁদের প্রতীকসমূহ ক্রমিক নম্বরসহ দেওয়া হলো:-

ক্রমিক নংতীর্থঙ্করের নামপ্রতীক (Symbol)
১ঋষভনাথ / আদিনাথষাঁড় (Bull)
২অজিতনাথহাতি (Elephant)
৩সম্প্রভনাথঘোড়া (Horse)
৪অভিনন্দননাথবানর (Monkey)
৫সুমতিনাথরাজহাঁস (Swan)
৬পদ্মপ্রভনাথপদ্মফুল (Lotus)
৭সুপর্শ্বনাথস্বস্তিক (Swastika)
৮চন্দ্রপ্রভনাথচাঁদ (Moon)
৯পুষ্পদন্ত / সুয়তিনাথকুমির (Crocodile)
১০শীতলনাথকল্পবৃক্ষ (Fantasy tree)
১১শ্রেয়াংশনাথএকশিঙ্গ গণ্ডার (Rhinoceros)
১২বসুপূজনাথমহিশ (Buffalo)
১৩বিমলনাথশূকর (Boar)
১৪অনন্তনাথভাল্লুক/বাজপাখি (Falcon)
১৫ধর্মনাথবজ্র (Thunderbolt)
১৬শান্তিনাথহরিণ (Deer)
১৭কুন্তুনাথছাগল (Goat)
১৮অরনাথমাছ (Fish)
১৯মল্লিনাথ (নারী তীর্থঙ্কর)জলপাত্র (কলস) (Water Pot)
২০মুনিসুব্রতনাথকচ্ছপ (Tortoise)
২১নমিনাথনীলপদ্ম (Blue Lotus)
২২নেমিনাথ/অরিষ্টনেমিশঙ্খ (Conch)
২৩পার্শ্বনাথসাপ (Serpent)
২৪মহাবীরসিংহ (Lion)

বর্ধমান মহাবীরের জন্ম ও স্থান=

  • বিহারের বৈশালীর কুন্দ গ্রামে ( বর্তমান বিহারের মুজাফফরপুর জেলার বসার গ্রাম ) ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে (মতান্তরে ৪৯৯ খ্রিস্টপূর্বাব্দে) ক্ষত্রিয় বংশের জন্মগ্রহণ করেন। বাল্য নাম ছিল বর্ধমান।

বর্ধমান মহাবীরের বংশ পরিচয়=

মহাবীর ছিলেন এক রাজকীয় ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণকারী মহাপুরুষ।

  • পিতাঃ- তাঁর পিতা ছিলেন সিদ্ধার্থ । যিনি ছিলেন ইক্ষ্বাকু বংশীয় লিচ্ছবী রাজবংশের একজন প্রধান এবং গণরাজ্যের গুরুত্বপূর্ণ নেতা।
  • মাতাঃ- তাঁর মাতা ত্রিশলা ছিলেন মগধ রাজ্যের রাজা চেতকের কন্যা। অর্থাৎ মহাবীর মাতৃকুলের দিক থেকেও রাজপরিবারের অন্তর্ভুক্ত ছিলেন।
  • পত্নীঃ- যশোদা
  • কন্যাঃ- প্রিয় দর্শনা
  • জামাতাঃ- জামালী (মহাবীরের প্রথম শিষ্য)
  • প্রথম শিক্ষাগুরুঃ- মাথালি গোসালা

গৃহত্যাগ=

  • ৩০ (ত্রিরিশ) বছর বয়সে পিতার মৃত্যুর পর তিনি সত্যের সন্ধানে মাখালি গোসালার সাথে গৃহ ত্যাগ করেন।
  • পরবর্তীকালে মত পার্থক্যের জন্য গোসালা মহাবীর কে ত্যাগ করে আজীবক সম্প্রদায়ের প্রবর্তন করেন।
  • ১২ (বার) বছর সাধনার পর ৪২ (বিয়াল্লিশ) বছর বয়সে রিজুপালিকা নদীর তীরে জম্বিক গ্রামে, একটি শাল গাছের নিচে তিনি কৈবল্য (Supreme Knowledge) লাভ করে, জিন বা জিতেন্দ্রিয় নামে পরিচিত হন।
  • চিরতরে বস্ত্র ত্যাগ করে নিগ্রহ (সংসার বন্ধনহীন) হন।
Mahavir
বর্ধমান মহাবীর

ধর্ম প্রচার=

  • বর্ধমান মহাবীর ছিলেন জৈন ধর্মের ২৩তম এবং সর্বশেষ তীর্থংকর। তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ধর্ম প্রচার করেন এবং জৈন ধর্মের একটি সুসংগঠিত রূপ প্রতিষ্ঠা করেন।
  • মহাবীর তার প্রথম ধর্ম প্রচার করেন পাবাতে, তার ১১ জন শীর্ষকে যারা ১১ গন্ধারা নামে পরিচিত। পরে তিনি পাপাতে একটি জৈন শ্রমণ সংঘের প্রতিষ্ঠা করে। এই ১১ জন শিষ্যের মধ্যে একমাত্র সুধর্ম বেঁচে ছিলেন মৃত্যুর পর।
  • এরপর তিনি প্রায় ৩০ বছর সারা ভারত পরিভ্রমণ করে এবং নিজের দর্শন শিক্ষা দেন। মহাবীর পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্ষাম এর সাথে ব্রহ্মচর্য যুক্ত করে যা পঞ্চ মহাব্রত নামে পরিচিত।
  • তার অনুগামী রাজন্যবর্গের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মগদের রাজা বিম্বিসার, অজাত শত্রু, কলিঙ্গরাজ খারবেল, অঙ্গের রাজা কুণিক, বিদেহের রাজা চেতক।
  • চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন। মৌর্য সম্রাট অশোকের নাতি সম্পাদিত জৈন ধর্ম গ্রহণ করে।

জৈন ধর্ম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

মোক্ষ (নির্বাণ)=

বর্ধমান মহাবীর, জৈন ধর্মের ২৪তম তীর্থংকর, তাঁর জীবনের শেষ পর্যায়ে মোক্ষ বা নির্বাণ লাভ করেন। মোক্ষ জৈন দর্শনের অন্যতম প্রধান ও চূড়ান্ত লক্ষ্য, যার মাধ্যমে আত্মা জন্ম-মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পায়।

  • মোক্ষ অর্থাৎ মুক্তি হলো এমন এক অবস্থা, যেখানে আত্মা সমস্ত পাপ, কষায় (রাগ, দ্বেষ, মোহ), ও কর্ম-বন্ধন থেকে মুক্ত হয়ে তার প্রকৃত ও বিশুদ্ধ অবস্থায় পৌঁছায়। এই অবস্থায় আত্মা অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ, অনন্ত শক্তি ও অনন্ত জীবন লাভ করে। একে বলে সিদ্ধ অবস্থায় পৌঁছানো।
  • ৪৬৮ খ্রিস্টপূর্বাব্দে ৭২ বছর বয়সে মহাবীর মোক্ষ (জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি)
    লাভ করেন এবং তার আত্মা এখন সিদ্ধশিলায় মুক্ত আত্মাদের স্থান অবস্থান করছে।
  • জৈন ধর্ম গ্রন্থ অনুসারে মহাবীর পাবাপুরীতে দেহ ত্যাগ করেন।
  • প্রবচনসার অনুসারে, মৃত্যুর পরে মহাবীরের শুধু নখ আর চুলই শুধু পড়ে থাকে, অবশিষ্ট শরীর কর্পূরের মত
    হাওয়ায় বিলীন হয়ে যায়।
  • মহাবীর যেখানে মোক্ষ লাভ করেছিলেন বলে মনে করা হয় সেইখানে বর্তমানে জল মন্দির নামে একটি জৈন মন্দির রয়েছে।
  • জৈন ধর্ম মতে, মোক্ষ লাভের পর আত্মা সিদ্ধশিলা নামে এক শুদ্ধ অবস্থায় পৌঁছায় — এটি সৃষ্টির ঊর্ধ্বে অবস্থিত, যেখানে চিরকাল আত্মা সুখ ও জ্ঞানের মধ্যে অবস্থান করে। সেখানে আর পুনর্জন্ম হয় না।

জৈন ধর্মের ত্রিরত্ন=

জৈন ধর্মের ত্রিরত্ন (Triratna) বা তিনটি রত্ন হলো আত্মমোক্ষ বা মুক্তির পথের মূল ভিত্তি। জৈন দর্শনে বিশ্বাস করা হয়, যে কেউ যদি এই ত্রিরত্নকে জীবনে অনুসরণ করে, তবে সে জন্ম-মৃত্যুর চক্র (সংসার) থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারে।

সম্যক দর্শন (শ্রদ্ধা বা বিশ্বাস) (Right Faith)

  • “বস্তুকে সত্যরূপে জানার ও গ্রহণ করার মনোভাব।” — *এটি হল সত্য ধর্ম, তীর্থংকর ও আচার্যদের প্রতি অটল বিশ্বাস। *বোঝায় আত্মা, কর্ম, পুনর্জন্ম, মোক্ষ ইত্যাদির প্রতি সঠিক উপলব্ধি। *কুসংস্কার ও ভুল বিশ্বাস দূর করে, সত্য ধারণার ওপর ভিত্তি করে জীবনের দৃষ্টিভঙ্গি গঠন করা।

সম্যক জ্ঞান (Right Knowledge)

  • “সত্যভাবে সব জিনিসকে জানার চেষ্টা।”– *সমস্ত বস্তু ও বাস্তবতার যথাযথ ও পক্ষপাতহীন জ্ঞান। *সত্য ও মিথ্যার পার্থক্য বুঝে নেওয়া। *জ্ঞানকে বিকৃত না করে, পূর্বধারণা বা ভ্রান্ত মত ছাড়াই উপলব্ধি করা। জৈন মতে জ্ঞান পাঁচ প্রকার:- 1.মাতি জ্ঞান (ইন্দ্রিয়জ জ্ঞান) 2.শ্রুত জ্ঞান (শাস্ত্র-ভিত্তিক জ্ঞান) 3.অবধি জ্ঞান (অলৌকিক উপলব্ধি) 4.মনঃপর্যব জ্ঞান (অন্যের চিন্তা জানার ক্ষমতা) 5.কেবল্য জ্ঞান (পরম জ্ঞান বা সর্বজ্ঞতা)

সম্যক চারিত্র বা কর্ম (Right Conduct)

  • “সঠিক আচরণ ও জীবনের উপর নিয়ন্ত্রণ।”– *”আত্মাকে বিশুদ্ধ করার জন্য প্রয়োজন সৎ জীবনযাপন। *অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, ও অপরিগ্রহ এই পাঁচ মহাব্রত পালন করে জীবন যাপন করা। *সম্যক দর্শন ও জ্ঞানকে ব্যবহার করে, নিজের চর্চায় রূপান্তর ঘটানোই হলো চারিত্র।

জৈন ধর্মের মূল কথা=

  • বেদ ও বেদের রীতির বিরোধিতা।
  • ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করা।
  • কর্ম আত্মার শুদ্ধিতে বিশ্বাস।
  • সকলের সমান অধিকার।

জৈনধর্মের ভাগ=

জৈন ধর্ম প্রধানত দুটি ভাগে বিভক্ত — 1.শ্বেতাম্বর (Shvetambara) 2.দিগম্বর (Digambara)

এই বিভাজন মূলত মহাবীরের নির্বাণের কিছু শতাব্দী পর সংঘের মধ্যে মতভেদ থেকে সৃষ্টি হয়। যদিও উভয় সম্প্রদায়ই মহাবীরকে তীর্থংকর হিসেবে মানে, তবুও তাদের ধর্মাচরণ, জীবনপদ্ধতি ও ধর্মতত্ত্বে কিছু পার্থক্য রয়েছে।

1.শ্বেতাম্বর (Shvetambara) — “সাদা পোশাকধারী”

মূল বৈশিষ্ট্য:-

  • পোশাক: শ্বেতাম্বর সন্ন্যাসীরা সাদা বস্ত্র পরিধান করেন।
  • নারী মুক্তি: শ্বেতাম্বররা বিশ্বাস করে, নারীরাও মোক্ষ লাভ করতে পারে।
  • গ্রন্থ: এদের ধর্মগ্রন্থ ‘আগম’ নামে পরিচিত।
  • প্রধান কেন্দ্র: গুজরাট ও রাজস্থান এলাকায় শ্বেতাম্বরদের সংখ্যা বেশি।
  • উপদল:-মূলত তিনটি উপদল—-1)মূর্তিপূজক (Murti-pujak) 2)স্থানকবাসী (Sthanakvasi) 3)তেরাপন্থী (Terapanthi)

2.দিগম্বর (Digambara) — “নগ্নধারী”

মূল বৈশিষ্ট্য:-

  • পোশাক: দিগম্বর সন্ন্যাসীরা সম্পূর্ণ নগ্ন থাকেন, যা ত্যাগ ও পরম সংযমের প্রতীক।
  • নারী মোক্ষ: দিগম্বর মতে, নারীরা মোক্ষ লাভ করতে পারেন না; তাদের পুরুষ হয়ে জন্ম নিতে হয়।
  • আহারনীতি: দিগম্বর সন্ন্যাসীরা পাত্র ছাড়া আহার গ্রহণ করেন না।
  • ধর্মগ্রন্থ: পুরোনো আগম গ্রন্থগুলি তাদের মতে হারিয়ে গেছে; তারা অন্য গ্রন্থ যেমন “শতখণ্ডাগম” অনুসরণ করে।
  • প্রধান কেন্দ্র: দক্ষিণ ভারত, বিশেষ করে কর্ণাটক, মধ্যপ্রদেশে দিগম্বরদের প্রভাব বেশি।

জৈন ধর্ম সম্মেলন=

জৈন ধর্মে মোট তিনটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সম্মেলনের কথা ইতিহাসে উল্লেখ আছে।

প্রথম জৈন সম্মেলন

  • স্থান: পাতলিপুত্র (বর্তমানে পাটনা, বিহার)
  • সময়: মহাবীরের মৃত্যুর কিছু সময় পরে (খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে)
  • সভাপতি: স্থূলভদ্র (স্তবির সংপ্রদায়ের নেতা)
  • উদ্দেশ্য: মহাবীরের উপদেশ ও বাণী সংকলন করা।
  • ফলাফল: আগম গ্রন্থ (জৈন শাস্ত্র) রচনার সূচনা। এটি মূলত শ্বেতাম্বর সম্প্রদায়ের মতে স্বীকৃত।

দ্বিতীয় জৈন সম্মেলন

  • স্থান: উজ্জয়িনী (বা বলা হয় ভালভি নামক স্থানে)সময়: খ্রিস্টপূর্ব ৩৪০ নাগাদ।
  • সভাপতি: দেবর্ধিগণী ক্ষমাশ্রমণ।
  • উদ্দেশ্য: আগম গ্রন্থ পুনরায় যাচাই ও সংকলন করা।
  • ফলাফল: অনেক মৌখিক গ্রন্থ লিখিত আকারে রক্ষিত হয়। (এটি শ্বেতাম্বর সম্প্রদায় কর্তৃক আয়োজিত সম্মেলন।)

তৃতীয় জৈন সম্মেলন (দিগম্বরদের মতে)

  • স্থান: মথুরা ও পরে শ্রবণ বেলগোলায়।
  • সময়: ৫ম-৬ষ্ঠ শতাব্দীর দিকে।
  • সভাপতি: পুষ্পদন্ত ও ভূতবলি (দিগম্বর আচার্যগণ)
  • ফলাফল: গুরুত্বপূর্ণ দিগম্বর ধর্মগ্রন্থ যেমন শতখণ্ডাগম, কাশায় পাহুড় ইত্যাদি রচিত হয়।

জৈন সাহিত্য=

জৈন সাহিত্য হলো সেই সমস্ত ধর্মীয়, দার্শনিক, নৈতিক ও নৈতিক-ব্যবহারিক গ্রন্থের সমষ্টি যা জৈন ধর্মের অন্তর্গত এবং জৈন সাধু-সাধ্বীরা রচনা করেছেন। এটি প্রাচীন ভারতীয় সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। জৈন সাহিত্য গুলি প্রধানত প্রাকৃত বা অর্ধমগধী, প্রাকৃত ভাষায় রচিত ছিল। পরবর্তীকালে কিছু ক্ষেত্রেও পালি, সংস্কৃত, কানাড়ি, গুজরাটি ও হিন্দি ভাষায় রচিত হয়েছে।

জৈন সাহিত্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় — 1) আগম সাহিত্য (Āgama Literature) 2) অনাগম বা অনুগ্রন্থ সাহিত্য( Anagm Literature)

1) আগম সাহিত্য (Āgama Literature)

এটি ধর্মশাস্ত্রস্বরূপ এবং মূলত মহাবীরের উপদেশ ও শিক্ষার সংকলন। এটি আবার দুইটি সম্প্রদায় অনুসারে ভাগ হয়:–

  • শ্বেতাম্বর আগম: শ্বেতাম্বর সম্প্রদায় আগম গ্রন্থাবলিকে গ্রহণ করে।
  • দিগম্বর আগম: দিগম্বর সম্প্রদায় আগম সাহিত্যকে ঐতিহাসিকভাবে অগ্রাহ্য করে, তারা মনে করে আসল গ্রন্থ হারিয়ে গেছে।

আগম সাহিত্য ১২টি অংশে বিভক্ত — যাকে “দ্বাদশাঙ্গী” বলা হয়। তবে অনেক অংশ বর্তমানে পাওয়া যায় না।

আগম সাহিত্য অন্তর্ভুক্ত —

  • আঙ্গ (Aṅga)
  • উপাঙ্গ (Upāṅga)
  • চেদসূত্র (Chedasūtra)
  • মূলসূত্র (Mūlasūtra)
  • নিয্যুক্তি ও ভাষ্য (Niryukti & Bhāṣya)

ভদ্রবাহু রচিত কল্পসূত্র হল জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ। ১৪ টি পর্বে রচিত এই গ্রন্থ থেকে মহাবীরের বাণী সম্পর্কে জানা যায়।

2) অনাগম বা অনুগ্রন্থ সাহিত্য( Anagm Literature)

এটি সেই সব গ্রন্থ, যা আগমের বাইরের হলেও ধর্মীয় ব্যাখ্যা, ইতিহাস, দর্শন ও নীতিবিষয়ক ব্যাখ্যা প্রদান করে।
এখানে রয়েছে:—

  • দর্শন গ্রন্থ (যেমন: Tattvārtha Sūtra)
  • স্তোত্র ও উপদেশমূলক কবিতা (যেমন: Bhaktāmara Stotra)
  • ইতিহাস ও জীবনী (যেমন: Kalpasutra)
  • ধর্মীয় উপাখ্যান ও কাহিনী

জৈন স্থাপত্য=

জৈন স্থাপত্য হলো জৈন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস, আচার, সংস্কৃতি এবং শৈল্পিক রুচির এক অপূর্ব রূপায়ণ। এটি মূলত মন্দির, স্তূপ, গুহা, স্তম্ভ ও তীর্থস্থান নির্মাণের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত জৈন স্থাপত্য নিদর্শনগুলো প্রাচীন ভারতীয় স্থাপত্যকলার সমৃদ্ধ ইতিহাস বহন করে।

  • উড়িষ্যাঃ- হাতিগুম্ফা, বাগগুম্ফা, উদয়গির্‌ খণ্ডগিরি।
  • গুজরাটঃ- গিরনার ও পালিতানা মন্দির।
  • বিহারঃ- পাবাপুরি ও রাজগৃহ।
  • কর্ণাটকঃ- গোমতেশ্বর, বাহুবলী, শ্রাবণগোলা।
  • রাজস্থানঃ- মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির, বিমলাভাষাহী ও তেজপুর মন্দির।

উপসংহার

মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম এবং সর্বশেষ তীর্থংকর, যিনি মানবজাতিকে অহিংসা, সত্য, অপরিগ্রহ, ব্রহ্মচর্য ও অচৌর্য—এই পাঁচ মহাব্রতের মাধ্যমে আত্মশুদ্ধি ও মুক্তির পথ দেখিয়েছেন। তাঁর জীবন ছিল ত্যাগ, ধ্যান ও আত্মজয় করার এক অনন্য উদাহরণ। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সহজ ভাষায় নৈতিকতা ও আধ্যাত্মিকতার শিক্ষা দেন।

জৈন ধর্ম, মহাবীরের আদর্শকে কেন্দ্র করে, আত্মনিয়ন্ত্রণ, অহিংস জীবনযাপন এবং জীবজগতের প্রতি সহানুভূতির ভিত্তিতে গড়ে উঠেছে। এটি শুধু একটি ধর্ম নয়, বরং একটি নৈতিক ও শান্তিপূর্ণ জীবনযাত্রার দর্শন।

তথ্যসূত্র (Source)

  • “Jainism: An Introduction” – by Jeffery D. Long
  • “The Jains” – by Paul Dundas
  • “Lord Mahāvīra and His Times” – by Kailash Chand Jain
  • Online Source

প্রশ্ন:– মহাবীর কোন বংশের ছিলেন ?

উত্তর:– তিনি ক্ষত্রিয় বংশের এবং ইক্ষ্বাকু বংশের ছিলেন।

প্রশ্ন:– জৈন ধর্মে ‘তীর্থঙ্কর’ কাকে বলা হয় ?

উত্তর:– তীর্থঙ্কর হলো সেই মহাপুরুষ যিনি আত্মজ্ঞান লাভ করে অপরকে মোক্ষের পথ দেখান। মোট ২৪ জন তীর্থঙ্কর আছেন।

প্রশ্ন:– জৈন ধর্মের দুইটি প্রধান সম্প্রদায় কী কী ?

উত্তর:– জৈন ধর্মে দুইটি প্রধান সম্প্রদায় হলো — দিগম্বর ও শ্বেতাম্বর।

প্রশ্ন:– জৈন ধর্মে মোক্ষ বলতে কী বোঝায় ?

উত্তর:– মোক্ষ অর্থ আত্মার পরম মুক্তি – জন্ম ও মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হওয়া।

প্রশ্ন:– মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন ?

উত্তর:– মহাবীর বর্তমান বিহারের বৈশালীর নিকটে কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন।

Leave a Comment