গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম [Gautam Buddha and Buddhism]

গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম মানবজাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। গৌতম বুদ্ধ ছিলেন এক মহান দার্শনিক, মানবতাবাদী ও ধর্মপ্রবর্তক, যিনি প্রাচীন ভারতে ছয়ষড়ান্বয় ধর্ম-দর্শনের যুগে এক শান্তিপূর্ণ, নৈতিক এবং যুক্তিনির্ভর জীবনদর্শনের প্রচার করেন। তাঁর উপদেশ ও শিক্ষা থেকেই বৌদ্ধ ধর্মের উদ্ভব ঘটে, যা আজও বিশ্বের কোটি কোটি মানুষের জীবনের অংশ।

বৌদ্ধ ধর্ম মূলত চার আর্যসত্য ও অষ্টাঙ্গিক মার্গের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা মানুষের দুঃখের কারণ ও মুক্তির উপায় ব্যাখ্যা করে। সহিংসতা বর্জন, করুণাবোধ, অহিংসা ও আত্মশুদ্ধির মাধ্যমে নির্বাণ লাভই এই ধর্মের চূড়ান্ত লক্ষ্য। গৌতম বুদ্ধের জীবন, তাঁর সাধনা ও উপদেশ কেবল ধর্মীয় নয়, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও অনন্য অবদান রেখেছে।

Table of Contents

গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম [Gautam Buddha and Buddhism]

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পৃথিবীর বিভিন্ন দেশেই মানুষ জটিল জীবনধারা থেকে মুক্ত হয়ে একটি স্বচ্ছন্দ সুন্দর অনাবিল জীবনধারার দিকে ঝুঁকেছিল। চীনে কনফুসিয়াস পারস্যে জরাথোস্ট ব্যাবিলনে হেরাক্লিটাস এবং ভারতে গৌতম বুদ্ধ ও মহাবীর জনগণকে শান্তি ও মুক্তি পথ দেখাতে সক্ষম হয়েছিলেন। বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের আচরণ অনুষ্ঠান, ব্যয়বহর যাগ যজ্ঞ, পশুপাল, ব্রাহ্মণ্য পুরোহিতদের একাধিকত্ব প্রভৃতির বিরুদ্ধে জটিল হিন্দু ধর্মের প্রতিবাদ স্বরূপ যে ধর্মীয় আন্দোলনের সূচনা হয়। তা প্রতিবাদী ধর্ম আন্দোলন নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম গ্রন্থ অনুসারে ভারতবর্ষে 63 (তেষট্টি ) টি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটেছিল যার মধ্যে বৌদ্ধ ধর্ম অন্যতম। নিন্মে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল —

গৌতম বুদ্ধের জন্ম=

গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে ( মতান্তরে 566 খ্রিস্টপূর্বাব্দে ) বৈশাখী পূর্ণিমার দিন নেপালের কপিলাবস্তু নিকট লুম্বিনী উদ্যানে ক্ষত্রিয় সাক্ষ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শাক্য বংশের রাজপুত্র। লুম্বিনী বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত এবং এটি বৌদ্ধদের জন্য একটি পবিত্র তীর্থস্থান।

গৌতম বুদ্ধের পরিবার-পরিচয়=

  • পিতাঃ- তাঁর পিতা ছিলেন শুদ্ধোদন, যিনি শাক্য গোষ্ঠীর প্রধান তথা কাপিলবস্তুর রাজা ছিলেন।
  • মাতাঃ- তাঁর মাতা ছিলেন মায়াদেবী, যিনি কোলিয় বংশের রাজকন্যা ছিলেন।
  • মাসিঃ- সিদ্ধার্থের জন্মের কিছুদিন পরই মায়াদেবী মৃত্যুবরণ করেন, এবং তখন তাঁকে লালন-পালন করেন মায়াদেবীর ছোট বোন প্রজাপতি গৌতামী।
  • স্ত্রীঃ- বয়ঃসন্ধিকালে সিদ্ধার্থের বিবাহ হয় যশোধরা নামক এক রাজকুমারীর সঙ্গে।
  • পুত্রঃ-তাঁদের এক পুত্রসন্তান জন্মগ্রহণ করে, যার নাম ছিল রাহুল।

গৌতম বুদ্ধের অপর নাম=

  • সিদ্ধার্থঃ– এটি ছিল তাঁর শৈশবের নাম, যার অর্থ “যে ব্যক্তি উদ্দেশ্য সাধন করেছেন”।
  • গৌতমঃ– এটি তাঁর গোত্রের নাম (গোত্র বা বংশের নাম), তাই ‘গৌতম’ নামেও তিনি পরিচিত।
  • বুদ্ধঃ– ‘বুদ্ধ’ শব্দের অর্থ “বোধিজ্ঞানপ্রাপ্ত ব্যক্তি” বা “যিনি জ্ঞান লাভ করেছেন”। তিনি পরিপূর্ণ বোধি বা জ্ঞান লাভের পর এই উপাধি পান।
  • শাক্যমুনিঃ– এর অর্থ “শাক্যগোত্রীয় ঋষি”। তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই নামে পরিচিত।
  • তথাগতঃ– এই শব্দের অর্থ “যিনি সত্যের পথে গমন করেছেন” বা “সত্য থেকে আগত”। এটি বুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাধি।

গৌতম বুদ্ধের দাম্পত্য জীবন=

  • গৌতম বুদ্ধের দাম্পত্য জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু তাৎপর্যপূর্ণ। তাঁর পিতা রাজা শুদ্ধোদন চাইতেন যে, রাজপুত্র সংসারের মায়ায় আবদ্ধ থাকুন এবং রাজকার্য গ্রহণ করুন। এই উদ্দেশ্যে সিদ্ধার্থের বিবাহ দেওয়া হয় যশোধরা নামক এক রাজকন্যার সঙ্গে। যশোধরা ছিলেন সৌন্দর্য, গুণ ও চরিত্রে অনন্যা। তাঁদের সংসারজীবনে এক পুত্রসন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় রাহুল।

গৌতম বুদ্ধের গৃহত্যাগ=

  • তবে রাজকীয় সুখ-সুবিধা, স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সিদ্ধার্থের মনে চিরস্থায়ী শান্তি ছিল না। বার্ধক্য, রোগ ও মৃত্যুর যন্ত্রণার সত্যতা উপলব্ধি করে তিনি আত্মজিজ্ঞাসায় উদ্বুদ্ধ হন। 29 টি (উনত্রিশ) বছর বয়সে তিনি ঘুমন্ত যশোধরা ও সদ্যোজাত রাহুলকে রেখে সংসার ত্যাগ করেন, যা ইতিহাসে পরিচিত মহাভিনিষ্ক্রমণ নামে।

বুদ্ধত্ব লাভ=

  • প্রথমে তিনি আলারা কালেমা নামক এক ঋষির শিষ্যত্ব গ্রহণ করে।
  • তার পরবর্তী শিক্ষক ছিলেন উদ্রক রামপুত্র।
  • পরে তিনি তপস্বীদের সঙ্গ ত্যাগ করে গয়ার কাছে উরুবিল্ব নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে গভীর ধ্যানে মগ্ন হন।
  • এখানেই তিনি বোধি নির্বাণ লাভ করেন। সুজাতা নামে এক চাষীর (মতান্তরে বণিক কন্যা) মেয়ে তাকে পায়েস খাওয়ান।
  • যে বৃক্ষের নিচে তিনি বোধি/নির্বাণ লাভ করেন’ সেটি বোধিবৃক্ষ এবং এই জায়গাটি পরে বুদ্ধগয়া নামে পরিচিত হয়। বোধি লাভের পর তিনি বুদ্ধ বা তথাগত নামে পরিচিত হন।

ধর্ম প্রচার=

  • প্রথম ধর্ম প্রচার করেন সারনাথের মৃগদার অরণ্যে পাঁচ শিষ্য ( বাষ্প,ভদ্রিয়,অশ্বজিৎ, মহানামা ও কৌন্দিন্য ) এর কাছে এদের একত্রে বলা হয় পঞ্চভিক্ষু। এই ঘটনা ধর্মচক্র নামে পরিচিত।
  • তার দীক্ষিত প্রথম সন্ন্যাসিনী হলেন তার বিমাতা গৌতমী।
  • তিনি মগধী প্রাকৃত ভাষায় ধর্ম প্রচার করে ।

দেহত্যাগ=

  • 80 (আশি) বছর বয়সে মল্ল মহাজনপদের রাজধানী কুশিনগরে (বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর 483 (মতান্তরে 486) খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন। এই ঘটনা মহাপরি নির্বাণ নামে পরিচিত।
Gautam Buddha
গৌতম বুদ্ধ

বৌদ্ধধর্ম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আর্য সত্য=

  • দুঃখঃ- জীবন দুঃখময় — জন্ম, বার্ধক্য, ব্যাধি, মৃত্যু, প্রিয়জন থেকে বিচ্ছেদ, অপ্রিয়জনের সান্নিধ্য, কামনা অপূর্ণ থাকা — সবই দুঃখ। এই সত্যে বুদ্ধ দেখিয়েছেন যে, পার্থিব জীবনে দুঃখ অনিবার্য।
  • সমুদায়ঃ- দুঃখের কারণ আছে — সেটা হলো তৃষ্ণা (তান্‌হা), অর্থাৎ কামনা, লালসা, আসক্তি। এই তৃষ্ণা থেকেই জন্ম নেয় পাপ, দ্বন্দ্ব, পুণর্জন্ম এবং পরিণামে দুঃখ। এই তৃষ্ণা তিন রকম:—1) কামতৃষ্ণা (ভোগের কামনা) 2) ভবতৃষ্ণা (চিরজীবী হওয়ার আকাঙ্ক্ষা) 3) বিভবতৃষ্ণা (নিশ্চিহ্ন হওয়ার আকাঙ্ক্ষা)
  • নিরোধঃ- তৃষ্ণার বিনাশেই দুঃখের অবসান। তৃষ্ণা নিঃশেষ হলে নির্বাণ লাভ হয়। নির্বাণ হলো শান্তি, লোভ-দ্বেষ-মোহহীন অবস্থা, যেখানে পুনর্জন্ম আর হয় না।
  • দুঃখনিরোধগামিনীঃ- দুঃখ নিবারণের পথ হলো অষ্টাঙ্গিক মার্গ (আর্য অষ্টাঙ্গিক পথ), অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গের দ্বারা দুঃখ থেকে মুক্তি লাভ সম্ভব।

অষ্টাঙ্গিক মার্গ=

  1. সৎ সংকল্প (Right Determination)
  2. সৎ চিন্তা (Right Memory)
  3. সৎ বাক্য (Right Speech)
  4. সৎ ব্যবহার (Right Action)
  5. সৎ জীবনযাপন (Right Livelihood)
  6. সৎ চেষ্টা (Right Exercise)
  7. সৎ দৃষ্টি (Right Observation)
  8. সৎসমাধি (Right Meditation)

পঞ্চশীল=

পঞ্চশীল (Pañcaśīl) হল পাঁচটি নৈতিক নির্দেশনা বা প্রতিজ্ঞা, যা বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য মৌলিক আচারসংহিতা হিসেবে বিবেচিত। এগুলো মূলত ব্যক্তিগত নৈতিকতা গঠনের জন্য মৈত্রী, অহিংসা ও আত্ম-সংযমের ভিত্তিতে তৈরি।

  • 1) লোভ, 2) হিংসা, 3) অসত্য, 4)দুর্নীতি, 5)অন্যায়, — এগুলি না করা।

বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন=

  • বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন (Triratna বা Triple Gem) হল তিনটি অমূল্য আশ্রয়, যেগুলো একজন বৌদ্ধ অনুশীলনকারী তার জীবন পরিচালনার জন্য গ্রহণ করে। “ত্রি” অর্থ তিনটি এবং “রত্ন” অর্থ রত্ন বা মূল্যবান বস্তু। এই তিনটি রত্ন হলো:-
  • বুদ্ধ (The Enlightened):- যিনি সম্পূর্ণরূপে জ্ঞানপ্রাপ্ত হয়েছেন, মোক্ষলাভ করেছেন এবং সকল বন্ধন থেকে মুক্ত হয়েছেন। সাধারনত গৌতম বুদ্ধকেই বোঝানো হয়, কিন্তু বৌদ্ধ দর্শনে “বুদ্ধ” একটি আদর্শ যা যে কেউ অর্জন করতে পারেন।
  • ধর্ম (Doctrine):- বুদ্ধের উপদেশ, শিক্ষা ও ধর্মের নিয়মাবলি। এটি হল নৈতিকতা, জ্ঞান, ও মুক্তির পথ। ধম্মই হলো সত্য পথ যা অনুসরণ করলে দুঃখ মোচন সম্ভব।
  • সংঘ (Monastic Order):- বুদ্ধের শিষ্যগণ, বিশেষ করে যারা ধর্ম অনুসরণে নিবেদিত। মূলত ভিক্ষু-ভিক্ষুনীদের সমষ্টিকে বোঝালেও, পরবর্তীতে ধর্মে প্রবিষ্ট সাধারণ মানুষদেরকেও “আর্য সংঘ” হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা ও তার প্রতীক=

গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং প্রতিটি ঘটনার সঙ্গে সম্পর্কিত প্রতীকগুলি নিচে দেওয়া হলো:-

  • জন্ম (Birth) পদ্ম ফুল ও ষাড়(Lotus and Bull)
  • গৃহ ত্যাগ বা মহাভিনিষ্ক্রমণ(Renunciation) ঘোড়া (Horse)
  • বধিলাভ / নির্বাণ(Enlightenment) বোধি বৃক্ষ (Bodhi Tree)
  • ধর্ম চক্র প্রবর্তন (First Sermon) চাকা(Wheel)
  • দেহত্যাগ বা মহাপরি নির্বাণ(Death) স্তূপ (Stupa)

বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ সম্মেলন [Buddhist Councils]=

বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ সম্মেলন (Buddhist Councils) হলো বৌদ্ধ ধর্মের মৌলিক শিক্ষাসমূহ সংরক্ষণ, বিশ্লেষণ ও সংহত করার উদ্দেশ্যে আয়োজিত ঐতিহাসিক সভা বা সমাবেশ। এসব সংগীতি বুদ্ধের পারিনির্বাণের পর সময়বিশেষে আয়োজন করা হয়, যখন ধর্মীয় মতপার্থক্য বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেয়। ঐতিহাসিকভাবে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছে। নিচে সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:-

প্রথম বৌদ্ধ সম্মেলন/বৌদ্ধ সংগীতি

  • 483 খ্রিষ্টপূর্বাব্দে বিহারে রাজগৃহের সপ্তপর্ণী গুহাতে হয়েছিল।
  • এটি অনুষ্ঠিত হয়েছিল মগজের রাজা অজাত শত্রুর আমলে।
  • সভাপতি ছিলেন মহা কাশ্যপ।
  • আনন্দ সূত্র পিটক ও উপালি বিনয় পিটক রচনা করেন।

দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন/বৌদ্ধ সংগীতি

  • 383 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল।
  • এটি অনুষ্ঠিত হয়েছিল মগধের রাজা কালাশকের আমলে।তৃতীয় বৌদ্ধ সম্মেলন
    সভাপতি ছিলেন সাবাকামি।
  • বৌদ্ধ ধর্মের অনুগামীরা স্থবিরবাদি ও মহাসংগঘিকাশ নামে দুটি দলে বিভক্ত হয়ে পড়ে

তৃতীয় বৌদ্ধ সম্মেলন/বৌদ্ধ সংগীতি

  • 250 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট অশোকের তত্ত্বাবধানে বিহারের পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়।
  • সভাপতি ছিলেন মোগলীপুত্ত তিস্যা।
  • ভারতের বাইরে বৌদ্ধধর্ম প্রচারের পরিকল্পনা করা হয়েছিল।
  • ভ্রান্ত মতাবলম্বীদের বৌদ্ধ সংঘ থেকে দূর করা
  • এই সময় অভিধম্ম বিতর্ক রচিত হয়।

চতুর্থ বৌদ্ধ সম্মেলন/বৌদ্ধ সংগীতি

  • 72 খ্রিস্টাব্দে কাশ্মীরের কোন্দল বানি রাজা, কনিষ্কের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
  • সভাপতি ছিলেন বসু মিত্র সহকারি সভাপতি ছিলেন অশ্বঘোষ।
  • বৌদ্ধধর্ম হীনযান (যারা মূর্তি পূজায় বিশ্বাস করত না এবং পালি ভাষাকে প্রাধান্য দিত) ও মহাযান (মূর্তি পূজায় বিশ্বাস করত এবং সংস্কৃত ভাষাকে বেশী প্রাধান্য দিত)
  • এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বসু মিত্রের ব্যাখ্যা সমূহ মহাবিভাষা নামক সংস্কৃত গ্রন্থ সংকলিত করেন।

পঞ্চম বৌদ্ধ সম্মেলন/বৌদ্ধ সংগীতি

  • 1871 খ্রিস্টাব্দ ম্যান্ডালে, বার্মা (বর্তমান মায়ানমার) রাজা মিনডন মিন (King Mindon Min) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
  • সভাপতি ও নেতৃত্ব দেন, প্রধান থেরবাদী ভিক্ষুগণ — বিশেষভাবে মণ্ডালয় সঙ্ঘ (Mandalay Sangha)
  • বৌদ্ধ ধর্মগ্রন্থ (ত্রিপিটক) যাচাই, বিশ্লেষণ ও শুদ্ধভাবে সংরক্ষণ করা, ও মার্বেলের ফলকে খোদাই করে সংরক্ষণ বিশ্বের বৃহত্তম পুঁথি রচনার কাজ সম্পন্ন হয় (729 টি মার্বেল ফলকে খোদাই)
  • ধর্মীয় ঐক্য ও পবিত্রতার প্রতীক হিসেবে ধর্মচর্চার মানদণ্ড নির্ধারণ করা।

গোষ্ঠী বিভাজন=

বৌদ্ধ ধর্মের ইতিহাসে সময়ের সাথে সাথে বিভিন্ন মতপার্থক্য, ধর্মীয় ব্যাখ্যা ও আচার-আচরণের ভিত্তিতে একাধিক গোষ্ঠী বা সম্প্রদায়ের উদ্ভব ঘটে। এই গোষ্ঠী বিভাজন মূলত বুদ্ধের পারিনির্বাণের পর শুরু হয় এবং কালের বিবর্তনে তা নানা রূপ নেয়।

বৌদ্ধ ধর্ম মূলত তিনটি ভাগে বিভক্ত হয়ে যায়। এগুলি নিম্নে আলোচনা করা হলোঃ-

হীনযান –

  • বুদ্ধের প্রদত্ত প্রকৃত শিক্ষাকে গুরুত্ব দিত।
  • মূর্তি পূজায় বিশ্বাস করত না।
  • তারা পালি ভাষাকে প্রাধান্য দিতেন। অনুশাসন ও ধ্যানের মাধ্যমে মুক্তির পথ খুঁজতেন।
  • এটি কে দক্ষিণী বৌদ্ধবাদ বা (Southern Buddhiusm) বলা হয়। কারণ এটি দক্ষিণ ভারতে বিস্তার লাভ করে।
  • এছাড়া ও শ্রীলংকা থাইল্যান্ড মায়ানমার ইন্দোনেশিয়া তে এর প্রভাব দেখা যায়।

মহাযান –

  • এরা অজাগতিক বুদ্ধিতে বিশ্বাস করতেন।
  • মূর্তি পূজায় বিশ্বাস করতে এবং পূজার মাধ্যমে মুক্তি খুঁজতে।
  • সংস্কৃত ভাষাকে বেশি প্রাধান্য দিতে।
  • এটি কে উত্তুরে বৌদ্ধবাদ বা বলা হয়। কারণ এটি উত্তর ভারতে বিস্তার লাভ করে।
  • এ ছাড়াও চীন, করিয়া, জাপানে, এর প্রভাব দেখা যায়

বজ্রযান-

  • বজ্র নামক জাদু শক্তির মাধ্যমে মুক্তির পথ খুঁজতেন।
  • এটি পূর্ব ভারত মূলত বাংলা, বিহারে প্রভাব বিস্তার করে।

বৌদ্ধ সাহিত্য সমুহ=

পালি ভাষায় রচিত গ্রন্থ সমুহ

  • ত্রিপিটকঃ- ত্রিপিটক কথার অর্থ হল ঝুড়ি(BASKET) বুদ্ধের বাণী গুলি পাতার উপর লিখে ঝুড়িতে রাখা হতো তাই এই নাম। এরকম তিনটি পিটক নিয়ে ত্রিপিটক।
    1* সূত্র পিটাক:- এটি আনন্দ রচনা করেন। বুদ্ধের বাণী এবং উপদেশ এই গ্রন্থ পাওয়া যায়।
    2* বিনয় পিটক:- উপালি রচনা করেন বিনয় পিটক। বৌদ্ধ ভিক্ষুক ও ভিক্ষুনীদের নিয়মাবলী রয়েছে এই পিটকে।
    3* অভিধম্ম পিটক:-বৌদ্ধ ধর্মের দার্শনিক তথ্য আলোচিত হয়েছে অভিধম্ম পিটকে।
  • মিলিনদাপানহোঃ- বৌদ্ধ ভিক্ষুক নাগসেনর লেখা। এটি ইন্দ্র গ্রীক রাজা মিনান্দার এবং নাগ সেনের কথোপকথন।
  • দীপ বংশ ও মহা বংশঃ- সিংহলী শ্রীলঙ্কা বৌদ্ধ গ্রন্থ।
  • জাতকের গল্পঃ- বুদ্ধের পূর্বজন্ম সম্বন্ধে লেখা আছে।

সংস্কৃতি ভাষায় রচিত গ্রন্থ সমূহ

  • অশ্ব ঘোষের লেখা- “বুদ্ধ চরিত
  • বসু মিত্রের লেখা- “মহাবিভাষা”
  • “ললিতবিস্তার”– গৌতম বুদ্ধের জন্ম থেকে মহাপরিনির্বাণ পর্যন্ত বিষয়াদি ললিত বিস্তর গ্রন্থে পাওয়া যায়। মূল গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত হলেও পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়।

বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার=

  • হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার ও অজাত শত্রু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
  • কৌশল রাজ প্রসেনজিৎ, ইন্দো গ্রীক রাজা মিনান্দার, পুষ্যাভূতি বংশের রাজা হর্ষবর্ধন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
  • কলিঙ্গ যুদ্ধের বীভৎস্যতা দেখে মৌর্য সম্রাট অশোক যুদ্ধ নীতি রদ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। উপগুপ্ত নামে একজন বৌদ্ধ ধর্ম গুরুর কাছে, বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন।
  • অশোকের পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন।
  • সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়।
  • কুষাণ রাজা কনিষ্ক অশ্বঘোষের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন।
  • যে সকল পাল রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ছিলেন, তারা হলেন — গোপাল পাল, ধর্ম পাল, রামপাল।

উপসংহার

গৌতম বুদ্ধ মানবজাতির ইতিহাসে এক অসাধারণ ধর্মগুরু ও নৈতিক শিক্ষক, যিনি কেবল আধ্যাত্মিক মুক্তির পথ দেখাননি, বরং মানবতাবাদ, সহানুভূতি ও যুক্তিবোধের এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তাঁর জীবন ছিল ত্যাগ, অনুসন্ধান ও জ্ঞানের প্রতীক। তিনি শিখিয়েছেন — দুঃখ রয়েছে, তার কারণ রয়েছে, তা নির্মূল করা যায়, এবং সেই নির্মূলের পথও রয়েছে। এই চারটি আর্যসত্য ও অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে তিনি সমাজকে শান্তি ও প্রজ্ঞার পথ দেখিয়েছেন।

আজকের বিশ্বে, যেখানে হিংসা, বিভাজন ও ভোগবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে গৌতম বুদ্ধের অহিংসা, সমতা ও আত্মজিজ্ঞাসার শিক্ষা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাঁর বাণী শুধু অতীতের নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্যও সমানভাবে প্রাসঙ্গিক।

সুতরাং, গৌতম বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম মানব জাতির জন্য এক মহামূল্যবান জ্ঞানের ধারা, যা চিরকাল মানুষকে সত্য, শান্তি ও মুক্তির দিকে পথ দেখিয়ে যাবে।

তথ্যসূত্র (Source)

  • “The Life of the Buddha” – Bhikkhu Ñāṇamoli
  • “Buddhism: A Very Short Introduction” – Damien Keown
  • “The Buddha and His Teachings” – Narada Thera
  • “Indian Buddhism” – A. K. Warder
  • “The World of Buddhism” – Heinz Bechert & Richard Gombrich (Editors)
  • Online Source

প্রশ্নঃ-“জীবক” কে ছিলেন ?

উত্তরঃ- প্রাচীন বৌদ্ধ গ্রন্থে উল্লেখিত “জীবক” ছিলেন বুদ্ধের সমসাময়িক চিকিৎসক।

প্রশ্নঃ-দ্বিতীয় বৌদ্ধ কাকে বলা হয় ?

উত্তরঃ- অতীশ দীপঙ্কর কে দ্বিতীয় বুদ্ধ বলা হয়।

প্রশ্নঃ-গৌতম বুদ্ধ কে শ্রেষ্ঠ মানব কে বলেছেন ?

উত্তরঃ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

Leave a Comment